crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ময়মনসিংহে পাঁচ দফা দাবিতে সদর পিআইও`র কর্ম বিরতি শুরু

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
সেপ্টেম্বর ১২, ২০২২ ৯:২১ অপরাহ্ণ
ময়মনসিংহে পাঁচ দফা দাবিতে সদর পিআইও`র কর্ম বিরতি শুরু

 

 

দিলীপ কুমার দাস, জেলাপ্রতিনিধি, ময়মনসিংহঃ

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সারাদেশের ন্যায় জনবল কাঠামো ও নিয়োগবিধি বাস্তবায়নসহ পাঁচ দফা দাবিতে সোমবার (১২ সেপ্টেম্বর) থেকে চার দিনব্যাপী অর্ধদিবস কর্মবিরতি শুরু করেছেন ময়মনসিংহের সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পিআইও মনিরুল হক ফারুক রেজাসহ কর্মরত দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তারাধীন সংযুক্ত কর্মকর্তা-কর্মচারি কল্যাণ পরিষদের ডাকে এ কর্মবিরতি পালন করে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

জানা যায়, দাবী আদায়ের লক্ষ্যে ময়মনসিংহে জেলা সদর সহ জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার (ডিআরআরও) কার্যালয় ও সকল উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা কর্মসূচির প্রথম দিন সোমবার সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অর্ধদিবস কর্মবিরতি পালন করে।

সদর উপজেলা প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মনিরুল হক ফারুক রেজা বলেন, তাঁর অফিসে অন্তত ১১ জন জনবল প্রয়োজন। কিন্তু তাঁরা সেখানে বর্তমানে মাত্র দুই থেকে তিনজন দিয়ে কাজ চালাচ্ছে। প্রায় একই অবস্থা জেলার অন্য প্রায় সবকটি উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ে।

জনবল সংকট সমস্যার সমাধান ছাড়াও তাঁদের অন্যতম দাবি হচ্ছে, দুযোর্গ ব্যবস্থাপনা অধিদপ্তরে বিভিন্ন দপ্তরে কর্মকর্তা-কর্মচারীদের পদ ও বেতন গ্রেড উন্নীতকরণ করা। চার দিনব্যাপী অর্ধদিবস কর্মবিরতি কর্মসূচি আগামী বৃহস্পতিবার পর্যন্ত চলবে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

কেএমপি’র মা’দক বিরোধী অভিযানে মা’দকসহ ১ মাদক কারবারি গ্রে’ফতার

তিতাসে ফ্রেন্ডস ক্লাবের শীতবস্ত্র বিতরণ

হোমনায় নানা আয়োজনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

ঝিনাইদহের কাঞ্চননগর মডেল স্কুল এন্ড কলেজে নবীনবরণ অনুষ্ঠিত

জামালপুরে ‘বজ্রপাতে’ দাদা-নাতিসহ ৩ জনের ‘মৃত্যু’

হোমনায় শীতবস্ত্র বিতরণ করলেন এমপি সেলিমা আহমাদ

ঝিনাইদহে সুবিধাবঞ্চিত মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তির অর্থ প্রদান

ডোমার উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী হলেন যারা

দাউদকান্দির কানাচুয়ায় ইউসুকা ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ

মা*নবতাবিরোধী অপরাধে হাসিনা ও তার সহযোগীদের কাঠগড়ায় দাঁড়াতে হবে: প্রধান উপদেষ্টা