crimepatrol24
২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় ভোর ৫:৪৭ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ডোমার সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক সোলায়মানের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানব বন্ধন

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
সেপ্টেম্বর ৮, ২০১৯ ৩:৫৮ অপরাহ্ণ

আনিছুর রহমান মানিক, ডোমার, নীলফামারী >>

নীলফামারীর ডোমারে ৩৬ তম শিক্ষা ক্যাডার প্রভাষক সোলায়মানের ওপর সন্ত্রাসী হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে।
৮সেপ্টেম্বর (রবিবার) সকাল ১১টায় ডোমার সরকারি কলেজ চত্বরে কলেজের আয়োজনে এ মানব বন্ধন কর্মসূচি পালন করা হয়। কলেজের অধ্যক্ষ রেজাউল করিমের সভাপতিত্বে নীলফামারী জেলা বি,সি,এস সাধারণ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জাহেদুল ইসলাম, নীলফামারী সরকারি কলেজের সহকারী অধ্যক্ষ (রাষ্ট্র বিজ্ঞান) আনিছুর রহমান, ডোমার সরকারি কলেজের সহকারী অধ্যক্ষ রেজাউল ইসলাম, চিলাহাটি সরকারি কলেজের প্রভাষক (রাষ্ট্রবিজ্ঞান) কানু চন্দ্র রায়, ডোমার মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ শাহিনুল ইসলাম বাবু প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় নীলফামারী জেলা বি,সি,এস সাধারণ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জাহেদুল ইসলাম বলেন, অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হোক। সন্ত্রাসী শান্ত ও সৈকতসহ তার সহযোগীদের বহিস্কার করা হোক। সন্ত্রাসীদের গ্রেফতার ও বহিস্কার করা না হলে আমরা কলেজ প্রত্যাখ্যান করবো। উল্লেখ্য, গত ৭ সেপ্টেম্বর এইচ,এস,সি প্রথম বর্ষের ছাত্র শান্ত, সৈকদসহ তাদের সহযোগী ১৬-১৭ জন ডোমার সরকারি কলেজের ইসলামী ইতিহাস বিভাগের প্রভাষক (৩৬ তম বিসিএস) সোলায়মান আলীর সাথে কথা কাটা কাটির এক পর্যায় তৃতীয় তলা থেকে মারতে মারতে নিচতলা একাডেমিক ভবনে নিয়ে আসে। এতে সোলায়মান আলী গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে তাৎক্ষনিক ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এবিষয়ে প্রভাষক সোলায়মান আলী নিজে বাদী হয়ে কলেজপাড়া এলাকার মাছ বিক্রেতা লিটনের ছেলে শান্ত, ও ছোট রাউতা সাহাপাড়া এলাকার আনজারুল চৌধুরীর ছেলে সৈকদ চৌধুরী সহ আরো অজ্ঞাতনামা ১৬-১৭ জনকে আসামী করে ডোমার থানার মামলা নং ০৮, তারিখ-০৭-০৯-১৯ইং দায়ের করেন। এ ঘটনায় পশ্চিম চিকনমাটি দোলাপাড়ার নজরুল ইসলামের পুত্র নাজিমুল ইসলামকে (১৭) সন্দেহজনকভাবে সকাল ১১ টায় সরকারি কলেজ গেট থেকে গ্রেফতার করে পুলিশ এবং আাদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

এই সরকারকে পুনরায় নির্বাচিত করে আবারও ক্ষমতায় আনতে হবে : জামালপুরের ডিসি

সুন্দরগঞ্জের  তারাপুর ইউনিয়নের ইমামগঞ্জ ফাজিল  ডিগ্রি মাদ্রসা মাঠে পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

সুন্দরগঞ্জের তারাপুর ইউনিয়নের ইমামগঞ্জ ফাজিল ডিগ্রি মাদ্রসা মাঠে পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

বাংলাদেশ আজ আর কারো কাছে হাত পাতে না : শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

প্রতিনিধি আবশ্যক

অনলাইনে মোবাইল ফোনের অর্ডার করে পেলেন বাক্সভর্তি কাঠের টুকরা!

দুই মোটরসাইকেলের মুখোমুখি সং’ঘর্ষে কলেজছাত্র নি’হত

পুঠিয়ায় যুবকের লাশ উদ্ধার

পুঠিয়ায় যুবকের লাশ উদ্ধার

খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে মাদকসহ ৭ ব্যবসায়ী গ্রেফতার

বগুড়ায় তেলের ট্যাংকি বিস্ফোরণে ৪ জন নিহত

আটোয়ারীতে প্রধান শিক্ষক ও শরীরচর্চা শিক্ষকের বিরুদ্ধে জাল সনদের অভিযোগ