crimepatrol24
১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় সকাল ৮:৩৬ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ডোমারে মোটরসাইকেল চোর চক্রের মূলহোতা সোহেলসহ আটক ৪

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুন ২১, ২০১৯ ৪:১০ অপরাহ্ণ

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
নীলফামারীর ডোমারে মোটরসাইকেল চুরির মূলহোতা সোহেলসহ ৪ জনকে আটক করেছে ডোমার থানা পুলিশ। বৃহস্পতিবার (২০শে) জুন রাতে এসআই গোলাম মোস্তফার নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার হরিণচড়া ইউনিয়নের বটতলী বাজার এলাকায় তার শ্বশুর আফির বাড়ী থেকে সোহেলকে গ্রেফতার করে। আটক মাসুদ পারভেজ সোহেল (২৪) ডোমার পৌর এলাকার ৯নং ওয়ার্ডের ডাঙ্গাপাড়া গ্রামের কথিত সাংবাদিক জুলফিকার আলী ভুট্টোর ছেলে। আটকের সময় তার কাছ থেকে চোরাইকৃত একটি ডিসকাভার ১৩৫ সিসি মোটর সাইকেল উদ্ধার করে পুলিশ । সে আন্ত:জেলা মোটরসাইকেল চুরি ও ছিনতাই চক্রের মূলহোতা বলে ডোমার থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান জানান। তার দেয়া তথ্যের ভিত্তিতে ডোমার থানা ওসি (তদন্ত) বিশ্বদেব রায়ের নেতৃত্বে একদল পুলিশ রাতভর অভিযান চালিয়ে আবারো ডিকভার ১৩৫ সিসি ও গ্লামার ১২৫ সিসি ২টি চোরাই মোটরসাইকেলসহ ৩জনকে আটক করে। আটকরা হলো, উপজেলার কেতকীবাড়ী ইউনিয়নের দক্ষিন কেতকীবাড়ী এলাকার জামিয়ার রহমানের ছেলে সুমন (১৯), চিলাহাটি ইউনিয়নের উপেনচৌকি ভাজনী এলাকার মৃত মনোয়ার হোসেনের ছেলে সাগর (২৪), একই ইউনিয়নের কাজল দিঘী চোষপাড়া এলাকার আজিমুল ইসলামের ছেলে রাকিবুল ইসলাম (২৬)। এ বিষয়ে ডোমার থানায় ৭জনকে আসামী করে মামলা নং-১৭, তারিখ-২১/০৬/১৯ দায়ের করা হয়।

ডোমার থানার তদন্ত কর্মকর্তা এসআই গোলাম মোস্তফা জানান, কথিত সাংবাদিক ভুট্টোর ছেলে সোহেলের বিরুদ্ধে ডোমার থানায় চুরি, ছিনতাই, মাদকসহ একাধিক মামলা রয়েছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

যে ৭ শ্রেণির মানুষকে কবরে কোন প্রশ্নের সম্মুখীন হতে হবে না

সাভারে নারীসহ ৪ প্রতারক গ্রেফতার, ২০ ভুক্তভোগী উদ্ধার

জাতীয় পার্টি ক্ষমতায় গেলে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ করা হবেঃ জিএম কাদের

মহেশপুরে এমপি চঞ্চলসহ পরিবারের ৩ জন করোনায় আক্রান্ত

ঝিনাইগাতীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে মাদকসহ ১ ব্যবসায়ী গ্রেফতার

ঈশ্বরগঞ্জে আওয়ামীলীগে সক্রিয় থাকায় বিএনপির ডাকা হরতাল পালিত হয়নি

ঝিনাইদহে কমিউনিটি ক্লিনিক পরিচালনায় স্থানীয় সরকার ও নেতৃবৃন্দের প্রশিক্ষণের সমাপনী

প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভালো করার জন্য এই বইটিই আপনার প্রয়োজন

প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভালো করার জন্য এই বইটিই আপনার প্রয়োজন

জামালপুরে ৭০০জনের করোনা ভাইরাস সংক্রমণ শনাক্ত