crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ঝিনাইদহ জেলা জুড়েই বুলবুলের কারণে বৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি!

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
নভেম্বর ১২, ২০১৯ ২:৪৮ অপরাহ্ণ

জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহঃ
ঝিনাইদহ জেলা জুড়েই বুলবুলের কারণে বৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে ! আর মাত্র ক’দিন পরেই পাকা ধান ঘরে উঠবে। কিন্তু কৃষকের সেই স্বপ্ন এখন সর্বস্বান্ত হয়েছে। ঘূর্ণিঝড় বুলবুলের কারণে টানা বৃষ্টি ও বাতাসে জেলার সব কয়টি উপজেলার বিভিন্ন গ্রামের মাঠে ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। ধান গাছ পড়ে পানিতে তলিয়ে গেছে। কালীগঞ্জ উপজেলার ফয়লা, ঘোষনগর, শ্রীরামপুর, আলাইপুর, নরেন্দ্রপুর, কোলা, দামোদারপুরসহ বিভিন্ন গ্রামের মাঠ ঘুরে দেখা গেছে, মাঠের পর মাঠ পাকা ধান গাছ পড়ে পানিতে ডুবে গেছে।

কালীগঞ্জ কৃষি অফিস সুত্রে জানা গেছে, এ বছর আমন মৌসুমে ১৮ হাজার ৫’শ ৫০ হেক্টর জমিতে ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারিত ছিল। আর ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারিত ছিল ৭৫ হাজার মেট্রিক টন।

উপজেলার ফয়লা গ্রামের কৃষক ছানারদ্দিন জানান, এবার তিনি ১০ বিঘা জমিতে ধান চাষ করেছিলেন। ধানের ফলনও খুব ভালো হয়েছিল। কিন্তু টানা বৃষ্টিতে তার সব ধান পড়ে পানিতে ডুবে গেছে। যেমন আশা করেছিলেন তেমন ফসল ঘরে তুলতে পারবেন না।

ঘোষনগর গ্রামের বাদল হোসেন বলেন, আমার দেড় বিঘা জমির সব ধান পড়ে পানিতে তলিয়ে গেছে। এই ধান চাষ দিয়েই আমার সংসার চলে। কিন্তু ভালো ফলন পাবেন না বলে দুশ্চিন্তায় পড়েছেন তিনি।

আলাইপুর গ্রামের কৃষক মসলেম উদ্দিন বলেন, ধান সব পেকে গেছে। দু’এক দিনের মধ্যেই কাটা শুরু হবে। কিন্তু হঠাৎ এই বৃষ্টিতে বেশ ক্ষতি হয়ে গেল। আবার সবজির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বৃষ্টি আর ঝড়ো বাতাসে অধিকাংশ ধান ক্ষেতে মাটিতে শুয়ে গেছে। মাঠের পর মাঠ পাকা ধানের ক্ষেত মাটিতে পড়ে রয়েছে। এসব দেখে কৃষকরা হতাশ হয়ে পড়ছে। কৃষকরা বলছে পাকা ধান পানির ওপরে পড়ে থাকলে ধানের শিষ বের হয়ে যাবে। আবার চিটে ও হবে বেশি হারে। যে কারণে কৃষকরা বলছেন ধানের এবার ব্যাপক ক্ষতি হল। একদিকে পোকার আক্রমণ, অন্যদিকে হল বুলবুলের ঝড় ও পানির কারণে। পাশাপাশি লাউ, শিম, মূলা, ফুলকপিসহ অন্যান্য সবজি ক্ষেত ব্যাপক ক্ষতি হয়েছে। তবে ঠিক কি পরিমাণ ফসলের ক্ষতি হয়েছে তা জানাতে পারেনি কালীগঞ্জ উপজেলা কৃষি অফিস।

কালীগঞ্জ উপজেলা কৃষি বিষয়ক কর্মকর্তা জাহিদুল করিম বলেন, উপজেলার অনেক মাঠের ধান পড়ে গেছে। এতে বেশি সমস্যা হবে না। ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা ঠিক থাকবে। ধান সব পাকা। সুতরাং পানিতে পড়ে গেলেও তেমন ক্ষতি কৃষকদের হবে না।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

কিশোরগঞ্জে পাকুন্দিয়ায় হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের গণঅনশন

কিশোরগঞ্জে পাকুন্দিয়ায় হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের গণঅনশন

ভোট কারচুপির কোনো ধরনের শঙ্কা নেই, কোথাও কোনো কারচুপি হলে সঙ্গে সঙ্গে অ্যাকশন নেব: স্বরাষ্ট্র উপদেষ্টা

শৈলকুপায় ভাতা কার্ড থেকে বঞ্চিত চাতালের নারী শ্রমিকরা

ডোমারে পূজা মণ্ডপে সিঁদুর খেলায় মেতেছে নারীরা

জ্বালানি ব্যবহার ও যানজট নিয়ন্ত্রণ করি, ব্যক্তিগত গাড়ী সীমিত রাখি–আই ডাব্লিও বি

জ্বালানি ব্যবহার ও যানজট নিয়ন্ত্রণ করি, ব্যক্তিগত গাড়ী সীমিত রাখি–আই ডাব্লিও বি

ডোমারে সাংবাদিক জাকির প্রধানের কুলখানী অনুষ্ঠিত

জা’লিয়াতি মাধ্যমে ব্যাংক থেকে টাকা উত্তোলন চক্রের ৫ সদস্য গ্রে’ফতার

সানোফি বাংলাদেশ লিমিটেড ওয়ারকার্স-এমপ্লোয়িজ এসোসিয়েশন এর আয়োজনে সংবাদ সম্মেলন, সানোফি কে ৪৮ ঘণ্টার আলটিমেটাম

চকরিয়ায় আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালিত

হোমনায় বিশ্ব শান্তি দিবস পালিত