crimepatrol24
১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় রাত ২:৪১ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ডোমারে ব্যবসায়ীর গুদাম থেকে ১১৫ বস্তা সরকারি চাল উদ্ধার

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুন ২, ২০২৫ ৯:৫৯ অপরাহ্ণ

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি।।
নীলফামারীর ডোমার উপজেলায় ভিজিডি কর্মসূচির অধীন বরাদ্দকৃত চাল অবৈধভাবে মজুতের অভিযোগে এক ব্যবসায়ীর গুদাম থেকে ১১৫ বস্তা চাল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন।

শনিবার সকাল ১১টার দিকে বোড়াগাড়ী ইউনিয়নের সপ্তর্ষী কিন্ডারগার্টেন সংলগ্ন একটি দোকানে অভিযান চালিয়ে এসব চাল জব্দ করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন্নাহার শাহজাদী, সাথে ছিলেন স্থানীয় পুলিশ প্রশাসনের কর্মকর্তারা।

জানা গেছে, গোলাম রব্বানী নামের এক ব্যবসায়ী গোপনে সরকারি বরাদ্দের এসব চাল কিনে নিজের গুদামে মজুত করেন। প্রতিটি বস্তায় ৩০ কেজি করে চাল ছিল। রাতে বস্তা পরিবর্তন করার সময় স্থানীয় লোকজন বিষয়টি বুঝতে পেরে তারা প্রশাসনকে অবগত করলে প্রশাসন চালের বস্তাগুলো জব্দ করে।চাল অবৈধভাবে মজুত করায় প্রশাসনের হস্তক্ষেপে তা উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।

এ বিষয়ে ডোমার থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, ‘এখনও পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন্নাহার শাহজাদী ১১৫ বস্তা চাল জব্দের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘শনিবার দুপুরে চালগুলো জব্দ করে উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ে নিয়ে আসা হয়। এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শায়লা সাঈদ তন্বী বলেন, ‘খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ও মহিলা বিষয়ক কর্মকর্তাকে ঘটনাস্থলে পাঠানো হয়। উদ্ধার করা চাল জব্দ করা হয়েছে। ইতোমধ্যে তদন্তের দায়িত্ব মহিলা বিষয়ক কর্মকর্তাকে দেওয়া হয়েছে এবং একটি তদন্ত কমিটি গঠন করা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

মালুমঘাটে বসতভিটার গাছ কাটা নিয়ে দ্বন্দ্ব, দাবিদার দুইজন

ঝিনাইদহে তারেক রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

নেত্রকোনায় পিকেএসএফ শিক্ষাবৃত্তির চেক হস্তান্তর

ঝিনাইদহে মর্নিংবেল চিল্ড্রেন একাডেমির শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষ বিতরণ

দিঘলিয়া প্রেসক্লাবের সভাপতির ভাইয়ের জানাজা সম্পন্ন

কেএমপি’র লবণচরা থানা পুলিশের অভিযানে ২ টি চো’রাই মোটরসাইকেলসহ ২ চো’র গ্রেফতার

কেএমপি’র অভিযানে মা’দকসহ ২ ব্যবসায়ী গ্রে’ফতার

কেএমপি’র অভিযানে মা’দকসহ ২ ব্যবসায়ী গ্রে’ফতার

কেএমপি’র অভিযানে মা’দক ও মো’টরসাইকেলসহ ৭ মাদক কারবারি গ্রেফতার

হোমনায় করোনা প্রতিরোধে গণসচেতনতা সৃষ্টি করতে গিয়ে পুলিশ অফিসার হওয়ার ইচ্ছা পোষণকারী শিশুকে গাড়িতে চড়ালেন এএসপি ফজলুল করিম

বৃহস্পতিবার এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণের দাবিতে শিক্ষকদের সমাবেশ, জাতীয়করণ না হওয়া পর্যন্ত কর্মবিরতি