crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

এনসিটিবি ও ৫ শিক্ষাবোর্ডে নতুন চেয়ারম্যান নিয়োগ

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুন ৮, ২০২৬ ৯:৩৮ অপরাহ্ণ

 

ক্রাইম পেট্রোল ডিজিটাল ডেস্ক।।
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) এবং ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর ও বাংলাদেশ মাদ্রাসা শিক্ষাবোর্ডে নতুন চেয়ারম্যান নিয়োগ দিয়েছে সরকার।

সোমবার (৮ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে পৃথক পৃথক প্রজ্ঞাপন জারি করে এই নিয়োগ দেওয়া হয়।

মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, এনসিটিবির নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন চট্টগ্রাম কমার্স কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ ফখরুল মাওলা। অন্যদিকে, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড, ঢাকার চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে ময়মনসিংহ শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামানকে।

রাজশাহী মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান হয়েছেন বোর্ডটির বর্তমান সচিব শামীম আরা চৌধুরী। কুমিল্লা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন দাউদকান্দি/দেবিদ্বার সরকারি এসএস কলেজের অধ্যক্ষ মো. আহসান পারভেজ।

যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে খুলনার হাজী মুহাম্মদ মহসিন কলেজের অধ্যক্ষ অধ্যাপক ফারুখে আযম মু. আব্দুস ছালামকে। এছাড়া, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন কুমিল্লা শিক্ষাবোর্ডের সচিব অধ্যাপক খোন্দকার মোহাম্মদ সাদেকুর রহমান।

শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, জনস্বার্থে জারি করা এসব আদেশ অবিলম্বে কার্যকর হবে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

পাবনায় অষ্টম শ্রেণি পাসে পুলিশে চাকরির সুযোগ

ঘোড়াঘাটে রমজানের পবিত্রতা রক্ষা ও দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখতে জামায়াতের মিছিল ও সমাবেশ

কিশোরগঞ্জে আরাফাত রহমান কোকো স্মৃতি টি-টোয়েণ্টি ক্রিকেট টুর্নামেণ্টের ফাইনাল অনুষ্ঠিত

ভিটামিন “এ”প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অ্যাডভোকেসী ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

পঞ্চগড়ে অ’পহরণ মামলার ভিকটিম উদ্ধার, গ্রে’ফতার ১

পঞ্চগড়ে অ’পহরণ মামলার ভিকটিম উদ্ধার, গ্রে’ফতার ১

ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে পঞ্চগড়ে মুখে কালো কাপড় বেঁধে ছাত্রদলের প্রতিবাদ

দাউদকান্দি সার্কেল এএসপি’র অভিযানে ১৬ লাখ টাকার বিয়ারসহ আটক-১

আইজিপি’র বরখাস্ত চেয়ে প্রধান উপদেষ্টার কাছে আবেদন

সরিষাবাড়ী ইউসিসিএ লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কুষ্টিয়ার বড়বাজারের তুলা পট্টিতে অগ্নিকাণ্ড