crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

হোমনায় নৌকার সমর্থককে অর্থদণ্ড দিলেন এসিল্যাণ্ড

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ডিসেম্বর ২৯, ২০২৩ ৭:৫০ অপরাহ্ণ

 

মো. আক্তার হোসেন, বিশেষ প্রতিনিধি:
কুমিল্লার হোমনায় নির্বাচনী আচরণবিধি ল’ঙ্ঘনের কারণে নৌকা প্রতীকের এক সমর্থককে দশ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। নির্বাহী ম্যাজস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. ইউছুফ হাসানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানার এ আদেশ দেন। বৃহস্পতিবার রাতে উপজেলার জয়পুর ইউনিয়নের রাজাপুর গ্রামে এ অভিযান পরিচালিত হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ‘একজন প্রার্থী দলীয় ও সহযোগী সংগঠনের কার্যালয় নির্বিশেষে প্রতিটি ইউনিয়নে সর্বোচ্চ একটি এবং প্রতিটি পৌরসভায় বা সিটি কর্পোরেশন এলাকার প্রতিটি ওয়ার্ডে একটির অধিক নির্বাচনী ক্যাম্প স্থাপন করতে পারবেন না। এই বিধি অমান্য করে উপজেলার জয়পুর ইউনিয়নে নৌকা প্রতীকের অনুমোদিত একটি ক্যাম্প থাকার পরও ধনু মিয়া রাজাপুর গ্রামে আরেকটি ক্যাম্প স্থাপন করেন। এই অপরাধে তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দশ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

নির্বাহী ম্যাজস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. ইউছুফ হাসান বলেন, ‘জয়পুর ইউনিয়নের শ্রীপুর বাজারে নৌকা প্রতীকের অনুমোদিত একটি ক্যাম্প রয়েছে। ধনু মিয়ার নেতৃত্বে বিধিবহির্ভূতভাবে একই ইউনিয়নের রাজাপুর গ্রামেও একটি নির্বাচনী ক্যাম্প স্থাপন করা হয়। একারণে নির্বাচনী আচরণবিধি প্রতিপালনে মোবাইল কোর্ট পরিচালনাকালে তাকে দশ হাজার টাকা জরিমানা এবং ক্যাম্পটি বন্ধ করে দেওয়া হয়।’

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

কালীগঞ্জে অগ্নিকান্ডে ৪টি গরুর মৃত্যু, মারাত্মক জখম আরও ৫টি!

ঝিনাইদহে সাপে কাটার ওষুধ নেই, গ্রামাঞ্চলে সাপের কামড়ে বাড়ছে মৃত্যু

২য় ম্যাচে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ

ডোমারে ট্রেন-ট্রাক সংঘর্ষে নিহত ১,আহত ২

শিক্ষক ছাড়াই ইংরেজি শিখুন

ঝিনাইদহের সাধুহাটী ইউনিয়নে বাড়ির গেটে কাফনের কাপড়!

ঝিনাইদহের সাধুহাটী ইউনিয়নে বাড়ির গেটে কাফনের কাপড়!

তিতাসে চাচীর জানাযায় এসে অশ্রুসিক্ত ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম

ঝিনাইদহে গর্ভবতী মায়েদের বিনামূল্যে সেনাবাহিনীর স্বাস্থ্য সেবা প্রদান

আফগানিস্তানে জুমার নামাজে বোমা হামলা, অন্তত ৬২ মুসল্লি নিহত

বাঞ্ছারামপুরে মু’ক্তিপণের জন্য ৭ বছরের শিশুকে হ’ত্যা, ২ অ’পহরণকারী গ্রেফতার