crimepatrol24
১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় রাত ১২:১২ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ঝিনাইদহ জেলা পুলিশের ব্যতিক্রমী উদ্যোগ, একমুখী বাজারে প্রবেশ

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
এপ্রিল ১৪, ২০২০ ৩:৪৪ অপরাহ্ণ

জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহঃ
করোনার সংক্রমণ প্রতিরোধে ও সামাজিক দূরত্ব বজায় রাখতে বাজারে একমুখী প্রবেশ চালু করেছে পুলিশ। এছাড়াও নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করতে হবে কেনা-কাটা। মঙ্গলবার সকালে ঝিনাইদহ শহরের তহবাজার ও নতুন হাটখোলা বাজারে এ ব্যতিক্রমী কর্মসূচি চালু করা হয়।

ঝিনাইদহের পুলিশ সুপার মো: হাসানুজ্জামান (পিপিএম) জানান, করোনার সংক্রমণ প্রতিরোধে তহ বাজার ও নতুন হাটখোলা বাজারের দুই পাশে চেকপোস্ট বসানো হয়েছে। হাটে আগত ক্রেতারা একপাশ দিয়ে ঢুকে সামাজিক দূরত্ব বজায় রেখে কেনা-কাটা শেষে অন্যপাশ দিয়ে বের হবেন। তহ বাজারে ২০ মিনিট ও নতুন হাটখোলা বাজারে ৩০ মিনিটের মধ্যে কেনা শেষ করে বাড়ীতে ফিরতে হবে। এর তদারকি করবে জেলা পুলিশের সদস্যরা। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল বাসার, সদর থানার ওসি মিজানুর রহমানসহ পুলিশ কর্মকর্তারা। পুলিশ সুপার আরও জানান, শহরের ২ টি বাজারের প্রবেশ পথ ও বাহির হওয়ার পথে পুলিশ সদস্যরা উপস্থিত থাকবেন। প্রবেশ পথ দিয়ে কেউ বের হতে পারবেন না আবার বাহির হওয়ার পথ দিয়ে কেউ প্রবেশ করতে পারবেন না। আর বাজারের মধ্যে পুলিশ সদস্যরা টহলে থাকবেন। প্রতিটি দোকানে ২ জনের বেশি বাজার করতে পারবেন না। প্রত্যেককে নির্দিষ্ট সময়ের মধ্যে বাজার শেষ করে বাড়ী ফিরে যেতে হবে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সম্প্রীতির বন্ধন সুদৃঢ় করার লক্ষ্যে নাসিরনগরে মতবিনিময় সভা

ডোমারে বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলামকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

রংপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

চাটমোহর হান্ডিয়ালে ওষুধ ব্যবসায়ীদের জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

রংপুরে ডায়াগনস্টিক সেন্টারের মালিক ও ভুয়া ডাক্তারসহ গ্রেফতার ৭

নাসিরনগরে নদীর পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু, এলাকায় শোকের ছায়া

সৈয়দপুরে কলেজ ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার,পরিবারের দাবি পরিকল্পিত হত্যা

ভিপি নুর ও তার সহযোগীদের গ্রেফতারে ৭২ ঘণ্টার আলটিমেটাম ,গ্রেফতার করা না হলে কঠোর আন্দোলন

নতুন কর্মী বাছাইয়ে অতীত যাচাই বাছাই করে নিতে হবে- রেলমন্ত্রী

নতুন কর্মী বাছাইয়ে অতীত যাচাই বাছাই করে নিতে হবে- রেলমন্ত্রী

দুর্গাপুরের সেই ওসি বদলি