crimepatrol24
১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় ভোর ৫:০৫ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ডোমারে ছিনতাইকারী আটক

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
সেপ্টেম্বর ২৪, ২০১৯ ৩:৩৬ অপরাহ্ণ

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
নীলফামারীর ডোমারে ছিনতাই কালে হৃদয় নামে এক যুবককে আটক করেছে ডোমার থানা পুলিশ।
মামলা স~ত্রে জানা যায়, সোমবার (২৩ সেপ্টেম্বর) রাত ১০টায় ডোমার বাজারে আতিকা মার্কেটে সুমাইয়া ফার্নিচার নামক প্রতিষ্ঠানের স্বত্বাধীকারী উপজেলার হরিণচড়া ইউনিয়নের হংসরাজ গ্রামের নোয়াখালী পাড়ার সিরাজের ছেলে সেলিম (২৮) দোকান বন্ধ করে অটোবাইকযোগে নিজ বাড়ি যাওয়ার পথে ডোমার পৌর এলাকার চিকনমাটি ধনীপাড়া একদিল শাহ্ মাজারের কাছে গেলে ৭/৮ জন ছিনতাইকারী অটো বাইকের পথরোধ করে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে অটো চালক অমল, বাবুল ও সেলিমকে মারধর করে। এ সময় সেলিম ও বাবুলের কাছে থাকা ৯০ হাজার ৬শত টাকা ছিনিয়ে নেয়। তাদের আর্ত চিৎকারে এলাকাবাসী এগিয়ে এলে চিকনমাটি বসতপাড়া এলাকার হারুন অর রশিদের ছেলে হৃদয় হোসেন রিফাত (১৯) নাকে এক ছিনতাইকারীকে আটক করে, বাকীরা সব পালিয়ে যায়। থানায় সংবাদ দিলে এসআই অনন্ত কুমার রায় ও সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে গিয়ে রিফাতকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। ছিনতাইকারীদের আঘাতে অটো চালক অমল, যাত্রী বাবুল ও সেলিমকে গুরুত্বর অসুস্থ্ অবস্থায় ডোমার উপজেলা কমপ্লেক্স ভবনে ভর্তি করা হয়। এ বিষয়ে আহত সেলিমের খালু আজাদুল হক বাদী হয়ে এজাহার ভুক্ত ৪জনসহ অজ্ঞাত নামা ৩/৪ জনকে আসামী করে ডোমার থানায় মামলা নং-২২, তারিখ-২৪/০৯/১৯ দায়ের করেন।

ডোমার থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান জানান, ছিনতাইয়ের ঘটনায় আটক হৃদয় হোসেন রিফাতকে আদালতের মাধ্যম জেলা কারাগারে পাঠানো হয়েছে। বাকী আসামীদের আটকের বিষয়ে অভিযান অব্যাহত রয়েছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

নেত্রকোনার খালিয়াজুরীতে হাত-পা বাঁধা লাশ উদ্ধার, আটক-৫

জামালপুরে করোনা আক্রান্ত সন্দেহে ১৩ জনের নমুনা সংগ্রহ

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে কুচকাওয়াজ এর শুভ উদ্বোধন এবং অভিবাদন গ্রহণ অনুষ্ঠানে কেএমপি’র পুলিশ কমিশনার

পঞ্চগড় সীমান্ত দিয়ে ভারতে অবৈধ অ’নুপ্রবেশের চেষ্টা, আটক ১

জামালপুরে চিকিৎসকদের কর্মবিরতিতে চিকিৎসকদের বিরুদ্ধে এলাকাবাসীর বিক্ষোভ ও সমাবেশ

রিংভং বনজায়গিদার ভূমিহীন সমবায় সমিতি লিঃ এর ত্রি-বার্ষিক নির্বাচনী তফসিল ঘোষণা

করিমগঞ্জে জামায়াতে ইসলামীর গণ দাওয়াতী সমাবেশ অনুষ্ঠিত

মিঠাপুকুরে এমপিএইচভিওয়ের ১১তম বর্ষে পদার্পন

কেএমপি’র অভিযানে মা’দকসহ১০ মা’দক কারবারি গ্রেফতার

শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণায় দিনাজপুরে জুলাই যোদ্ধাদের আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ