crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

হোমনায় সাংবাদিকদের সাথে নব যোগদানকৃত ওসি’র মতবিনিময়

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
আগস্ট ৩, ২০২৩ ১২:০৬ পূর্বাহ্ণ

 

মো. ইব্রাহিম খলিল, হোমনা, কুমিল্লা:
কুমিল্লার হোমনায় সাংবাদিকদের সাথে মত বিনিময় করেছেন নব যোগদানকৃত অফিসার ইনচার্জ (ওসি) জয়নাল আবেদীন।

আজ বুধবার সন্ধ্যায় হোমনা থানায় তার নিজ কার্যালয়ে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

জানা গেছে, তিনি গাজীপুর জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। সেখান থেকে তিনি ১৯৯৭ সালে কৃতিত্বের সাথে এসএসসি, ১৯৯৯ সালে এইচএসসি, ২০০৪ সালে জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় থেকে অনার্স, ২০০৫ সালে মাস্টার্স এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে পুলিশ সায়েন্স সম্পন্ন করে ২০১০ সালে পুলিশ সাব ইন্সপেক্টর পদে প্রথমে কিশোরগঞ্জে চাকুরিতে যোগদান করেন। পরে র্য্যাব, এসবি, এসসিইউ, ডিপ্লোমেটিক জোন ও ইমিগ্রেশনে দায়িত্ব পালন করেন। এরপর ২০১৭ সালে ইন্সপেক্টর পদে পদোন্নতি পেয়ে কিশোরগঞ্জ সদর, হোসেনপুর, বাজিতপুর ও করিমগঞ্জে সুনামের সাথে দায়িত্ব পালন করেন। ২০২৩ সালে মুরাদনগর থানায় ওসি( তদন্ত) এবং একই বছর ১ আগস্ট হোমনা থানা অফিসার ইনচার্জ( ওসি) হিসেবে যোগদান করেন। তিনি তার চাকুরি জীবনে বিভিন্ন সময় কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতি স্বরূপ বিশেষ পুরস্কার লাভ করেন।

উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন (হোমনা-মেঘনা) সার্কেলের সহকারী পুলিশ সুপার মীর মুহসীন মাসুদ রানা, হোমনা থানার (ওসি তদন্ত) রিপন বালা, হোমনা উপজেলা প্রেসক্লাবের সভাপতি এটিএম মোর্শেদুল ইসলাম শাজু, ক্রাইম পেট্রোল২৪.কম সম্পাদক মো. ইব্রাহিম খলিল, হোমনা প্রেসক্লাবের সভাপতি মো. হক সরকার, হোমনা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আক্তার হোসেন, সহ-সভাপতি মো. হানিফ খান, সাংবাদিক মো. আবুল কাশেম, মো. আইয়ুব আলী, সোনিয়া আক্তার, তপন সরকার, মকবুল হোসেন, মো. আল আমিন শাহেদ, মঈনুল ইসলাম মিশুক, মো. তারিকুল ইসলাম, মো. রফিকুল ইসলাম, আবুল কালাম আজাদ প্রমুখ।

নব যোগদানকৃত ওসি জয়নাল আবেদীন বলেন, ‘সাংবাদিকগণ সমাজের দর্পণ। আপনারা চাইলে একটি সংবাদকে ইতিবাচক ও নেতিবাচক দু’ভাবেই পরিবেশন করতে পারেন। আমি যেখানেই চাকুরি করেছি, সাংবাদিকদের সাথে আমার হৃদ্যতাপূর্ণ সম্পর্ক ছিল। আশা করি, আপনাদের সাথেও আমার সেই সম্পর্ক অটুট থাকবে। চু’রি, ডা’কাতি, মা’দক, স’ন্ত্রাস, জু’য়া, চাঁ’দাবাজিসহ হোমনার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে আমি আপনাদের সহযোগিতা কামনা করছি। আমার দৃঢ় বিশ্বাস, আপনাদের সহযোগিতা পেলে হোমনারবাসীর ন্যায্য সেবাটুকু নিশ্চিত করতে সক্ষম হবো।’

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ডিজিটাল বাংলাদেশ জাতির জনক বঙ্গবন্ধুর আর একটি দেশের নাম : তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এমপি

নীলফামারীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে জা’ল সনদে চাকরিরত ২৪ শিক্ষক শনাক্ত!

নীলফামারীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে জা’ল সনদে চাকরিরত ২৪ শিক্ষক শনাক্ত!

কুষ্টিয়ায় পুকুরে ডুবে কাজের বুয়ার মৃত্যু

প্রধান উপদেষ্টা যেদিন বলেছেন, সেদিনই নির্বাচন হবে’: প্রধান উপদেষ্টার প্রেস সচিব

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে বেসরকারিভাবে মেয়র নির্বাচিত আবুল খায়ের আব্দুল্লাহ

কেএমপি’র অভিযানে মা’দকসহ ২ ব্যবসায়ী গ্রে’ফতার

কেএমপি’র অভিযানে মা’দকসহ ২ ব্যবসায়ী গ্রে’ফতার

ঝিনাইদহে যুবলীগ নেতা ও তার ছেলের অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসীর মানববন্ধন

রংপুর মেডিক্যালে ভর্তি হওয়া চীনফেরত শিক্ষার্থীর শরীরে করোনাভাইরাসের লক্ষণ নেই

আটোয়ারীতে বজ্রপাতে নারীর মৃত্যু

খুলনায় দুঃস্থদের পাশে দাঁড়ালো সম্প্রীতি ফোরাম