crimepatrol24
১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় দুপুর ১২:৪৮ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ডোমারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মাদ্রাসাশিক্ষক আশরাফ আলীকে কুপিয়ে জখম

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
অক্টোবর ৪, ২০২০ ৮:৫৮ অপরাহ্ণ

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
নীলফামারীর ডোমারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মাদ্রাসাশিক্ষক আশরাফ আলী (৫৫) কে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বত্তরা। অপরদিকে তার স্ত্রী ও সন্তান আহত।
ঘটনাটি ঘটেছে উপজেলার জোড়াবাড়ী ইউনিয়নের ২নং ওয়ার্ড মাঝাপাড়া গ্রামে। সরেজমিনে জানা যায়, উক্ত গ্রামের মৃত- আব্দুল আজিজের ছেলে বামুনিয়া ঘনপাড়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক হাফেজ মাওঃ আশরাফ আলীর পরিবারের সঙ্গে প্রতিবেশী মৃত- আব্দুস সামাদের ছেলে কারিমুল ইসলাম ও কহিরুল ইসলামের জমিজমা নিয়ে দীর্ঘদিন যাবৎ দ্বন্দ্ব চলে আসছিল। এরই জের ধরে ঘটনার দিন শুক্রবার (২ অক্টোম্বর) বিকালে কারিমুলের ছাগল হাফেজ আশরাফ আলীর ধান ক্ষেত নষ্ট করতে থাকে। হাফেজ আশরাফ ছাগলটি তার ধান ক্ষেতে ধরতে গেলে কারিমুলের পরিবারের সঙ্গে ঝগড়া সৃষ্টি হয়। এসময় কারিমুল, কহিরুল ও রাজুসহ অনেকে মিলে হাফেজ আশরাফকে লাঠি ও লোহার রড দিয়ে বেধরক মারপিট করে। হাফেজ আশরাফের স্ত্রী রাশেদা বেগম ও ছেলে আসাদুজ্জামান আল মাদানী বাবাকে বাচাঁতে এগিয়ে এলে প্রতিপক্ষরা মািএবং ছেলেকেও মারধর করে। তাদের লাঠির আঘাতে রাশেদা বেগমের হাত ভেঙে যায়। অপরদিকে কারিমুল ধারালো দা দিয়ে হাফেজ আশরাফের মাথায় আঘাত করে। ঘটনাস্থলে রক্তাক্ত অবস্থায় হাফেজ আশরাফ মাটিতে পড়ে গিয়ে জ্ঞান হারিয়ে ফেলে। পথোচারীসহ এলাকাবাসী হাফেজ আশরাফ, তার স্ত্রী রাশেদা ও ছেলে মাদানীকে সন্ত্রাসীদের কবল থেকে উদ্ধার করে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। প্রাথমিক চিকিৎসা শেষে হাফেজ আশরাফের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত ডাক্তার উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন এবং রাশেদা ও মাদানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে, দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান হাফেজ আশরাফের পরিবার।

ডোমার থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান জানান, আগে রোগী সুস্থ হোক, মামলা হলে আসামিদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেওয়া হবে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ফরিদপুর ও কুমিল্লা নামে দুটি বিভাগ এবং বাঙ্গরা ও ফটিকছড়ি উত্তর নামে দুটি উপজেলা গঠনের সিদ্ধান্ত

প্রতিনিধি আবশ্যক

মধুপুরে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর পাশে আছেন মুক্তিযোদ্ধা সন্তান সংসদ

মধুপুরে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর পাশে আছেন মুক্তিযোদ্ধা সন্তান সংসদ

রাজধানীসহ দেশের আট জেলার ১১টি সরকারি হাসপাতালে দুদকের অভিযান

চাতলপাড়ে প্রবাসী জাহাঙ্গীর হোসেনের মৃত্যুতে পরিবারকে আর্থিক সহায়তা প্রদান ও দোয়া মাহফিল

করোনা টেস্ট ফি বাতিলের দাবি, স্বাস্থ্য খাতে অব্যবস্থাপনা ও সীমান্ত হত্যার প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন

দিনাজপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৫৬ কেজি গাঁজা ও ১৪২ পিস ইয়াবাসহ আটক-১

মুন্সীগঞ্জে ঋণের চাপে কৃষকের আত্মহত্যা

করোনাভাইরাস প্রতিরোধে করনীয় বার্তা জনসাধারণের মাঝে পৌঁছে দিচ্ছেন আই, এইচ, সেবা প্রতিষ্ঠান

যে দোয়া পড়লে এক হাজার বছরের কাজা নামাজ আদায় হবে!