crimepatrol24
১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় রাত ১১:৪৫ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ডোমারে এভারগ্রীণ ৮৯/৯১ ব্যাচের অর্থায়নে দুঃস্থদের কম্বল ও শিক্ষার্থীদের মাঝে জ্যাকেট বিতরণ

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ফেব্রুয়ারি ৮, ২০২২ ৮:৪৯ অপরাহ্ণ
ডোমারে এভারগ্রীণ ৮৯/৯১ ব্যাচের অর্থায়নে দুঃস্থদের কম্বল ও শিক্ষার্থীদের মাঝে জ্যাকেট বিতরণ

 

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
নীলফামারীর ডোমারে এভারগ্রীণ এসএসসি ৮৯ ও এইচএসসি ৯১ ব্যাচের বন্ধুদের অর্থায়নে এলাকার অসহায় বৃদ্ধ এবং দুঃস্থদের কম্বল ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে জ্যাকেট বিতরণ করা হয়েছে।

সোমবার দুপুরে উপজেলার বামুনিয়া কালিতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসাবে অনুষ্ঠানের উদ্বোধন করেন নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার।

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি বাবু দুলু বর্মনের সভাপতিত্বে শিক্ষক আমিনুল ইসলাম বাবু’র সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, নারী ভাইস চেয়ারম্যান বেগম রৌশন কানিজ, উপজেলা শিক্ষা কর্মকর্তা আমীর হোসেন, বামুনিয়া ইউপি চেয়ারম্যান মোমিনুর রহমান, ইউনিয়ন আ’লীগের সভাপতি সাইদুল ইসলাম, ৮৯/৯১ ব্যাচের বন্ধু শরিফুল ইসলাম মানিক বক্তব্য রাখেন।
এ সময় ৮৯/৯১ ব্যাচের আফসানা ইয়াছমিন আশা, মারুফা আক্তার স্মৃতি, আবুল কালাম আজাদ, তরিকুল ইসলাম শিমুল, জাহাঙ্গির আলম, তহিদুল হক সরকার, আলমগীর হোসেন, আব্দুল আউয়াল লাকি প্রমুখ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে এলাকার অসহায়, দুঃস্থ, বৃদ্ধ দুই শতাধিক মানুষের মাঝে কম্বল ও উক্ত বিদ্যালয়ে দেড় শতাধিক শিক্ষার্থীকে শীতের জ্যাকেট প্রদান করা হয়।

এভারগ্রীন ৮৯/৯১ ব্যাচ সারাদেশে আর্তমানবতায় বিভিন্ন সামাজিক উন্নয়ন মূলক কার্যক্রম চালিয়ে আসছে। এর আগেও একাধিকবার উপজেলার বিভিন্ন ইউনিয়নে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে কম্বল, সোয়েটার, শীতের গরম কাপড় বিতরণ করে এলাকায় ব্যাপক সাড়া জাগিয়েছে।

 

 

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ধান-চাল সংগ্রহে অনিয়ম-দুর্নীতি হলে ছাড় দেয়া হবে না : ঝিনাইদহে খাদ্যমন্ত্রী

আগামী ৬ মাসের মধ্যে ভূমি খাতে দৃশ্যমান পরিবর্তন আসবে: ভূমিমন্ত্রী

ডিমলায় সড়ক দুর্ঘটনায়  তিন বন্ধু নিহত!

তথ্য অধিকারে শ্রেষ্ঠ পুরস্কার পেলেন ময়মনসিংহের জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক 

ঝিনাইদহে অনলাইনে প্র’তারণার মাধ্যমে অর্থ আ’ত্মসাৎ চক্রের ২ সদস্য গ্রে’ফতার

ঝিনাইদহে অনলাইনে প্র’তারণার মাধ্যমে অর্থ আ’ত্মসাৎ চক্রের ২ সদস্য গ্রে’ফতার

ঝিনাইদহ আইনজীবী সমিতির নির্বাচনে আ’লীগ সমর্থিত প্যানেল জয়ী

হোমনায় আওয়ামী যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

জামালপুরের কৃতী সন্তান পুলিশ সার্ভিস অ্যাসো: সহ-সভাপতি নির্বাচিত হলেন সিএমপি কমিশনার মাহাবুবুর রহমান

হোমনায় ইউএনও আজগর আলীর বিদায়ের কথা শুনে স্ব-উদ্যোগে ফুলেল শুভেচ্ছা জানালো শিক্ষার্থীরা

নেত্রকোনায় সড়ক দু’র্ঘটনায় কলেজ ছাত্র নিহত

নেত্রকোনায় সড়ক দু’র্ঘটনায় কলেজ ছাত্র নিহত