crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

নাসিরনগর সেবা ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জানুয়ারি ৪, ২০২৩ ৮:৩২ অপরাহ্ণ
নাসিরনগর সেবা ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন

 

 

আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া)সংবাদদাতা ॥ “বিশ্বমানের রোগ নির্ণয় ও উন্নত স্বাস্থ্য সেবা প্রদানের অঙ্গীকার নিয়ে“নাসিরনগর সেবা ডায়াগনস্টিক সেন্টার”এর উদ্বোধন করা হয়েছে।

আজ বুধবার সকালে উপজেলা সদরের ঈদগাহ্ সংলগ্ন দত্ত বাদ্রার্স ভবনে মিলাদ ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে মনোমুগ্ধকর পরিবেশে সেবা ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন করা হয়। সেবা ডায়াগনস্টিক সেন্টারের চেয়ারম্যান মো: কায়কোবাদ চৌধুরীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও ইউপি চেয়ারম্যান মোহাম্মদ জিতু মিয়া। স্বাগত বক্তব্য রাখেন সেবা ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক ডা: জোনায়েত খাঁ। পরে এক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।দোয়া মাহফিল পরিচালনা করেন প্রভাষক মাওলানা মো: এখলাছুর রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে ডায়াগনস্টিক সেন্টারের পরিচালকগণ,ব্যবসায়ী,.সাংবাদিক,জনপ্রতিনিধি,বিভিন্ন ঔষধ কোম্পানীর প্রতিনিধিসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।

প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ডা: জোনায়েত খাঁ জানান, ‘সাধারণ মানুষের চিকিৎসাসেবার কথা ভেবে উন্নতমানের চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করতে এটি আমাদের ক্ষুদ্র প্রয়াস।এখানে মেডিসিন,গাইনি,নাক,কান,গলা,চক্ষু,চর্ম ও যৌন রোগ,অর্থোপেডিক্স চিকিৎসা সেবার পাশাপাশি পরীক্ষা- নিরীক্ষার ব্যবস্থা রয়েছে। যেখানে রোগী একই স্থানে পাবেন সকল পরীক্ষা ও চিকিৎসা সেবা । তাছাড়া এ সেন্টারে দু:স্থ ও গরীব মানুষের জন্য বিশেষ ছাড় থাকবে।

 

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

রাজধানীতে র‌্যাব-৪ এর সফল অভিযানে সন্ত্রাসী রবিউল গ্রেফতার, অস্ত্র ও গুলি উদ্ধার

ঝিনাইদহে ১০ হাজার কর্মহীন পরিবারের মাঝে এমপির উপহার বিতরণ

বরাদ্দ দেওয়া বাসায় না থাকলে বাড়ি ভাড়া বাতিলের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী

বিগত সময়ে বিদ্যুৎ খাতে নানা অনিয়ম ও দু*র্নীতির কারণে এ খাত ক্ষতিগ্রস্ত হয়েছে: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্তদের চেক হস্তান্তরে বিলম্ব করা যাবেনা – ভূমিমন্ত্রী

এসএসএফের সাবেক ডিজির ব্যাংক হিসাব অবরুদ্ধ ও সম্পদ ক্রোক

টাঙ্গাইলে ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

মানবতার সেবায় তথ্য প্রতিমন্ত্রী আলহাজ্ব ডা. মুরাদ হাসান

গৌরীপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী সালাউদ্দিন রিপনের উঠান বৈঠক অনুষ্ঠিত

গৌরীপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী সালাউদ্দিন রিপনের উঠান বৈঠক অনুষ্ঠিত

নাসিরনগরে জাতীয় জম্ম নিবন্ধন দিবস পালিত