crimepatrol24
১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় সন্ধ্যা ৬:৩৯ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

দাউদকান্দিতে অর্থ ও সম্পদ আত্মসাতের ঘটনায় সৎ মাকে পিটিয়ে হাসপাতালে পাঠালো পুত্র সানাউল্লাহ

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মার্চ ২৮, ২০১৯ ৫:১৮ অপরাহ্ণ

বিশেষ প্রতিনিধি >> কুমিল্লার দাউদকান্দি উপজেলার নৈয়াইর গ্রামে সৎ পুত্রের পিটুনিতে বিধবা মা ফাতেমা এখন হাসপাতালের বিছানায় কাতরাচ্ছেন।

জানা যায়, গত ২৫ মার্চ সকালে বৈদ্যুতিক পাখা আনতে দোতলা থেকে নেমে নীচতলার রুমে যায় সালাউদ্দিন মিয়ার স্ত্রী ফাতেমা বেগম। তখন ফাতেমার ভাসুর জালাল মিয়া ও শাশুড়ি আয়েশা বেগমের নির্দেশে ফাতেমার সৎপুত্র সানাউল্লাহ মিয়া, রবিউল্লাহ রবি, সতীন নারগিস বেগম এবং চাচা শ্বশুর ফজলুল হক ফাতেমাকে বেদম মারপিট করে। কিল-ঘুষি, চড়-থাপ্পরসহ লাঠি দিয়েও আঘাত করে। এসময় ফাতেমার সাত বছরের শিশুকন্যা আনিশা হাউমাউ করে কাঁদতে থাকে। কান্না শুনে পাশের ঘরের আনোয়ার হোসেন এবং রুমি আক্তার ঘটনাস্থলে ছুটে আসেন। পরে ফাতেমাকে গৌরীপুরস্থ দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সে এখনো হাসপাতালের ৩০ নং বেডে চিকিৎসা নিচ্ছেন। ফাতেমা জানায়, পূর্ব শত্রুতার জের ধরে তাকে এভাবে নির্যাতন করা হয়েছে। কয়েকমাস আগে তার স্বামী সৌদি আরবে মারা যায়। এ মৃত্যুটিও রহস্যজনক বলে দাবী করেন ফাতেমা বেগম। কিছুদিন পূর্বে লাশ দেশে আনা হলেও ফাতেমাকে না জানিয়ে লাশ দাফনের প্রস্তুতি নেয়া হয়। পরে ফাতেমার বাঁধার কারণে দাফন করতে বিলম্ব হয়। পুলিশ বাড়িতে আসলে লাশ ফেলে দিয়ে জালাল মিয়া এবং সানাউল্লাহ মিয়া পালিয়ে যায়। ডেথ সার্টিফিকেট এবং টাকা পয়সার হিসাব নিয়ে লুকোচুরি করাতে লাশ দাফনে বিলম্ব হয়। এ বিষয়টি মীমাংসার জন্য একাধিকবার শালিস বসা হলেও কোন সমাধানে আসা যায়নি। এ নিয়েও থানায় পাল্টা-পাল্টি অভিযোগ করা আছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

পূর্ব আব্দালপুরের রাস্তা নির্মাণকল্পে সাজ্জাদের ব্যক্তিগত জমি প্রদান , ৪জনের আর্থিক প্রনোদনা

মিরপুরের সুবিধাবঞ্চিত বীর মুক্তিযোদ্ধার চিকিৎসার জন্য সাহায্যের আবেদন !

চট্টগ্রামে স্ত্রীকে হত্যা করে ১১ টুকরো করা ঘাতক স্বামী গ্রেফতার

কিশোরগঞ্জে খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় জেলা জামায়াতের দোয়া মাহফিল

গফরগাঁও সরকারি কলেজে কর্মরত শিক্ষকদের ওপর হা’মলা ও ক’টূক্তির প্রতিবাদে কিশোরগঞ্জে মানবন্ধন ও কর্মবিরতি

গফরগাঁও সরকারি কলেজে কর্মরত শিক্ষকদের ওপর হা’মলা ও ক’টূক্তির প্রতিবাদে কিশোরগঞ্জে মানবন্ধন ও কর্মবিরতি

লক্ষ্মীপুরে ইউপি চেয়ারম্যান নান্নুর প্রচেষ্টায় স্বাভাবিক জীবন ফিরে পেয়েছে মাদক ব্যবসায়ীরা

ডোমারে গর্ভবতী, প্রসূতি মা ও কিশোর- কিশোরীদের মাঝে পুরস্কার বিতরণ

জামালপুর ও মাদারগঞ্জে ২ প্রবাসীকে ৩৫ হাজার টাকা জরিমানা

রংপুরে স্কুল ছাত্রীকে গণধর্ষণ : এএসআই রায়হানকে এখনও গ্রেফতার দেখানো হয়নি

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে মাদকসহ ৫ ব্যবসায়ী গ্রেফতার

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে মাদকসহ ৫ ব্যবসায়ী গ্রেফতার