crimepatrol24
১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় সকাল ৭:০০ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

টাকার অভাবে ঝিনাইদহ সদর হাসপাতালেই পড়ে আছে অগ্নিদগ্ধ শিশু সাথী

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মার্চ ১৫, ২০২০ ৩:৫৯ অপরাহ্ণ

ঝিনাইদহ প্রতিনিধি :
৫ বছরের শিশু সাথী। আগামী বছর স্কুলে ভর্তির প্রস্তুতি নিচ্ছে। চোখে মুখে আনন্দ। বাড়ির উঠোন আলো করে বেড়ানো ফুটফুটে এই শিশুটি এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। ফাঁকা বাড়িতে অন্য শিশুদের নিয়ে ভাত রান্না খেলা করতে গিয়ে অগ্নিদগ্ধ হয়েছে। ঘটনাটি ঘটেছে ঝিনাইদহ সদর উপজেলার সাধুহাটি ইউনিয়নের পোতাহাটি গ্রামে।

সাথীর মা কল্পনা খাতুন জানান, টাকার অভাবে তার মেয়ের চিকিৎসা করাতে পারছেন না। ঝিনাইদহ সদর হাসপাতালের চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন। কিন্তু চিকিৎসা তো দূরের কথা মেয়েকে বহন করে নিয়ে যাওয়ার মতো গাড়ি ভাড়ার টাকাও তাদের কাছে নেই। বাধ্য হয়ে ঝিনাইদহ সদর হাসপাতালে মেয়েকে নিয়ে ৫ দিন যাবৎ পড়ে আছে। শিশু সাথী খাতুন পোতাহাটী গ্রামের মোঃ হান্নান শেখের মেয়ে। হাটে হাটে ইঁদুর মারা ওষুধ বিক্রেতা আব্দুল হান্নান শেখের নুন আনতে পান্তা ফুরানোর অবস্থা। ৪ মেয়ে ও এক ছেলে তার। দুই মেয়ে বিয়ে দিয়েছেন। অগ্নিদগ্ধ সাথী সবার ছোট।

আব্দুল হান্নান জানান, গত বুধবার ফাঁকা বাড়িতে আগুন নিয়ে খেলতে গিয়ে সাথীর জামায় আগুন লেগে যায়। আগুন নেভাতে গিয়ে আরো দুই শিশুর হাত পুড়ে যায়। আগুনে সাথীর শরীরের এক তৃতীয় অংশ পুড়ে গেছে। উন্নত চিকিৎসা করালে ফুটফুটে মেয়েটি সুস্থ হয়ে উঠতো বলে চিকিৎসকদের তাদের কাছে জানিয়েছেন। কিন্তু টাকার অভাবে সাথীর চিকিৎসা হচ্ছে না। সমাজের বিত্তবানদের কাছে সাথীর হতদরিদ্র পিতা আব্দুল হান্নান শেখ আর্থিক সহায়তা চেয়েছেন। আব্দুল হান্নানের সাথে যোগাযোগের মোবাইল নম্বর ০১৯৬৬-৭৯৫৫৯৪, বিকাশ নং (ভাই আল আমিন) ০১৯১২-০২৫৭৯০।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ময়মনসিংহে পাঁচ দফা দাবিতে সদর পিআইও`র কর্ম বিরতি শুরু

ময়মনসিংহে পাঁচ দফা দাবিতে সদর পিআইও`র কর্ম বিরতি শুরু

ডোমারে কর্মহীন ও অসহায় মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করলেন মশিয়ার

ডোমারে প্রশিকা উন্নয়ন কেন্দ্র’র উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

ডোমারে প্রশিকা উন্নয়ন কেন্দ্র’র উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

শৈলকুপায় জমি আছে ঘর নেই প্রকল্পে নিম্নমানের ইট ও বালু

স্বাস্থ্য মন্ত্রীর কাছ থেকে নাগরপুর হাসপাতালের নতুন এম্বুলেন্সের চাবি গ্রহণ করছেন এমপি টিটু

বানেশ্বরে বাস তল্লাশিতে ২৪ রাউন্ড পিস্তলের গুলিসহ যুবক আটক

হোমনায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

র‌্যাব-৪ এর অভিযানে ১৮ভুক্তভোগী উদ্ধারসহ ৩ প্রতারক গ্রেফতার

দিনাজপুর-৫ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে রেজওয়ানুল হকের মনোনয়নপত্র দাখিল

সেনাবাহিনী দিয়ে রমেক পরিচালনার দাবি চিকিৎসকদের

সেনাবাহিনী দিয়ে রমেক পরিচালনার দাবি চিকিৎসকদের