crimepatrol24
১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় সকাল ৭:৫৬ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

টেকনাফে ২ লাখ ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জানুয়ারি ১২, ২০২৫ ৯:০৯ অপরাহ্ণ

 

ক্রাইম পেট্রোল ডেস্ক।।
কক্সবাজারের টেকনাফে নাফ নদী থেকে ২ লাখ ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বিজিবি।

রোববার (১২ জানুয়ারি) ভোর রাতে টেকনাফের দমদমিয়া বিওপির বিজিবি’র সদস্যরা পরিত্যক্ত ইয়াবাগুলো উদ্ধার করে। বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান।

বিজিবি সূত্র জানায়, টেকনাফের দমদমিয়া সীমান্ত চৌকির ডাবল জোড়া নামক এলাকা দিয়ে মাদকের একটি চালান মিয়ানমার থেকে বাংলাদেশে আসতে পারে এমন তথ্যের ভিত্তিতে রোববার ভোর রাতে দমদমিয়া বিওপির ৫টি নৌ টহলদল নাফ নদীর বিভিন্ন স্থানে অবস্থান নয়। এ সময় দুইজন ব্যক্তি মা*দক নিয়ে নাফ নদী সাঁতরে পার হওয়ার সময় বিশেষ টহলের মুখোমুখি হয়। অভিযান দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারি দলটি মাদক বহনের জন্য ব্যবহৃত ভেলাটি ফেলে নাফ নদী সাঁতরে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের অপর পাশে পালিয়ে যায়। উল্লেখিত স্থানে তল্লাশি করে চো*রাকারবারিদের ফেলে যাওয়া ভেলা থেকে দুইটি মাদক ভর্তি বস্তা উদ্ধার করতে সক্ষম হয় বিজিবি। উদ্ধারকৃত চটের বস্তার ভিতর থেকে ২৫টি বিশেষ উপায়ে পানি নিরোধক অবস্থায় ইয়াবা ভর্তি প্যাকেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার পরিমাণ ২ লাখ ৫০ হাজার।

টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান বলেন, ‘ওই এলাকায় সকাল সাতটা পর্যন্ত অভিযান চালানো হয়। তবে কোনো চো*রাকারবারি কিংবা তাদের সহযোগীকে আটক করা সম্ভব হয়নি। চোরাকারবারিদের শনাক্ত করার জন্য বিজিবি ব্যাটালিয়নের গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ঝিনাইদহ-চুয়াডাঙ্গা রাস্তায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গৃহবধূর মৃত্যু!

হোমনায় ১ দিনে বিদ্যালয় স্থাপন করলেন কুমিল্লার জেলা প্রশাসক

ভোটের মাঠে শৃঙ্খলা রক্ষায় কিশোরগঞ্জে পোলিং এজেন্ট ও সাংবাদিকদের সঙ্গে সভা

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ঝিনাইদহ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের কম্পিউটার অপারেটর নিহত

ময়মনসিংহের গৌরীপুরে আমন ধান ও চাউল সংগ্রহ উদ্বোধন

ময়মনসিংহের গৌরীপুরে আমন ধান ও চাউল সংগ্রহ উদ্বোধন

নাসিরনগরে বর্ণাঢ্য আয়োজনে শেখ রাসেল দিবস পালিত

নাসিরনগরে বর্ণাঢ্য আয়োজনে শেখ রাসেল দিবস পালিত

লামায় চেক পোস্টে মাইক্রোবাসে গরুসহ ৪ চোর আটক

শৈলকুপায় ২০ বছরে ৯ সদস্যের আত্মহনন, ঝিনাইদহে আত্মহত্যায় শীর্ষে এক পরিবারের সন্ধান!

ডোমারে অপহরণ করে স্কুল ছাত্রীকে বিয়ে, অপহরণকারীসহ কাজী গ্রেফতার

দিনাজপুরে বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা ইউনিয়ন মাল্টি স্টেকহোল্ডারদের নিয়ে কর্মশালা