crimepatrol24
১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় রাত ১০:১৯ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

নাগরপুরে ক্রিকেট খেলতে গিয়ে প্রাণ গেল স্কুল ছাত্রের

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জানুয়ারি ১৭, ২০২০ ৫:১১ অপরাহ্ণ

মোঃ মেহেদী হাসান ফারুক, টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ নাগরপুরে ক্রিকেট খেলতে গিয়ে প্রাণ হারলো সাইম রবিন (১৫) নামের এক কিশোর। তার অকাল মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে। সে উপজেলার ভাড়রা ইউনিয়নের শাখাইল পূর্বপাড়া গ্রামের সৌদি প্রবাসী মিজানুর রহমানের ছেলে। শুক্রবার (১৭ জানুয়ারি) সকালে শাখাইল পূর্বপাড়া আব্দুল হাইয়ের মাঠে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী, পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার সকালে স্থানীয় ভাড়রা উমেশ চন্দ্র উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির মেধাবী ছাত্র সাইম রবিন এলাকার বন্ধুদের নিয়ে বাড়ির পাশের আব্দুল হাইয়ের মাঠে ক্রিকেট খেলতে যায়। খেলা শুরুর আগে অনুশীলন করার এক পর্যায়ে একই গ্রামের শামসুল হকের ছেলে আসাদের (১৫) এর হাতে থাকা ক্রিকেট ব্যাট হাতল থেকে ছুটে সাইম রবিনের ঘাড়ে আঘাত লাগে। এ সময় সে মাটিতে লুটিয়ে পড়লে সতীর্থ খেলোয়াড়রা তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়। পরে স্বজনরা তাকে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আলম চাঁদের সাথে যোগাযোগ করলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, প্রতিদিনের ন্যায় সাইম তার বন্ধুদের নিয়ে ক্রিকেট খেলতে যায়। অনুশীলনের সময় অপর খেলোয়াড় আসাদ ব্যাট চালালে হাত থেকে ব্যাটের সামনের অংশ হাতল থেকে ছুটে সাইমের ঘাড়ে লেগে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে। উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান ওসি আলম চাঁদ।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

চকরিয়া থানা-ট্রাফিক জোনের উদ্যোগে মাস্ক বিতরণ ও সচেতনতামূলক কর্মসূচি

জামালপুরের সরিষাবাড়ীতে সরকারি ল্যাপটপ চুরি

রংপুর জেলা ছাত্রলীগ সভাপতি রনিকে অব্যাহতি

কেএমপি’র অভিযানে মাদকসহ ২ ব্যবসায়ী গ্রেফতার

সারা দেশে খানাভিত্তিক স*ন্ত্রাসীদের হালনাগাদ তালিকা তৈরির সিদ্ধান্ত

নীলফামারীতে গর্ভধারিনী মাকে হত্যাকারী ছেলে চার বছর পর গ্রে’ফতার

নীলফামারীতে গর্ভধারিনী মাকে হত্যাকারী ছেলে চার বছর পর গ্রে’ফতার

দাউদকান্দিতে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন করলেন ইঞ্জি. মো.আবদুস সবুর এমপি

দেশে করোনায় আরও ৬৩ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৭৪৬২

নারায়ণগঞ্জে সেফটি ট্যাংক বিস্ফোরণে নিহত ২, আহত ২

ঝিনাইদহে দুস্থ মা ও শিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ