crimepatrol24
১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় রাত ১০:৩৭ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ডোমারে তারুণ্যের উদ্যোগে করোনা দুর্গতদের মাঝে খাদ্য ও সুরক্ষা সামগ্রী বিতরণ

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
আগস্ট ৩১, ২০২০ ১:২০ অপরাহ্ণ


আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
“মানবতার সেবায় এক্টিভিস্টা-নীলফামারী” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর ডোমারে তারুণ্যের উদ্যোগে করোনা দুর্গতদের মাঝে খাদ্য ও সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।
উদয়াঙ্কুর সেবা সংস্থা (ইউএসএস) ও একশন এইড বাংলাদেশ এর সহযোগিতায় এক্টিভিস্টা-নীলফামারীর আয়োজনে ভোগডাবুড়ি, কেতকীবাড়ি ,বামুনিয়া ও গোমনাতী ইউনিয়নের ২৭০ জন দুর্গত মানুষের মাঝে এই সহায়তা প্রদান করা হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) সকাল ১১টায় উপজেলার বামুনিয়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে ১১৮ জন দুর্গত মানুষের মাঝে এ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডোমার উপজেলা পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ। বামুনিয়া ইউপি চেয়ারম্যান ওয়াহেদুজ্জামান বুলেটের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ফিরোজুল ইসলাম, ইউএসএস এর প্রকল্প সমন্বয়কারী নির্মল রায়, আব্দুল কুদ্দুস, ইউপি সদস্য স্বপন মিয়া, অর্পণ যুব সংগঠনের সভাপতি রিপন ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় প্রদিপ শিখা যুব সংগঠনের সভাপতি খোকন চন্দ্র রায়, তারুণ্যের প্রতিভা যুব সংগঠনের সভাপতি সিরাজুল ইসলাম, দূরন্ত যুব সংগঠনের সভাপতি নাসরিন আফরোজসহ অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন। অপরদিকে চিলাহাটি মার্চেন্টস উচ্চ বিদ্যালয় মাঠে ১৫২ জন দুর্গত মানুষের মাঝে এই সহায়তা প্রদান করা হয়। সেখানে ভোগডাবুড়ি ইউপি চেয়ারম্যান একরামুল হক প্রামানিক, সামাজিক নিরীক্ষা কমিটির আহবায়ক আজাদুল হক প্রামানিক, চিলাহাটি মার্চেন্টস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।
সহায়তা সামগ্রীর মধ্যে ছিল, চাল-২৫ কেজি, মসুর ডাল- ২কেজি, সয়াবিন তেল-২ লিটার, লবণ-২কেজি, আটা-৩ কেজি,আলু- ৫ কেজি, ১০০গ্রাম সাবান-৪টি, ডিটারজেন্ট পাউডার-২ কেজি, স্যানিটাইজার-১টি, ১৫ পিসের ন্যাপকিন ১ প্যাকেট।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর পুষ্পস্তবক অর্পণ

নীলফামারীতে ট্রেনে কা’টা পড়ে নিহত ১

নীলফামারীতে ট্রেনে কা’টা পড়ে নিহত ১

হোমনায় যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ই মার্চ পালিত

হোমনায় যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ই মার্চ পালিত

রংপুরে অন্যের হয়ে পরীক্ষা দিতে এসে ২ ভুয়া চাকুরিপ্রার্থী আটক

অবরোধে অ’প্রীতিকর ঘটনা এড়াতে সারাদেশে থাকবে র‍্যাবের ৩০০ টহল দল

বেনজীরের বিরুদ্ধে পাসপোর্ট জালিয়াতির অভিযোগ, দুদকের মামলা

হোমনায় সাংবাদিকদের সাথে নব যোগদানকৃত ওসি’র মতবিনিময়

মহেশখালীতে জৈব শুঁটকি উৎপাদন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে মাদকসহ ১২ ব্যবসায়ী গ্রেফতার

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে মাদকসহ ১২ ব্যবসায়ী গ্রেফতার

ঝিনাইদহে বেড়েই চলছে পেঁয়াজের দাম, ক্রেতারা বিপাকে