crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

রংপুরে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার, পুলিশ হেফাজতে চাচাতো ভাই

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুলাই ৩০, ২০২০ ৩:১৭ অপরাহ্ণ

মো. সাইফুল্লাহ খাঁন, জেলাপ্রতিনিধি,রংপুর : রংপুরে মোজাহিদুল ইসলাম (৪) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে মেট্রোপলিটন পুলিশ। বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে হাজীরহাট শালমারা বিলের পাড় থেকে লাশটি উদ্ধার করা হয়। মোজাহিদুল শালমারা এলাকার ডিস ব্যবসায়ী হাফিজুর রহমানের ছেলে। এ ঘটনায় নিহত শিশুর চাচাতো ভাইকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নিয়েছে পুলিশ। জানা যায়, পারিবারিক কলহের জেরে এই শিশুকে প্রাণ হারাতে হয়েছে।

হাজীরহাট থানা পুলিশ জানায়, বুধবার সন্ধ্যা ৬টায় নিখোঁজ হয় মোজাহিদুল। এ ঘটনায় নিহতের পরিবার খোঁজাখুঁজিসহ থানা-পুলিশকে লিখিতভাবে অবহিত করেন। বৃহস্পতিবার দুপুরে শালমারা বিলের পাড়ে মোজাহিদুলের লাশ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ওই শিশুর লাশ উদ্ধারপুর্বক ঘটনায় জড়িত সন্দেহে মোজাহিদুলের চাচাতো ভাইকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে ।

রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (অপরাধ) শহিদুল্লাহ কাওছার পিপিএম বলেন, মোজাহিদুলের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের বাবা অজ্ঞাতনামা ব্যক্তিদের নামে একটি মামলা দায়ের করেছে। হত্যাকাণ্ডের সাথে জড়িত সন্দেহে তার আপন চাচাতো ভাইকে হেফাজতে নেয়া হয়েছে। তার কাছ থেকে চাঞ্চল্যকর কিছু তথ্য পাওয়া গেছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ঝিনাইদহের গণিত ও পদার্থ বিজ্ঞানের এক সময়ের মেধাবী ছাত্রের দিন কাটছে পাগল বেশে পথে পথে

করোনাকালে অসহায় মানুষের পাশে পুনাক

আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর যেকোনো অপচেষ্টা কঠোর হস্তে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

কেএমপি’র অভিযানে মাদকসহ ৯ মাদক কারবারি গ্রেফতার

দেশে করোনায় আরও ২১০ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১২,৩৮৩

হরিণাকুন্ডুর অবৈধ বালু উত্তালনকারীদের কাছে ব্যর্থ ঝিনাইদহ প্রশাসন, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা!

সারা দেশে করোনায় আরও ১৬ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৭১৮

উপকূলে আঘাত হানছে রিমালের অগ্রভাগ

টাঙ্গাইলে শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ে বই উৎসব অনুষ্ঠিত

কেএমপি’র অভিযানে মা’দকসহ গ্রেফতার ৭

কেএমপি’র অভিযানে মা’দকসহ গ্রেফতার ৭