crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ডোমারে পুলিশের বিশেষ অভিযানে আন্তঃ জেলা অটোচো’র চক্রের ৫ সদস্য গ্রেপ্তার, চো’রাই অটো উদ্ধার

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
অক্টোবর ৭, ২০২৩ ৮:৫৯ অপরাহ্ণ

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
নীলফামারীর ডোমারে পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা অটোচো’র চক্রের ৫ সদস্যকে গ্রেপ্তার এবং চো’রাই অটো উদ্ধার করেছে ডোমার থানা পুলিশ।

নীলফামারী জেলা পুলিশ সুপারের দিক নির্দেশনায় এবং সহকারী পুলিশ সুপার ডোমার (সার্কেল) এর সার্বিক তত্ত্বাবধানে এসআই রেজওয়ানুর রহমান এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স বৃহস্পতিবার (৫ অক্টোবর) নীলফামারী সদরসহ ডোমার এলাকায় রাতভর  অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় চো’রাই অটো ও মালামাল উদ্ধার করে পুলিশ।  গ্রেফতাররা হলেন, উপজেলার হরিণচড়া ইউনিয়নের হংসরাজ বাবুপাড়া গ্রামের নিলচন চন্দ্র রায়ের ছেলে কেশব রায় (৩০), সোনারায় ইউনয়নের ডুগডুগি বড়গাছা ভাটিয়া পাড়া এলাকার গিয়াস উদ্দিনের ছেলে হেলাল উদ্দিন (৩৩), নীলফামারী সদর উপজেলার উত্তর চওড়া নয়াপাড়া গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে রফিকুল ইসলাম (২৮), তরণীবাড়ী পুকুরপাড় এলাকার শাহ আলমের ছেলে হাফিজুল ইসলাম (৩০), এবং একই এলাকার  তরণীবাড়ী মাদ্রাসা পাড়ার ফরজ আলীর ছেলে রাশেদ খান মিলন (৩৩)। আসামিদের কাছ থেকে বাদীর চু’রি যাওয়া অটোরিক্সা ও মালামাল জব্দ করা হয়। এ বিষয়ে তাদের বিরুদ্ধে ৫ অক্টোবর ডোমার থানায় ৪৫৭/৩৮০ ধারায় মামলা নং- ০৪ দায়ের করে পুলিশ এস্কটের মাধ্যমে প্রিজন ভ্যানে নীলফামারী জেলার বিজ্ঞ আদালতে পাঠানো হয়।

ডোমার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মাসুদ করিম বলেন, ‘আসামিরা সংঘবদ্ধ আন্তঃ জেলা অটো চো’র চক্রের সক্রিয় সদস্য। নিয়মিত মামলা দায়ের করে আসামিদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

কোটচাঁদপুর-মহেশপুর সড়কে পুলিশের চেকপোস্ট দেখে মোটরসাইকেল ও ৬ কেজি রুপা ফেলে পালিয়ে গেল পাচারকারী

চকরিয়ায় ৪৯ টি চোরাই মোবাইলসহ ২জনকে আটক করেছে ডিবি

রেন্ট-এ-কার

রেন্ট-এ-কার

নিত্য পণ‍্যের মূল‍্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে শ্রমিক অধিকার আন্দোলনের মানববন্ধন-সমাবেশ

নিত্য পণ‍্যের মূল‍্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে শ্রমিক অধিকার আন্দোলনের মানববন্ধন-সমাবেশ

ডোমারে মা’দক সেবনকালে ৩ মা’দকসেবী আটক

ডোমারে মা’দক সেবনকালে ৩ মা’দকসেবী আটক

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে মাদকসহ ৮ ব্যবসায়ী গ্রেফতার

ডোমারে কর্ণেল এর একমাত্র কন্যা পরিচয়ে অভিনব কায়দায় প্র’তারণার অভিযোগ

ডোমারে কর্ণেল এর একমাত্র কন্যা পরিচয়ে অভিনব কায়দায় প্র’তারণার অভিযোগ

পঞ্চগড়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

বাবা শ্রমিক হলেও ছেলে হলেন ম্যাজিস্ট্রেট, গর্বে ভাসছে পুঠিয়া

জামালপুরে পুলিশের নির্মাণাধীন বিভিন্ন প্রকল্প পরিদর্শন করলেন ধর্ম প্রতিমন্ত্রী