crimepatrol24
২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় সকাল ৭:৫৪ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

দিনাজপুরের ৬টি আসনে ৩৭ প্লাটুন বিজিবির মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জানুয়ারি ৩০, ২০২৬ ৯:০১ অপরাহ্ণ

 

দিনাজপুর প্রতিনিধি।।
দিনাজপুরের ৬টি আসনে ৩৭ প্লাটুন বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি ২০২৬) বেলা আড়াইটায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষে দিনাজপুর জেলার ৬টি আসনে জেলায় বিজিবি মোতায়েন ও ক্যাম্প স্থাপন বিষয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান দিনাজপুর ৪২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আব্দুল্লাহ আল মুহিত।

তিনি জানান, ‘বিজিবি অর্পিত দায়িত্ব পালনে সম্পূর্ণরূপে প্রস্তুত রয়েছে। একটি পেশাদার, শৃঙ্খলাবদ্ধ ও নিরপেক্ষ বাহিনী হিসেবে বিজিবি নির্বাচনকালীন শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা, আইন-শৃঙ্খলা রক্ষা এবং জনগণের ভোটাধিকার সুরক্ষায় সক্রিয় ভূমিকা পালন করবে।’

নির্বাচনকালীন দায়িত্ব পালনের ক্ষেত্রে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও নির্বাচন কমিশনের সকল নির্দেশনা বিজিবি কর্তৃক কঠোরভাবে অনুসরণ করা হচ্ছে। বিজিবি রাজনৈতিকভাবে সম্পূর্ণ নিরপেক্ষ থেকে সকল রাজনৈতিক দল ও প্রার্থীর জন্য সমান সুযোগ বা লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে সহায়ক ভূমিকা পালন করবে, যাতে নির্বাচন প্রক্রিয়া অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হয়।’

ভোটাররা যেন নিরাপদ, শান্ত ও ভয়মুক্ত পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, এ লক্ষ্য সামনে রেখে বিজিবি অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করবে। একই সাথে জনগণের মধ্যে আস্থা ও সচেতনতা বৃদ্ধির জন্য বিভিন্ন প্রেরণামূলক ও উদ্বুদ্ধকরণমূলক কর্মসূচি পরিচালনা করা হচ্ছে, যাতে ভোটারদের অংশগ্রহণ আরও উৎসাহিত হয়।

নির্বাচনকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। এই সময়ে যাতে কোনো ধরনের চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ, মাদক ও অস্ত্র পা*চার কিংবা অন্য কোনো সীমান্ত-সংশ্লিষ্ট অপরাধ সংঘটিত হয়ে নির্বাচন প্রক্রিয়ায় বিরূপ প্রভাব ফেলতে না পারে, সে বিষয়ে বিজিবি অতিরিক্ত সতর্কতা ও তৎপরতার সাথে দায়িত্ব পালন করছে। সীমান্তে টহল, নজরদারি এবং গোয়েন্দা কার্যক্রম জোরদার করে সকল প্রকার অবৈধ কার্যক্রম প্রতিরোধ করা হচ্ছে। নির্বাচন উপলক্ষ্যে দিনাজপুর জেলার অন্তর্গত সীমান্তবর্তী এলাকার বিওপিসমূহে জনবল বৃদ্ধি করে বডি অর্ন ক্যামেরা, নাইট ভিশন গগলস্ ও বাইনোকুলারের মাধ্যমে টহল তৎপরতা ও সীমান্ত নজরদারী বৃদ্ধি করা হয়েছে।

দিনাজপুর ৪২ বিজিবির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় স্থায়ী ও অস্থায়ী মোট ১০টি চেকপোস্টের মাধ্যমে তল্লাশী কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। গত ২ মাসে দিনাজপুর ৪২ বিজিবি কর্তৃক আভিযানিক সফলতার অংশ হিসেবে ১৭, লক্ষ ৫৭ হাজার ৩৩১ টাকা মূল্যের চোরাচালানী মালামাল ও মাদকদ্রব্য এবং ৫৬ জন আসামী আটক করা হয়। তাছাড়া পুশ ইন প্রতিরোধে বিজিবি কর্তৃক সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারী বৃদ্ধি, টহল তৎপরতার জোরদার এবং কোম্পানী/বিওপি কমান্ডার কর্তৃক নিয়মিতভাবে জনসচেতনতামূলক সভা আয়োজনের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

আগামী ১ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ থেকে বর্ডার গার্ড বাংলাদেশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে পূর্ণমাত্রায় মোতায়েন থাকবে এবং নির্বাচন সংশ্লিষ্ট সকল দায়িত্ব সর্বোচ্চ পেশাদারত্ব, সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করবে।

উল্লেখ্য, দেশের ৪,৪২৭ কিলোমিটার সীমান্তকে সম্পূর্ণ সুরক্ষিত রেখেই আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশে ৩৭ হাজারেরও অধিক সংখ্যক বিজিবি সদস্য মোতায়েন থাকবে। দেশের ৪৯৫টি উপজেলার মধ্যে ৬টি উপজেলা ব্যতিত (কুতুবদিয়া, হাতিয়া, সন্দীপ, দাকোপ, মনপুরা ও রাঙাবালি) ৪৮৯টি উপজেলায় বিজিবি নির্বাচনী দায়িত্ব পালন করবে। পাশাপাশি সীমান্তবর্তী ৬১টি উপজেলায় বিজিবি এককভাবে নির্বাচনী দায়িত্ব পালন করবে। এরই আওতায় দিনাজপুর জেলার ৫টি সীমান্তবর্তী উপজেলায় (বিরল, বোচাগঞ্জ, ফুলবাড়ী, বিরামপুর ও হাকিমপুর উপজেলা) মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে বিজিবি এককভাবে দায়িত্ব পালন করবে।

এছাড়া সারাদেশের ৩০০টি আসনেই ঝুঁকি বিবেচনায় বিজিবি মোবাইল ও স্ট্যাটিক ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে। উপজেলা ভেদে ২-৪ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন থাকবে। মোতায়েন থাকবে বিজিবির বিশেষায়িত K-9 ডগ স্কোয়াড, নির্বাচনকালীন যেকোনো জরুরী পরিস্থিতি মোকাবিলায় বিজিবির র‍্যাপিড অ্যাকশন টিম (RAT) এবং বিজিবির হেলিকপ্টারসহ কুইক রেস্পন্স ফোর্স (QRF) সর্বদা প্রস্তুত থাকবে এবং অধিক ঝুঁকিপূর্ণ কেন্দ্র পর্যবেক্ষণে বিজিবি ড্রোনও ব্যবহার করা হবে।

উল্লেখ্য, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও উৎসবমুখর করে তুলতে নির্বাচনকালীন মোতায়েনের অংশ হিসেবে দিনাজপুর জেলার ৬টি নির্বাচনী আসনে দিনাজপুর ৪২ বিজিবির ১৯ প্লাটুনসহ সর্বমোট ৩৭প্লাটুন বিজিবি সদস্য আইন-শৃঙ্খলা রক্ষা ও বেসামরিক প্রশাসনকে সহায়তা প্রদানের লক্ষ্যে মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে। দিনাজপুর জেলার ৬টি নির্বাচনী আসনের সর্বমোট ৮৪৪টি ভোটকেন্দ্র রেকি সম্পন্ন করা হয়েছে। এরই ধারাবাহিকতায় দিনাজপুর জেলার সার্বিক নিরাপত্তা নিশ্চিতকল্পে আজ ২৯ জানুয়ারি ২০২৬ তারিখ সকল উপজেলায় একযোগে ১৩টি বেইস ক্যাম্পে বিজিবি সদস্য মোতায়েন হচ্ছে। এরই অংশ হিসেবে দিনাজপুর শহরের কেবিএম কলেজিয়েট হাইস্কুলে বেইস ক্যাম্প স্থাপনের কাজ চলমান রয়েছে।

বর্ডার গার্ড বাংলাদেশ দৃঢ়ভাবে বিশ্বাস করে, সরকার, নির্বাচন কমিশন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং জনগণের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে। দেশের জনগণের আস্থা ও বিশ্বাসকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিজিবি সংবিধান ও আইনের আলোকে তার দায়িত্ব পালন অব্যাহত রাখবে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের অভিযানে সা’জাপ্রাপ্ত আসামি গ্রেফতার

দুদকের গ্রেফতারের কোনো এখতিয়ার নেই,তারা নির্দেশ দিতে পারে : প্রধানমন্ত্রী

উচ্চতর গ্রেডে বেতন কমায় হতাশ মাদ্রাসা শিক্ষক-কর্মচারীরা

উচ্চতর গ্রেডে বেতন কমায় হতাশ মাদ্রাসা শিক্ষক-কর্মচারীরা

জগন্নাথপুরে ১০ বছরের মাদ্রাসা শিক্ষার্থীকে ধ’র্ষণের অভিযোগ

ওয়াল্টনের মিলিয়নিয়ার অফার উপলক্ষে নাসিরনগরে শোভাযাত্রা

ঝিনাইদহে গ্রামবাংলার ঐতিহ্য জমজমাট পিঠা উৎসব পালিত

নীলফামারীতে স্ত্রী হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার

এমপিওভুক্ত শিক্ষাব্যবস্থা জাতীয়করণের দাবিতে ৬ দিন যাবত রাজপথে অবস্থান শিক্ষকদের

এমপিওভুক্ত শিক্ষাব্যবস্থা জাতীয়করণের দাবিতে ৬ দিন যাবত রাজপথে অবস্থান শিক্ষকদের

কালীগঞ্জে মন্দির কমিটির সম্পাদকের বিরুদ্ধে দশম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ

ঝিনাইদহের সীমান্ত দিয়ে ভারত থেকে আসছে শত শত মানুষ, সীমান্তে বাড়তি সতর্কতা জারি