crimepatrol24
১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় দুপুর ১২:৪৪ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

জামালপুরের সরিষাবাড়ীতে সরকারি ল্যাপটপ চুরি

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ডিসেম্বর ২৯, ২০১৯ ২:৩১ অপরাহ্ণ

আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম: জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় রায়দের পাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দু:সাহসিক চুরির ঘটনা ঘটেছে। শনিবার ২৮ ডিসেম্বর রাতে উপজেলার ডোয়াইল ইউনিয়নের রায়দের পাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় ওই বিদ্যালয়ের নৈশ্য প্রহরী আফজাল হোসেনকে পুলিশ থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করছেন।

পুলিশ ও বিদ্যালয় সূত্রে জানা যায়, উপজেলার ডোয়াইল ইউনিয়নের রায়দের পাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একটি ল্যাপটপ, একটি প্রজেক্টর ও সাউন্ড বক্স সরকারি বরাদ্দ দেওয়া হয়। সেগুলো প্রধান শিক্ষকের কার্যালয় কক্ষে ব্যবহার করে আসছিল প্রতিষ্ঠানটি। ২৮ ডিসেম্বর রাতে বিদ্যালয়ের নৈশ্য প্রহরী আফজাল হোসেন স্টোর রুমে বসে পাহারা দিচ্ছিল। এর পর হঠাৎ প্রধান শিক্ষকের অফিস কক্ষে শব্দ শুনতে পেয়ে আফজাল হোসেন দৌঁড়ে যায়। এ সময় চার-পাঁচজন লোক তাকে ছুরি ঠেকিয়ে ভয় দেখিয়ে বেঁধে ফেলে এবং তালা ভেঙ্গে ল্যাপটপ, প্রজেক্টর ও সাউন্ড বক্স নিয়ে পালিয়ে যায়। পরে নৈশ্য প্রহরী আফজাল হোসেন ডাক চিৎকার করলে স্থানীয়রা এগিয়ে আসেন। চুরির ঘটনায় প্রধান শিক্ষক মোশারফ হোসেন বাদী হয়ে সরিষাবাড়ী থানায় অজ্ঞাতনামা চার-পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।

এ ব্যাপারে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজেদুর রহমান সংবাদ মাধ্যমকে বলেন, চুরির ঘটনায় থানায় লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

উন্নত চিকিৎসার জন্য নুরকে বিদেশে পাঠানোর নির্দেশ দিলেন প্রধান উপদেষ্টা

মধুপুর থানা পুলিশের আয়োজনে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে আনন্দ উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত

হোমনায় বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জামালপুরে ১০টি চো’রাই মোবাইল উদ্ধার

কেএমপি’র অভিযানে ‘মাদকসহ’ গ্রেফতার -২

ঘোড়াঘাটে দিনে শ্রমিক, রাতে ট্রান্সফরমার চো’র, গ্রেফতার-৪

সরিষাবাড়ীতে চালককে শ্বাসরোধ করে হত্যা, অটোবাইক ছিনতাই

মিরপুরের সুলতানপুর এলাকায় ৩৪ দিনে নিখোঁজ-২

ভোলায় ১০ কোটি টাকার শাড়ি ও ভারতীয় নাগরিকসহ আটক ১৫

কেএমপি’র অভিযানে মাদকসহ ৪ ব্যবসায়ী গ্রেফতার