crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

রেকর্ড পরিমাণ জিপিএ-৫ সহ এইচএসসির ফল প্রকাশ

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জানুয়ারি ৩০, ২০২১ ৮:২৮ অপরাহ্ণ

 

মোঃ পারভেজ আলম, জেলা প্রতিনিধি, ঢাকাঃ পরীক্ষা ছাড়া ২০২০ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার মূল্যায়নে পাস করেছেন সবাই। এবার মোট পরীক্ষার্থী ছিলেন ১৩ লাখ ৬৭ হাজার ৩৭৭ জন। এর মধ্য জিপিএ–৫ পেয়েছে ১ লাখ ৬১ হাজার ৮০৭ জন পরীক্ষার্থী, যা মোট পরীক্ষার্থীর ১১ দশমিক ৮৩ শতাংশ। বাংলাদেশে এ পর্যন্ত এইচএসসি ও সমমান পরীক্ষায় গতবার জিপিএ–৫ পেয়েছিল ৪৭ হাজার ২৮৬ জন, যা ছিল মোট পরীক্ষার্থীর ৩ দশমিক ৫৪ শতাংশ। আজ শনিবার পরীক্ষা ছাড়াই এসএসসি ও জেএসসির গড় ফলের ভিত্তিতে এইচএসসির মূল্যায়নের ফল প্রকাশ করা হয়। এর আগে পরীক্ষা ছাড়াই এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল ঘোষণার কার্যক্রম উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সকালে রাজধানীর গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ ফলাফল ঘোষণার কার্যক্রম উদ্বোধন করেন। এ সময় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে শিক্ষামন্ত্রী দীপু মনি, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, শিক্ষা সচিব মো. মাহবুব হোসেন, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিবসহ বিভিন্ন সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী বাটন চেপে এ ফলাফল ঘোষণার কার্যক্রম উদ্বোধন ঘোষণা করেন। এর আগে প্রধানমন্ত্রীর পক্ষে শিক্ষামন্ত্রী দীপু মনির হাতে ২০২০ সালের এসএইচসি ও সমমানের পরীক্ষার ফলাফল তুলে দেন শিক্ষা বোর্ড চেয়ারম্যানরা। করোনা মহামারির কারণে গত বছর এইচএসসি ও সমমানের পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি। পরে সিদ্ধান্ত হয় এসএসসি ও জেএসসির পরীক্ষার গড় ফলের ভিত্তিতে এইচএসসির শিক্ষার্থীদের মূল্যায়ন করা হবে। অবশেষে আজ শনিবার ২০২০ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীদের মূল্যায়নের ফল প্রকাশ করা হলো।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

জামালপুরে আরও ৩৩ জনের করোনা শনাক্ত, সর্বমোট শনাক্ত ৬৩১জন

জামালপুর সদরের খুপিবাড়িতে এলজিইডির পাকা সড়ক নির্মাণে দুর্নীতির অভিযোগ

জামালপুর সদরের খুপিবাড়িতে এলজিইডির পাকা সড়ক নির্মাণে দুর্নীতির অভিযোগ

নীলফামারীতে নিখোঁজ অটোরিকশা চালকের লাশ উদ্ধার

নীলফামারীতে নিখোঁজ অটোরিকশা চালকের লাশ উদ্ধার

ডোমার বাজারে করোনা ভাইরাস মোকাবেলায় চলছে লকডাউন

ডোমারে স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ

ডোমারে স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ

কেএমপির গোয়েন্দা পুলিশের অভিযানে মাদকসহ গ্রেফতার-২

প্রজাতন্ত্রের কর্মচারীদের তথ্য অধিকার আইন জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ: সিনিয়র সচিব

শতভাগ পেনশন সমর্পনকারীদের পেনশন পুন:স্থাপনের সময় কমলো ৫ বছর, পেনশন পাবেন দ্বিতীয় স্ত্রী-স্বামীও

ঝিনাইদহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় ও সিও সংস্থার আয়োজনে কারাবন্দীদের সাথে মাদক বিরোধী আলোচনা সভা

ডিমলায় এসডিজি বাস্তবায়ন ও প্রত্যাশা বিষয়ক সংবাদ সম্মেলন