crimepatrol24
১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় রাত ৯:১৫ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ডোমারে অতিরিক্ত বিদ্যুৎ বিল ও ঘনঘন লোডশেডিংয়ের প্রতিবাদে মানববন্ধন

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
আগস্ট ২৭, ২০২০ ৩:৫০ অপরাহ্ণ


আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
নীলফামারীর ডোমারে অতিরিক্ত বিদ্যুৎ বিল ও ঘনঘন লোডশেডিংয়ের প্রতিবাদে ঘন্টাব্যাপি মানববন্ধন করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১ টা হতে ডোমার রেলঘুন্টি মোড়ে প্রতিবাদী ডোমার আয়োজিত সংগঠনের আহবায়ক আসাদুজ্জামান চয়নের সভাপতিত্বে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য মো. হাবিবুল্লাহ, স্থানীয় সংবাদকর্মী ইয়াছিন মোহাম্মদ সিথুন, সংগঠনের সদস্য সচিব সুমন আহমেদ, যুগ্ম-আহবায়ক রাশেদুল হাসান আপেল, আশরাফুল ইসলাম ও রাকিব হাসান আকাশ প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তরা ডোমারে অতিরিক্ত বিদ্যুৎ বিল ও ঘনঘন লোডশেডিংয়ের প্রতিবাদ করে বলেন, নেসকো ডোমার কার্যালয়ের কর্মকর্তারা বিভিন্ন জনকে বিদ্যুতের অবৈধ সংযোগ দিয়ে প্রচুর টাকা হাতিয়ে নিচ্ছে। আর ওই অবৈধ বিদ্যুৎ ঘাটতি সাধারণ গ্রাহকদের উপর ভৌতিক বিল করে চাপিয়ে দিচ্ছে। লোডশেডিং ও নেসকো’র অন্যায়ের বিরুদ্ধে কেউ কিছু বললেই তাদের মিথ্যা মামলায় ফাঁসানো ও নির্যাতনসহ অপমানিত করা হয়। আগামী ১০ দিনের মধ্যে লোডশেডিং সমস্যার সমাধান ও নেসকোর নির্বাহী প্রকৌশলী ইউসুফ আলীর অপসারণ করা না হলে কঠোর আন্দোলন করা হবে বলে মানববন্ধনে বক্তরা হুঁশিয়ারি দেন।
এদিকে বুধবার দুপুরে রুবেল ইসলাম নামের এক ব্যক্তিকে সরকারি কাজে বাঁধা দেওয়ার অভিযোগ এনে নেসকো কার্যালয় থেকে পুলিশে সোর্পদ করে নির্বাহী প্রকৌশলী।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

নাসিরনগরে দলবদ্ধ হয়ে ঘুরাফেরা করায় ১৩ জনকে জরিমানা

শৈলকুপা পল্লীবিদ্যুৎ অফিসের প্রধান ফটকে ঝুলছে হয়রানিমুক্ত সাইনবোর্ড, ভিতরে ব্যাপক গ্রাহক হয়রানি

ঘুষের টাকাসহ দুদক মহাপরিচালকের পিএ আটক

ডোমারে অর্পন, বন্ধন ও প্রদীপ শিখা যুব সংগঠনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ

সুন্দরগঞ্জে আবরার হত্যার প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

সুন্দরগঞ্জে আবরার হত্যার প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

ডোমারে বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণে বিরোধীতাকারী ও অবমাননার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন

রংপুরে রাস্তায় আলু ঢেলে  চাষিদের প্রতিবাদ

রংপুরে রাস্তায় আলু ঢেলে চাষিদের প্রতিবাদ

পাকুন্দিয়ায় চু*রি ঠেকাতে পৌর বাজারে সিসি টিভি

জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে সেরা অধ্যক্ষ হলেন কামরুন নাহার ফারুক

ঝিনাইদহে কৃষি শুমারির উদ্বোধন