crimepatrol24
১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় বিকাল ৪:২৯ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ডোমারে জাতীয় পুষ্টিসপ্তাহ উপলক্ষে শিশু ও গর্ভবতী মায়েদের পুষ্টিকর খাবার পরিবেশন

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
এপ্রিল ২৫, ২০২১ ১০:০৫ অপরাহ্ণ

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>

মুজিববর্ষের উচ্ছ্বাসে স্বাধীনতার পঞ্চাশে, পুষ্টি গড়ে ভিত্তি উন্নয়নের উন্মেষে, এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নীলফামারীর ডোমারে জাতীয় পুষ্টি সপ্তাহের (২৩-২৯ এপ্রিল) উদ্বোধন করা হয়েছে।

ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আয়োজিত শনিবার সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে দিবসটির শুভ সূচনা করেন উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ রায়হান বারী। পুষ্টি সপ্তাহের উদ্বোধনী দিনে ৫০জন শিশু, কিশোর ও ৩০জন গর্ভবতী মায়েদের মাঝে পুষ্টিকর খাবার পরিবেশনসহ গর্ভবতী মায়েদের এএনসি পুষ্টি বিষয়ক বিশেষ কাউন্সিলিং প্রদান করা হয়। এ ছাড়াও প্রজেক্টরের মাধ্যমে মা ও শিশুর পুষ্টি সুরক্ষা নিশ্চিতকরণের বিষয়ে টিপস্ প্রদর্শন করেন স্বাস্থ্যকর্মীগণ।
এ সময় আবাসিক মেডিকেল অফিসার ডাঃ তপন কুমার রায়, মেডিকেল অফিসার ডাঃ তৃতীয়া সরকার, ডাঃ মোজাহেদুল করিম সুমন, স্বাস্থ্য পরিদর্শক (ইনচার্জ) বেলাল উদ্দিন, সিনিয়র স্টাফ নার্স অনিতা মোহন্ত, লতারাণী রায় প্রমুখ উপস্থিত ছিলেন।

উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ রায়হান বারী জানান, সপ্তাহব্যাপি বীর মুক্তিযোদ্ধাসহ বয়স্ক ব্যক্তিদের হেলথ চেক-আপ, ব্লাড প্রেসার, সুগার নির্ণয়, কমিউনিটি ক্লিনিকে শিশু ও গর্ভবতী নারীদের পুষ্টি বিষয়ক বিশেষ পরামর্শ ও সেবা প্রদান, এতিমখানার শিশুদের মাঝে পুষ্টিকর খাবার বিতরণ, আশ্রয়ন প্রকল্পসহ গুচ্ছগ্রামের দুঃস্থ ও অসহায় ব্যক্তিদের পুষ্টিকর খাবার পরিবেশন এবং পুষ্টি বিষয়ক পরামর্শ প্রদানসহ নানা কর্মসূচির মাধ্যমে পুষ্টি সপ্তাহের সমাপনি দিবস অনুষ্ঠিত হবে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

হোমনায় নৌকার সমর্থককে অর্থদণ্ড দিলেন এসিল্যাণ্ড

পঞ্চগড় বাংলাবান্ধা স্থলবন্দর আপাতত চালু হচ্ছে না

সরিষাবাড়ীতে গ্রামীণ ব্যাংকের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

সরিষাবাড়ীতে গ্রামীণ ব্যাংকের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

মেলান্দহে বিয়ের দাবিতে প্রেমিক আ’লীগ নেতার বাড়িতে প্রেমিকার অনশন, পলাতক নেতা

কক্সবাজারে বিমানবাহিনীর ঘাঁটিতে হা*মলার ঘটনায় নিহত-১

অভয়নগরে ব্যবসায়ীকে মাটিতে পুঁ*তে চাঁ*দাবাজির অভিযোগে বিএনপি নেতা ও তার সহযোগী আটক

ইটনায় রাস্তা থেকে মানসিক ভারসাম্যহীন যুবকের মরদেহ উদ্ধার

শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার নির্দেশনা চেয়ে রিট

মহেশপুরে আত্মহত্যাকারী ওহিদুলের পরিবারের সার্বিক দায়িত্ব নিলেন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান

এখনও নির্বাচনের পরিবেশ তৈরি হয় নি, নির্বাচনে গেলে স্যাংশন আসারও সম্ভাবনা রয়েছে : জিএম কাদের