crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ঝিনাইদহে পৌরমেয়র হিজলের উদ্যোগে শিশু খাদ্য বিতরণ

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুলাই ১২, ২০২৪ ৯:৪৫ অপরাহ্ণ

 

জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ:
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ও ঝিনাইদহের সফল, মানবিক ও দানবীর পৌরমেয়র মো: কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজলের উদ্যোগে শিশু খাদ্য বিতরণ করা হয়েছে।

১২ই জুলাই শুক্রবার সকাল ও বিকালে পৌর অডিটোরিয়াম মিলনায়তনে এ কার্যক্রমের উদ্বোধন করেন ঝিনাইদহ পৌরসভার মেয়র মো: মেয়র কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজল।

এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী কামাল উদ্দিন, পৌর নির্বাহী কর্মকর্তা মুস্তাক আহমেদ, পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা আসাদুজ্জামান চাঁন, প্যানেল মেয়র-১ সাইফুল ইসলাম মধু, কাউন্সিলর আরেফিন কাইসার, মহিলা কাউন্সিলর ফারহানা রেজা আঞ্জু ও সুফিয়া খাতুন প্রমুখ।

পৌরমেয়র মো. কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজল জানিয়েছেন, ‘গত ২০২৩ সালে পৌরসভার নিজস্ব অর্থায়নে ২২০ জন শিশুর প্রত্যেককে বিনামূল্যে এক প্যাকেট করে গুড়া দুধ বিতরণ করা হয়েছিল। ২০২৪ সালে ২২০ জন শিশু খাদ্য থেকে বেড়ে পৌরসভার প্রায় ৭০০ জন শিশুদের মাঝে সম্পূর্ণ বিনামূল্যে এসব খাদ্য বিতরণ করা হয়েছে।’

এসব উপহার সামগ্রী হাতে পেয়ে পৌরসভার সকল শিশুর অভিভাবক মহল সন্তুষ্টি প্রকাশ করে পৌরমেয়র মো: মেয়র কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজলকে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়েছেন।

এছাড়া আগামী ১৮ থেকে ২০ জুলাই ২০২৪ খ্রি. তারিখ পর্যন্ত ৯টি ওয়ার্ডে দু’জন মহিলা ডাক্তারসহ ছয়জন ডাক্তার অসহায়দের জন্য বিনামূল্যে শিশুসহ সব বয়সের রোগীর জন্য ফ্রি স্বাস্থ্যসেবা দেয়া হবে মর্মে সাংবাদিকদের জানিয়েছেন পৌরমেয়র মো: কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজল।

ওই সময় তারা বিনামূল্যে অ্যান্টিবায়োটিকসহ সব ধরনের ওষুধ সরবরাহ করবেন বলে নিশ্চিত করেন পৌর মেয়র কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজল।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ময়মনসিংহের গফরগাঁও দু’র্বৃত্তদের আ’গুনে মালামালসহ দোকান পুড়ে ছাড়খার

ময়মনসিংহের গফরগাঁও দু’র্বৃত্তদের আ’গুনে মালামালসহ দোকান পুড়ে ছাড়খার

শিক্ষা প্রতিষ্ঠান খোলার প্রস্তুতি, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে নিয়মিত ক্লাস

জগন্নাথপুরে যুক্তরাজ্য প্রবাসীর উপর সং’ঘবদ্ধ হা’মলা, থানায় অভিযোগ 

ঝিনাইদহে সাইকেলচোর আটক

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৫ মা’দক কারবারি গ্রে’ফতার

কুমিল্লার বিবির বাজার স্থলবন্দর পরিদর্শন করলেন ভারতীয় হাইকমিশনার

চরফ্যাশনে স্ত্রীর স্বীকৃতি পাওয়ার দাবিতে জামায়াত নেতার বাড়িতে অনশন

হোমনায় অবৈধ গ্যাস লাইন সংযোগের কারণে গ্যাস সংকট তীব্র, গ্যাসের সরবরাহ না থাকলেও বছরের পর বছর পরিশোধ করতে হচ্ছে বিল!

ডোমারে কৃষক-কৃষাণী ও উদ্যোক্তাদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

শব্দ দূষণ বন্ধ করতে ঝিনাইদহ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন