crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

না*শকতার মামলায় দিনাজপুর পৌরসভার সাবেক প্যানেল মেয়র দুলাল কারাগারে

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুলাই ৫, ২০২৬ ৯:৩৬ অপরাহ্ণ

 

মোঃ জাহিদ হোসেন, দিনাজপুর প্রতিনিধিঃ।।
দিনাজপুর পৌরসভার সাবেক প্যানেল মেয়র আবু তৈয়ব আলী দুলালকে (৫৭) জুলাই আন্দোলনে না*শকতার মামলায় পুলিশ গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেছে।

রবিবার (৫ জুলাই ২০২৬) বিকেলে তাকে আটক করে পুলিশ। পরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

দিনাজপুর কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) পরিদর্শক মোহাম্মদ নুরুন নবী আজ রোববার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করে জানান, ‘সদর উপজেলার রাজবাড়ী মহল্লার এবিএম সিদ্দিকের ছেলে মোঃ ফাহিম ফয়সাল বাদী হয়ে গত ২০২৪ সালের ১৩ সেপ্টেম্বরে
চব্বিশের জুলাই আন্দোলনে নাশকতার অভিযোগে কোতয়ালী থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলায় সাবেক প্রধান মন্ত্রী শেখ হাসিনা ও সাবেক হুইপ ইকবালুর রহিমসহ শতাধিকের অধিক আসামীর নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা আরো অনেককে আসামী করা হয়। মামলা নম্বর ৩১।

ওই মামলায় এজাহার নামীয় আসামী দিনাজপুর উপশহর ৪ নম্বর ব্লকের বাসিন্দা দিনাজপুর পৌরসভার সাবেক প্যানেল মেয়র আবু তৈয়ব আলী দুলালকে (৫৭) রোববার বিকেলে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, গ্রেফতার আসামী দুলালকে রবিবার সন্ধ্যায় দিনাজপুর সদর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে তাকে পুলিশ পাহাড়ায় দিনাজপুর জেলা কারাগারে প্রেরণ করা হয়।

মামলা সূত্রে জানা যায়, গত ২০২৪ সালের ৪ আগস্ট দুপুর সাড়ে ১২ টা থেকে দুপুর দুইটা পর্যন্ত দিনাজপুর শহরে কাচারি মোড় এলাকা থেকে সদর হাসপাতাল মোড় হয়ে সাবেক হুইপ ইকবালুর রহিমের বাসা পযন্ত ১/২ নম্বর আসামীর হুকুমে অন্যান্য আসামীরা তান্ডব সৃষ্টি করেছিল। আসামীদের ইট পাটকেল নিক্ষেপ ও গু*লি বর্ষণে বাদীসহ অজস্র নিরীহ মানুষ আহতসহ গুরুতর অবস্থায় পঙ্গুত্ববরণ করেছে। ওই সময় রবিউল ইসলাম রাহুল গুলি বিদ্ধ হন। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ধরনের অসংখ্য ঘটনার অভিযোগ উপস্থাপনে মামলায় অভিযোগ করা হয়।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

কেএমপি’র অভিযানে মা’দকসহ ২ ব্যবসায়ী গ্রে’ফতার

কেএমপি’র অভিযানে মা’দকসহ ২ ব্যবসায়ী গ্রে’ফতার

ঝিনাইদহ র‌্যাব-৬’র সফল অভিযানে মিষ্টি কুমড়া ভর্তি ট্রাকে ১১ কেজি গাঁজা ও ফেন্সিডিল আটক

খোকসায় দোজালি কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান : ১ লক্ষ টাকা জরিমানা

মহেশপুরে বাড়ি-বাড়ি দাঁড়িয়ে আছে ধানের গোলা

বেসরকারি কলেজে অনার্স-মাস্টার্স বন্ধ করে দেওয়া হবে : ডা. দীপু মনি

বেসরকারি কলেজে অনার্স-মাস্টার্স বন্ধ করে দেওয়া হবে : ডা. দীপু মনি

করিমগঞ্জে চাঞ্চল্যকর হুমায়ূন হত্যার রহস্য উন্মোচন

শিবগঞ্জে বিদেশি অ’স্ত্র ও গু’লিসহ আটক ৪

শিবগঞ্জে বিদেশি অ’স্ত্র ও গু’লিসহ আটক ৪

এমপিওভুক্ত বেসরকারি স্কুল-কলেজের সভাপতির পদ নিয়ে নতুন নির্দেশনা

পঞ্চগড়ে মাদক ও দুর্নীতি প্রতিরোধে তরুণ সমাজের ম্যারাথন দৌড়

পটুয়াখালীর রাঙ্গাবালীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তিন যুবককে পেটালেন ছাত্রলীগ নেতারা