crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ঝিনাইদহ-চুয়াডাঙ্গা রাস্তায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গৃহবধূর মৃত্যু!

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
এপ্রিল ১৪, ২০২১ ১০:৩২ অপরাহ্ণ

জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ>>

লকডাউনের এই ৮ দিন সময় কাটাতে পিতার বাড়িতে স্বামীর কর্মস্থল থেকে ফিরছিলেন খাদিজা বেগম নামে এক গৃহবধূ। কিন্তু তার আর পিতা মাতার কাছে ফেরা হলো না। মঙ্গলবার রাতে ঝিনাইদহ সদর উপজেলার সাধুহাটী মোড়ে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে মারা যান খাদিজা। নিহত খাদিজা চুয়াডাঙ্গা পৌর এলাকার নুতনপাড়ার বাসিন্দা। রাতে তার ভাই আব্বাস উদ্দীনের সঙ্গে যশোর থেকে ফিরছিলেন।

চুয়াডাঙ্গা সদর থানার ওসি আবু জিহাদ ফকরুল আলম জানান, খাদিজা স্বামী আবুল কাসেমের সঙ্গে নরসিংদী জেলায় থাকতেন। লকডাউন শুরুর আগের রাতে তিনি বিভিন্ন পরিবহণযোগে যশোরে এসে পৌছান। রাতে তাকে আনতে যান ভাই আব্বাস উদ্দীন। মোটরসাইকেলযোগে দ্রুত বাড়ি ফেরার সময় গতিরোধক দেখতে পাননি চালক আব্বাস। ঝিনাইদহ-চুয়াডাঙ্গা সড়কের সাধুহাটী মোড়ে স্পিডব্রেকার পার হওয়ার সময় পেছনে বসে থাকা বোন খাদিজা ছিটকে পড়ে মাথায় আঘাতপ্রাপ্ত হন। মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে তিনি চুয়াডাঙ্গা সদর হাসপাতালে মারা যান।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

প্রথম আলো-ডেইলি স্টার অফিসে হা*মলার ঘটনায় গ্রেফতার ১৭, শনাক্ত ৩১

নীলফামারী র‌্যাবের হাতে প্রশ্নপত্র ফাঁস চক্রের ১জন আটক

কুমারখালীতে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার দায়ে স্বামী জনির মৃত্যুদণ্ড

শোকসংবাদ

দাউদকান্দিতে বেদখলকৃত বলদাখাল পুনরুদ্ধার কাজের উদ্বোধন করলেন সুবিদ অলী ভূঁইয়া এমপি

বাধ্যতামূলক অবসরে পাঠানো হলো অতিরিক্ত আইজিপি কৃষ্ণপদ ও ডিআইজি মোজ্জাম্মেলকে

হোমনায় জাতীয় বাল্যবিবাহ নিরোধ দিবস পালন

বিগত সময়ে বিদ্যুৎ খাতে নানা অনিয়ম ও দু*র্নীতির কারণে এ খাত ক্ষতিগ্রস্ত হয়েছে: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

বকেয়া বেতন ভাতার দাবিতে ঝিনাইদহের মোবারকগঞ্জ সুগার মিলের শ্রমিক- কর্মচারীদের বিক্ষোভ

নাসিরনগর আধুনিক হাসপাতালের বার্ষিক সাধারণ সভা,মত বিনিময় ও পুরস্কার বিতরণ