crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ঝিনাইদহ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের কম্পিউটার অপারেটর নিহত

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জানুয়ারি ১১, ২০২০ ৪:২২ অপরাহ্ণ

ঝিনাইদহ প্রতিনিধি :
ঝিনাইদহ সদর উপজেলার গিলা বাড়ীয়ায় মাইক্রোবাসের ধাক্কায় উজ্জল হোসেন মালিথা (৩০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। শনিবার বিকেলে সদর উপজেলার গিলাবাড়ীয়া কিংশুক ইটভাটার সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত উজ্জল হোসেন হরিণাকুন্ডু উপজেলার শাখারীদহ গ্রামের আশির উদ্দীন মহুরীর ছেলে। তিনি ঝিনাইদহ চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের কম্পিউটার অপারেটর হিসেবে কর্মরত ছিলেন। ঝিনাইদহ সদর থানার ওসি মঈন উদ্দিন জানান, উজ্জল হোসেন হরিণাকুন্ডু উপজেলার শাখারীদহ গ্রাম থেকে শহরে আসছিল। পথে ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাস তাকে ধাক্কা দেয়। এতে উজ্জল হোসেন গুরুতর আহত হয়। সেখান থেকে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় মাইক্রোবাস ও চালক মাহফুজুর রহমান বাবলুকে আটক করেছে পুলিশ।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

চকরিয়ায় সন্ত্রাসীর গুলিতে চেয়ারম্যান প্রার্থী নোবেল নিহত

দিনাজপুরে জেলা প্রশাসনের অভিযানে ১৫ জনের জরিমানা

দাউদকান্দিতে ১ কোটি ৭০ লাখ টাকা ছি’নতাই, পুলিশের উদ্ধার ১কোটি ৮ লাখ

কেএমপি’র অভিযানে মা’দক ও নগদ অর্থসহ ৮ মা’দক কারবারি গ্রে’ফতার

কুষ্টিয়ায় পরকীয়া করতে গিয়ে প্রেমিকের মৃত্যু

ডোমারে নববধূকে অপহরণ করে ধর্ষণ, গ্রেফতার ২

রংপুরে মায়ের হত্যার বিচার চেয়ে সন্তানের সংবাদ সম্মেলন

ঝিনাইদহের ফার্মেসীগুলোকে মেয়াদ উত্তীর্ণ ওষুধ আলাদাভাবে সংরক্ষণের নির্দেশ

ডিমলায় আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবসে আর্থিক সহায়তা ও সহায়ক উপকরণ বিতরণ

শৈলকুপায় হাফেজ রোকন হত্যা মামলার ৫ আসামির আদালতে আত্মসমর্পণ