crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

নির্বাচন শান্তিপূর্ণ ও নিরপেক্ষ করার জন্য যা কিছু প্রয়োজন আমরা করবো : প্রধান উপদেষ্টা

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
অক্টোবর ২১, ২০২৫ ৯:৪০ অপরাহ্ণ

 

ক্রাইম পেট্রোল ডিজিটাল ডেস্ক।।
আগামী ফেব্রুয়ারিতে আসন্ন জাতীয় নির্বাচনে সরকারের প্রস্তুতি নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নেতাদের সঙ্গে আলোচনা করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।

মঙ্গলবার (২১ অক্টোবর) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপি নেতারা সাক্ষাৎ করলে নির্বাচনী প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সালাহউদ্দিন আহমদ। পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ, আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল ও শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান।

এ সময় বিতর্কিত কোনো কর্মকর্তা, বিশেষ করে স্বৈরাচারী আওয়ামী লীগ শাসনামলে নির্বাচনী দায়িত্ব পালন করেছেন এমন কর্মকর্তাদের নির্বাচনে দায়িত্ব পালন থেকে নিবৃত রাখার জন্য প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি নেতারা।

এছাড়া নির্বাচনের আগে প্রশাসনে রদবদলে নিরপেক্ষ অবস্থান বজায় রাখতে প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানান তারা।

প্রধান উপদেষ্টা বিএনপি নেতাদের জানান, জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা হিসেবে নির্বাচনের আগে প্রশাসনের যাবতীয় রদবদল সরাসরি তার তত্ত্বাবধানে হবে।

প্রধান উপদেষ্টা বলেন, ‘আমাদের দায়িত্ব নিরপেক্ষ থাকা। নির্বাচন একটি যুদ্ধক্ষেত্র। এখানে যিনি শান্তি শৃঙ্খলা বজায় রাখতে পারবেন সে রকম যোদ্ধাকেই আমরা বেছে নেব। এটা আমার হাতে থাকবে। নির্বাচন শান্তিপূর্ণ ও নিরপেক্ষ করার জন্য যা কিছু প্রয়োজন আমরা করবো।’

বৈঠকে পুলিশের নিয়োগ এবং বদলি প্রক্রিয়া নিয়েও কিছু পর্যবেক্ষণ প্রধান উপদেষ্টার কাছে জানান বিএনপি নেতারা। পাশাপাশি, সম্প্রতি দেশের বিভিন্ন স্থাপনায় একাধিক অ*গ্নিকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছেন তারা। এসব ঘটনা অন্তর্ঘাতমূলক কি-না এ বিষয়ে অনুসন্ধানেরও আহ্বান জানিয়েছেন বিএনপি নেতারা।

চলমান রাজনৈতিক সংলাপের অংশ হিসেবে আগামীকাল বুধবার বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রতিনিধি দলের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক অনুষ্ঠিত হবে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

রংপুরে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে বিএনপি নেতা আলালের কুশপুত্তলিকা দাহ

পঞ্চগড়ে নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের এক দফা দাবিতে স্মারকলিপি প্রদান

ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ৬, খুলনা এর হাতে চু’রির মামলার ১ আসামী গ্রে’ফতার

ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ৬, খুলনা এর হাতে চু’রির মামলার ১ আসামী গ্রে’ফতার

ডোমারে কিশোরী কন্যাকে যৌনপল্লীতে বিক্রির দায়ে পিতা ও দেহব্যবসায়ী শিল্পী আটক

জামালপুর জেলা যুবলীগ সাধারণ সম্পাদক ফারহান আহমেদের খাদ্য সহায়তা পেল হাজার মানুষ

হোমনায় এমপি’র নামে মিথ্যাচার ও ইউএনও’র নামে ব্যানার টাঙিয়ে সংবাদ সম্মেলন করার প্রতিবাদে আ’লীগ ও সহযোগী সংগঠনের পাল্টা সংবাদ সম্মেলন

ঘনিয়ারচর উচ্চ বিদ্যালয়ে বার্ষিক মিলাদ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত

করোনাকালে রিটেন মওকুফ ক‌রে ভাইবার মাধ্যমে আইনজীবী সনদ প্রদানের দাবিতে রংপুরে মানববন্ধন

নীলফামারীতে বিআরটিএ অফিসের পাঁচ দালাল আটক

শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবিতে রংপুরে শিক্ষার্থীদের বিক্ষোভ ও মানববন্ধন

শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবিতে রংপুরে শিক্ষার্থীদের বিক্ষোভ ও মানববন্ধন