crimepatrol24
১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় সকাল ৮:০৪ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

নাসিরনগরে সাবেক ইউপি সদস্যকে হত্যার অভিযোগ

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
এপ্রিল ৪, ২০২০ ৩:৪২ অপরাহ্ণ
নাসিরনগরে সাবেক ইউপি সদস্যকে হত্যার অভিযোগ

আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি ॥ ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সাবেক ইউপি সদস্য মোস্তুফা কামাল মস্তু মিয়াকে(৬৫) মারধর করে হত্যার অভিযোগ উঠেছে।
শুক্রবার রাতে উপজেলার গোয়ালনগর ইউনিয়নের কদমতলী গ্রামে এ ঘটনা ঘটে। সংবাদ পেয়ে রাতেই চাতলপাড় তদন্ত কেন্দ্রের পুলিশ নিহতের লাশ উদ্ধার করে আজ শনিবার সকালে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে মর্গে প্রেরণ করে।
চাতলপাড় তদন্ত কেন্দ্রের ইনচার্জ রঞ্জন কুমার ঘোষ জানায়,কদমতলী গ্রামের মৃত সুলেমান মিয়ার ছেলে মোস্তুফা কামাল ওরফে মস্তু মিয়া একেই গ্রামের সবুর মিয়ার বাড়িতে প্রায়ই আসা-যাওয়া করতো।সে মাঝে মধ্যে মাদকও সেবন করতো। শুক্রবার রাতে মস্তু মিয়া সবুর মিয়ার বাড়িতে আসলে স্থানীয় কয়েকজন এ বাড়িতে আসার কারণ জানতে চায়। এ নিয়ে কথাকাটির এক পর্যায়ে এর জের ধরে তৃতীয় পক্ষের লোকজন মস্তু মিয়াকে মারধর করলে সংজ্ঞা হারিয়ে ফেলে। পরে তাকে বাড়িতে নেয়ার পথে মারা যায়।
নাসিরনগর থানার অফিসার ইনচার্জ মোঃ সাজেদুর রহমান জানান, নিহতের শরীরে আঘাতের দাগ রয়েছে। এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ডোমারে আনছার আলী হসপিটাল অ্যাণ্ড ডায়াগনস্টিক সেণ্টারের উদ্বোধন

রংপুরে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার, পুলিশ হেফাজতে চাচাতো ভাই

মেঘনায় পূর্ব শত্রুতার জেরে ১ নারীকে কুপিয়ে হত্যা, আহত ৩ , আটক-১

রাজশাহীতে জামায়াতের ১০ নেতাকর্মী গ্রেফতার

বানেশ্বরে বৃদ্ধার ব’স্তাবন্দি ম’রদেহ উদ্ধারের রহস্য উন্মোচন, ছেলের বৌ-নাতনি গ্রেফতার

দাউদকান্দিতে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে জমিসহ ঘর পাচ্ছেন আরও ৯০টি ভূমিহীন পরিবার

হোমনায় রেজিস্ট্রেশনবিহীন ডেণ্টাল কেয়ার ও ফার্মেসীর মালিককে ২৭ হাজার টাকা জরিমানা

অতি বাম আর অতি ডান মিলে সরকার উৎখাতে কাজ করছে: প্রধানমন্ত্রী

ডোমারে তথ্য মেলা উপলক্ষে আলোচনা সভা, কুইজ প্রতিযোগিতা ও নাটক প্রদর্শন

হোমনা উপজেলা প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন