crimepatrol24
২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় সন্ধ্যা ৭:৩৫ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

পঞ্চগড় বাংলাবান্ধা স্থলবন্দর আপাতত চালু হচ্ছে না

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুন ৯, ২০২০ ৮:৩৩ পূর্বাহ্ণ

আল মাসুদ, পঞ্চগড় জেলা প্রতিনিধি:
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা স্থল বন্দর আপাতত চালু হচ্ছে না। সোমবার জেলা প্রশাসন সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
 বর্তমানে এই বন্দর দিয়ে শুধু পাথর ছাড়া উল্লেখযোগ্য জরুরি পণ্য আমদানি- রপ্তানি হয় না। করোনা পরিস্থিতির কারণে গত ২৫ মার্চ থেকে সকল প্রকার আমদানি -রপ্তানি বন্ধ রয়েছে চতুর্দেশীয় এই স্থল বন্দর দিয়ে।
জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে সংসদ সদস্য মজাহারুল হক প্রধান, পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী, সিভিল সার্জন ডা ফজলুর রহমান, আমদানি রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি মেহেদী হাসান খান বাবলা, স্থল বন্দরের ম্যানেজার কাজী আল তারিকসহ প্রশাসনের কর্মকর্তা ও বন্দর সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি মেহেদী হাসান খান বাবলার বন্দর চালুর বিষয়ে আবেদনে তাৎক্ষণিক এই বৈঠকের শুরুতে তিনি জানান, করোনা পরিস্থিতির মধ্যেও দেশের বিভিন্ন সীমান্তে স্থল বন্দর চালু করা হচ্ছে। রাজস্ব আদায় এবং দেশের অর্থনীতির স্বার্থে স্বাস্থ্যবিধি মেনে বন্দরটি চালু করা প্রয়োজন। এখানকার শ্রমিকরাও দীর্ঘদিন কর্মহীন হয়ে আছেন।বাংলাবান্ধা স্থল বন্দরের ম্যানেজার কাজী আল তারিক বলেন, করোনাময় এই পরিস্থিতিতে দেশের বাইরের চালকরা গাড়ি নিয়ে বন্দরে ঢুকলে তাদের স্বাস্থ্যবিধি নিশ্চিত করা কঠিন। এই বন্দর দিয়ে শুধুই পাথর আমদানি করা হয়। এরপরও প্রশাসনের অনুমতি থাকলে বন্দর চালু করা হবে।সংসদ সদস্য মজাহারুল হক প্রধান বলেন, আমাদের আরও কিছুদিন অপেক্ষা করা উচিত। ভয়াবহ পরিস্থিতির কিছুটা উন্নতি হলে আবারও সচল হয়ে উঠবে বাংলাবান্ধা স্থলবন্দর।
জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন বলেন, সকলের মতামত এবং দেশের অর্থনীতিসহ সার্বিক দিক বিবেচনা করে বন্দর চালু করা হবে। আগে সেখানকার স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়টি পর্যবক্ষেণ করা হবে। করোনা ঝুঁকি বিবেচনায় আপাতত বন্দরটি বন্ধ থাকছে। তবে শিগগির আবারও বৈঠকের মাধ্যমে চালুর বিষয়ে আলোচনা করা হবে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

নীলফামারীতে নবাগত জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানালেন মানবতার কল্যাণ ফাউন্ডেশন

ওসমান হাদির পর এবার খুলনায় এনসিপি নেতাকে গু*লি

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৭ ব্যবসায়ী গ্রে’ফতার

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৭ ব্যবসায়ী গ্রে’ফতার

হোমনায় অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করলেন এমপি সেলিমা আহমাদ

ভ্যাকসিন কিনতে একনেক সভায় ৪ হাজার কোটি টাকা অনুমোদন

হোমনা কফিল উদ্দিন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও শিক্ষা উপকরণ বিতরণ

ডোমারে ৩ দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন

ডোমারে ২ব্যক্তি করোনা আক্রান্ত, ৭ বাড়ী লকডাউন

নাসিরনগরে আনসার ও ভিডিপি‘র উপজেলা সমাবেশে বদরুদ্দোজা মো. ফরহাদ হোসেন সংগ্রাম এমপি

নাসিরনগরে আনসার ও ভিডিপি‘র উপজেলা সমাবেশে বদরুদ্দোজা মো. ফরহাদ হোসেন সংগ্রাম এমপি

নাসিরনগরের ধরমন্ডলে আওয়ামীলীগের অফিস ভাঙচুর

নাসিরনগরের ধরমন্ডলে আওয়ামীলীগের অফিস ভাঙচুর