crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

কিশোরগঞ্জে র‍্যাবের অভিযানে ডা*কাতি মামলার আসামি গ্রেফতার

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মে ১০, ২০২৫ ১০:৩৭ অপরাহ্ণ

মো. আল আমিন, কিশোরগঞ্জ।।
কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার মুড়িয়া এলাকায় ডা*কাতি মামলার অন্যতম আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব-১৪, সিপিসি-২ এর একটি আভিযানিক দল। বৃহস্পতিবার (১০ মে) সকাল সাড়ে ৯টার দিকে পরিচালিত অভিযানে তাকে আটক করা হয়।

গ্রেফতার ব্যক্তি সাইফুল ইসলাম হিরা (২৪), পিতা–ইদ্রিস আলী, গ্রাম–সাকুয়া বাজার, করিমগঞ্জ, কিশোরগঞ্জ। অভিযানের সময় তার কাছ থেকে একটি গিয়ার চাকু উদ্ধার করা হয়।

র‍্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেফতার সাইফুল ইসলাম হিরার বিরুদ্ধে কিশোরগঞ্জ সদর মডেল থানায় একটি ডা*কাতি ও ডা*কাতি প্রস্তুতির মামলা রয়েছে। মামলাটি ২০২৫ সালের ৪ মার্চ দায়ের করা হয়, যার নম্বর ৮। মামলাটি দণ্ডবিধির ৩৯৯/৪০২ ধারায় রুজু করা হয়। মামলার পর থেকেই র‍্যাব ও পুলিশ যৌথভাবে তদন্ত কার্যক্রম চালিয়ে আসছিল।

গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব জানতে পারে যে, সাইফুল ইসলাম হিরা করিমগঞ্জের মুড়িয়া এলাকায় অবস্থান করছে। এরপর তাৎক্ষণিকভাবে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

র‍্যাব আরও জানায়, গ্রেফতার আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

এ বিষয়ে র‍্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমন কার্যক্রম জোরদার করতে র‍্যাবের এমন অভিযান অব্যাহত থাকবে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ডিমলায় ৪ দফা দাবি নিয়ে পরিবহন শ্রমিকদের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

চকরিয়ায় রাতের আধাঁরে জায়গা দখল নিতে বোন ও ভগ্নিপতিকে বেদড়ক মারধর

শেরপুরের শ্রীবরদীতে ৫০ জন কৃষকের মাঝে সার সুপারিশ কার্ড প্রদান

হোমনার কৃতী সন্তান রেজাউল করিম সোনালী ব্যাংকের জিএম পদে পদায়ন

ড. ইউনূস সম্পর্কে ৪০ বিশ্বনেতার বিবৃতিকে বিজ্ঞাপন বললেন তথ্যমন্ত্রী

ডোমারে জাতীয় পুষ্টি সপ্তাহে এতিমখানা শিশুদের মাঝে খাবার বিতরণ

ঝিনাইদহের ঐতিহ্যবাহী ১০ মাথা খেঁজুর গাছটি আম্পানের তান্ডবে ভেঙ্গে গেছে

সরিষাবাড়ীতে মাদকের আস্তানায় র‌্যাবের অভিযান, ২ মাদক ব্যবসায়ীর জেল

পঞ্চগড়ে চিকিৎসকের উপর হামলার ভিডিও ধারণ করায় সাংবাদিকের উপর হামলা

আরপিএমপি’র সাফল্য ও গৌরবময় সেবার ২য় বর্ষপূর্তি উদযাপন