crimepatrol24
১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় সন্ধ্যা ৭:৫০ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

দখলদাররা গিলে খাচ্ছে ঝিনাইদহের ঐতিহ্যবাহী কোদলা নদী

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুন ১৬, ২০১৯ ৩:৪২ অপরাহ্ণ

ঝিনাইদহ প্রতিনিধি >> ঝিনাইদহে ঐতিহ্যবাহী কোদলা নদী দখলের কারণে মৃতপ্রায়। স্থানীয়দের অভিযোগ, ভূমিদস্যুরা প্রতিনিয়ত দখল করে চললেও এ ব্যাপারে প্রশাসনের কোন পদক্ষেপ নেই। অন্তত ২৫ কিলোমিটার এলাকা হয়ে গেছে বেদখল।

বিষয়টি স্বীকার করে জেলা প্রশাসক জানালেন, নদীটি দখলমুক্ত করে পানির প্রবাহ নিশ্চিত করা হবে। ইছামতির শাখা কোদলা ঝিনাইদহের সীমান্তবর্তী একটি নদী। ভারত থেকে এসে নদীটি বাংলাদেশের মহেশপুর উপজেলার শ্যামকুড়, ন্যাপা, কাজিরবেড়, বাশবাড়িয়া ও যাদবপুর ইউনিয়নের মাঝ দিয়ে বয়ে গেছে। এর চলার পথে রয়েছে পাঁচশ’র মতো গ্রাম। তবে দখলের কারণে মৃতপ্রায় কোদলা নদী।

এলাকার প্রবীণ বাসিন্দারা জানালেন, এক সময় এর প্রস্থ ১৪০ থেকে ১৫০ ফুট থাকলেও এখন তা কমে মাত্র ১০ থেকে ২০ ফুটে নেমে এসেছে।

স্থানীয় জনপ্রতিনিধিরা জানালেন, জালিয়াতির মাধ্যমে ভূমিদস্যুরা দখল করে নিয়েছে নদীর জায়গা। সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদাসীনতায় কোদলা নদী দখল হয়ে যাওয়ার কথা স্বীকার করলেন ঝিনাইদহের জেলা প্রশাসক সরোজ কুমার নাথ। জানালেন, নদীটি দখলমুক্ত করতে ব্যবস্থা নেয়ার কথা।

স্থানীয়রা জানালেন, এক সময়কার প্রমত্তা কোদলা নদী দখল করে শত শত পুকুর খনন করে চলছে মাছের চাষ। এমনকি কোথাও কোথাও গড়ে তোলা হয়েছে বসতি।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

নেত্রকোনায় টোল আদায় নিয়ে দু’গ্রুপের সং’ঘর্ষে আ’হত ৩৫

নেত্রকোনায় টোল আদায় নিয়ে দু’গ্রুপের সং’ঘর্ষে আ’হত ৩৫

হোমনায় করোনায় আক্রান্তের ১দিন পর আক্রান্ত ব্যক্তির বাড়ির সন্ধান, বাড়ি লকডাউন ঘোষণা

উত্তরাঞ্চলে জেঁকে বসেছে শীত, সর্বনিম্ন তাপমাত্রা ৮.৮

মান্দায় শিয়ালের কামড়ে আহত ৭

কিশোরগঞ্জে র‍্যাবের অভিযানে ডা*কাতি মামলার আসামি গ্রেফতার

নাসিরনগরে জলাতঙ্ক রোগ নির্মূলে অবহিতকরণ সভা

মধুপুরে গ্রামীণ ব্যাংকের দ্বিতীয় ধাপে খাদ্য সহায়তা ও নগদ অর্থ প্রদান

অপরাধীর পরিবর্তে সাজা নিরপরাধীর !

অপরাধীর পরিবর্তে সাজা নিরপরাধীর !

কলাগাছিয়া মফিজ অ্যাণ্ড আছমত উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও শিক্ষা উপকরণ বিতরণ

ভোলায় সড়ক দুর্ঘটনায় শিশু নিহত