crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

দিনাজপুর সদর উপজেলার খাদ্যবান্ধব ডিলার নিয়োগের জন্য উন্মুক্ত লটারি অনুষ্ঠিত

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুলাই ২৩, ২০২৫ ৭:৫০ অপরাহ্ণ

 

মোঃ জাহিদ হোসেন , দিনাজপুর প্রতিনিধি।।
দিনাজপুর সদর উপজেলার খাদ্যবান্ধব ডিলার নিয়োগের জন্য উন্মুক্ত লটারি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২২ জুলাই ২০২৫) বিকেল ৪টায় দিনাজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় মিলনায়তনে এই উন্মুক্ত লটারি অনুষ্ঠিত হয়।

দিনাজপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন সুলতানার সভাপতিত্বে ও সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ জহিরুল ইসলামের সঞ্চালনায় লটারিতে দিনাজপুর জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও দিনাজপুর পৌরসভার সাবেক প্যানেল মেয়র মেয়র মুরাদ আহমেদ, জেলা বিএনপির সহ-সভাপতি ও দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি আস্করপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আবু বকর সিদ্দিকসহ সদর উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, দিনাজপুর সদর উপজেলার ১০টি ইউনিয়নে ৩৮ জন ডিলারের মধ্যে ৩৪ জন ডিলার নিয়োগ চূড়ান্ত করা হয়েছে। এই ৩৪ জনের মধ্যে ৩০ একক প্রার্থী হিসেবে ও ৪ জন লাটরির মাধ্যমে নির্বাচিত হয়েছেন। আর কাগজপত্র জটিলতায় ফাজিল ইউনিয়নে ৪ জন নিয়োগ করা সম্ভব হয়নি। আগামী দুই-তিন দিনের মধ্যে তাদের নিয়োগ চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ জহিরুল ইসলাম।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

পুঠিয়ার বানেশ্বরে র‍্যাবের জালে আটক-২, ফেন্সিডিল উদ্ধার

কেএমপি’র গোয়েন্দা পুলিশের অভিযানে ‘গাঁজা’সহ ১ ‘মাদক ব্যবসায়ী’ গ্রেফতার

পত্রিকাকে ‘টকশো’ করার জন্য ডিক্লারেশন দেওয়া হয়নি: তথ্যমন্ত্রী

পত্রিকাকে ‘টকশো’ করার জন্য ডিক্লারেশন দেওয়া হয়নি: তথ্যমন্ত্রী

করোনা মোকাবেলায় নীলফামারী জেলায় ‘তারুণ্যের উদ্যোগ’ সংগঠনের বিভিন্ন কর্মসূচি

দেওয়ানগঞ্জে দেরিতে নাম ঘোষণা করায় শিক্ষা কর্মকর্তাকে থাপ্পড় মারলেন মেয়র !

সারাদেশে ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১২৯৮

তিস্তা ব্যারাজের ৬ কোটি টাকার অটোমেশন রাউটার চুরির অভিযোগ

নেত্রকোনায় হাসপাতাল প্রাঙ্গণে প্রতিপক্ষের হামলায় যুবকের মৃত্যু

জগন্নাথপুর পরিষদের রাস্তা ২ দিন ধরে বন্ধ করে দিয়েছে প্রশাসন

কিশোরগঞ্জে ত্রি-বার্ষিক সম্মেলনকে ঘিরে সভাপতি পদে প্রার্থী রুহুল হোসাইনের মতবিনিময় সভা