crimepatrol24
১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় রাত ৯:৩৩ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

নাসিরনগরে ফান্দাউক দরবার শরীফের উদ্যোগে বন্যার্তদের মাঝে ঈদ উপহার বিতরণ

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুলাই ৪, ২০২২ ১০:২২ অপরাহ্ণ
নাসিরনগরে ফান্দাউক দরবার শরীফের উদ্যোগে বন্যার্তদের মাঝে ঈদ উপহার বিতরণ

 

 

আকতার হোসেন ভূইয়া,নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা ॥ নাসিরনগর উপজেলার ঐতিহ্যবাহী ফান্দাউক দরবার শরীফের উদ্যোগে নাসিরনগর উপজেলার বিভিন্ন গ্রামের ৪ শতাধিক বন্যার্ত মানুষের মাঝে ঈদ উপহার প্রদান করা হয়েছে। আজ সোমবার বিকালে ফান্দাউক দরবার শরীফের পক্ষ থেকে বাংলাদেশ আঞ্জুমান ছাত্রমহলের সহযোগিতায় ফান্দাউক মদিনাতুল উলুম মাদ্রাসা চত্বরে চারশতাধিক পরিবারের মধ্যে ঈদ উপহার বিতরণ করা হয়। ফান্দাউক দরবার শরীফের পীর ও বাংলাদেশ আঞ্জুমানে খাদিমুল ইসলামের আমীর মাওলানা মূফতি শাহ সূফী সৈয়দ ছালেহ আহমাদ মামুন এসব ঈদ উপহার বিতরণের উদ্বোধন করেন। ঈদ উপহার বিতরণের সময়,বাংলাদেশ আঞ্জুমানে খাদিমুল ইসলামের নায়েবে আমীর ও ২য় পীরজাদা মাওলানা মুফতি সৈয়দ মইনুদ্দিন আহমাদ আল হোসাইন,সৈয়দ বাহাউদ্দিন খোকন,সৈয়দ সাইফুদ্দিন আহমাদ শিবলী,সৈয়দ আশরাফ শামীম আল হোসাইন,সৈয়দ বাকের মোস্তাফা আল হোসাইন,উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ লিয়াকত আব্বাস টিপু,প্রচার সম্পাদক লতিফ হোসেন,উপজেলা যুবলীগের আহবায়ক রায়হান আলী ভূইয়া,সেচ্ছাসেবক লেিগর সভাপতি প্রভাষক নির্মল চৌধুরী,উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাহুল রায়, অধ্যক্ষ গৌরাঙ্গ বাবু, ইসকন মন্দিরের বলরাম বাবু, আলমগীর মেম্ব্র,ফরহাদ মেম্বার,সৈয়দ জাফর সাদেক,দেলোয়ার মিয়া,জানে আলম সায়েম ভূইয়া,শাহরাজ মেম্বার,পারভেজ মিয়া,জহিরুল ইসলাম,সৈয়দ সালমান ফার্সি,ফরছু মিয়াসহ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ঐতিহ্যবাহী ফান্দাউক দরবার শরীফের উদ্যোগে সিলেটের বন্যা কবলিত এলাকাসহ নাসিরনগর উপজেলার বিভিন্ন গ্রামে ও আশ্রয় কেন্দ্রে প্রায় চার হাজার বন্যার্তদের মাঝে খাদ্য সামগ্রী করা হয় বলে দরবার শরীফের পক্ষ থেকে জানানো হয়।

দরবার শরীফের মূখপাত্র পীরজাদা মাওলানা মুফতি সৈয়দ মইনুদ্দিন আহমাদ জানান,এই খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে। এই দুযোর্গে বন্যার্তদের পাশে দাড়ানোর জন্য দরবার শরীফে ভক্ত মুরিদানসহ সবাইকে আহবান জানান।

 

 

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

জামালপুরে করোনায় নতুন আরও ২২জনসহ সর্বমোট ১০৩ জন শনাক্ত

গাইবান্ধায় করোনায় মৃত্যুবরণকারীর দাফনের ব্যবস্থা করবেন উপজেলা চেয়ারম্যান সারোয়ার কবির

হোমনায় থানা প্রাথমিক শিক্ষক সমিতির ইফতার ও দোয়া মাহফিল

ডোমারে ছায়া ইউনিয়ন পরিষদ’র অধিবেশন অনুষ্ঠিত

অবরোধ দিলে পাল্টা অবরোধ, বিএনপিকে দাঁড়াতে দেওয়া হবে না: ওবায়দুল কাদের 

কেএমপি’র অভিযানে মা’দকসহ ২ ব্যবসায়ী গ্রে’ফতার

কেএমপি’র অভিযানে মা’দকসহ ২ ব্যবসায়ী গ্রে’ফতার

কেএমপি’র অভিযানে মাদকসহ ১১ মাদক কারবারি গ্রেফতার

এলজিএসপি-৩ প্রকল্পের অর্থায়নে চকরিয়ায় ১৮টি ইউনিয়নে সাউন্ড সিস্টেম বাদ্যযন্ত্র বিতরণে ইউএনও

তারেক রহমানের বিরুদ্ধে কটূক্তি করায় জামালপুর ড্যাবের প্রতিবাদ

ঝিনাইদহে স্কুল সভাপতির স্বাক্ষর জাল করে টাকা আত্মসাত করেছেন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক