crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

পরিত্যক্ত কক্ষ থেকে আধুনিক লাইব্রেরি, পুঠিয়া বালিকা বিদ্যালয়ে জ্ঞানের নতুন ঠিকানা

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুলাই ১৬, ২০২৬ ৯:৫২ অপরাহ্ণ

 

পুঠিয়া(রাজশাহী)প্রতিনিধি:
দীর্ঘদিনের একটি পরিত্যক্ত কক্ষকে সংস্কার করে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন লাইব্রেরিতে রূপ দিয়েছে রাজশাহীর পুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়। পুঠিয়ার সহকারী কমিশনার (ভূমি) শিবু দাশের উদ্যোগে গড়ে ওঠা এই লাইব্রেরির উদ্বোধন করেন জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত সালমান।
বিদ্যালয় সূত্রে জানা যায়, সংস্কার করা লাইব্রেরিতে পাঠ্য ও রেফারেন্স বই, সাহিত্য, বিজ্ঞান, ইতিহাস, জীবনী, শিশু-কিশোর উপযোগী গ্রন্থ এবং সাময়িকী সংযোজন করা হয়েছে। পাশাপাশি আরামদায়ক বসার ব্যবস্থা, আকর্ষণীয় বুকশেলফ, পর্যাপ্ত আলো-বাতাস ও একটি ডিজিটাল কর্নারও স্থাপন করা হয়েছে।
বিদ্যালয় কর্তৃপক্ষের মতে, শিক্ষার্থীদের পাঠাভ্যাস, সৃজনশীলতা ও জ্ঞানচর্চা বিকাশের লক্ষ্যেই এই উদ্যোগ। উদ্বোধনের পর জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা লাইব্রেরি পরিদর্শন করেন।
সহকারী কমিশনার (ভূমি) শিবু দাশ বলেন, “একসময়ের অবহেলিত একটি কক্ষ আজ জ্ঞানের আলোকবর্তিকায় পরিণত হয়েছে। এই উদ্যোগ অন্য শিক্ষাপ্রতিষ্ঠানের জন্যও অনুকরণীয় দৃষ্টান্ত হবে।” #

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

কেএমপি’র লবণচরা থানা পুলিশের অভিযানে অ’স্ত্র ও গু’লিসহ গ্রেফতার-২

হোমনায় ডিসি নুরুল আমিন স্মৃতি ব্যাডমিন্টন টুর্ণামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

পিএসসি’র নবনিযুক্ত চেয়ারম্যান ও চার সদস্যের শপথ গ্রহণ

রংপুর পদাতিকের সপ্তাহব্যাপি বর্ণাঢ্য আয়োজন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

ঝিনাইদহে নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

চতুর্থ ধাপের ইউপি নির্বাচন: ডিমলায় ৭টি ইউনিয়নের ৪০৩ জনের মনোনয়নপত্র দাখিল

পুলিশের বাধায় সুষ্ঠু ও অবাধ নির্বাচনের দাবিতে বাংলাদেশ কংগ্রেসের মানববন্ধন পণ্ড

হোমনায় আইন সহায়তা তথ্য রিপোর্টার মানবাধিকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

এস আলমের দখলমুক্ত হলো আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক ও বাংলাদেশ কমার্স ব্যাংক

শৈলকুপায় সড়ক দুর্ঘটনায় শিশু শিক্ষার্থী নিহত