crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

জামালপুরে তরুণীর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ মায়ের

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুলাই ৫, ২০২১ ৯:১৭ অপরাহ্ণ

আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম:
জামালপুর সদর উপজেলার মেষ্টা ইউনিয়নের চরমল্লিকপুর এলাকার সৌদি প্রবাসী মিজানুর রহমানের এসএসসি পরীক্ষার্থী কন্যার লাশ উদ্ধার করেছে জামালপুর সদর থানা পুলিশ।সোমবার  দুপুরে উপজেলার চরমল্লিকপুর নুরানী মক্তবের ভিতর থেকে  ঝুলন্ত অবস্থায এ লাশ উদ্ধার করা হয়। এই তরুণীর রহস্যজনক মৃত্যুতে এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
পুলিশ সূত্র জানায়, ৫ জুলাই সোমবার দুপুরে মোবাইল ফোনে খবর পেয়ে চরমল্লিকপুর এলাকার পরিত্যক্ত এক মক্তব থেকে মুক্তি আক্তার নামে এসএসসি পরীক্ষার্থী এক তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।  পরে লাশের সুরতহাল করে ময়না তদন্তের জন্য জামালপুর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।
নিহত তরুণীর মা পারভীন বেগম সাংবাদিকদেরকে বলেন, আমার মেয়ে আত্মহত্যা করতে পারেনা। সে রোববার রাত ১০টার দিকে বাড়ি থেকে নিখোঁজ হয় । পরে সোমবার সকালে পাশের একটি মক্তব থেকে আমার মেযের ওড়না  প্যাঁচানো ঝুলন্ত লাশ পাওয়া যায়।  তিনি আরও বলেন, পাশের চরহরিপুর গ্রামের প্রবাসী রিপন মিয়ার ছেলে মিরাজ উদ্দিন দীর্ঘ দিন ধরে আমার মেয়েকে বিরক্ত করতো। এ নিয়ে তাদের স্কুল শিক্ষককে বিচারও দিয়েছিলাম এর আগে। ওই ছেলেই আমার মেয়েকে অত্যচারের পর হত্যা করেছে। আমি ওই ছেলের বিরুদ্ধে মামলা করবো।
এ ব্যাপারে জামালপুর সদর থানার পুলিশের উপ-পরিদর্শক ( এসআই) আলমগীর মুনছুর গণমাধ্যমকে বলেন, সুরতহাল রিপোর্টে লাশের কোন দাগ দেখা যায়নি।  তবে ময়না তদন্ত শেষে বলা যাবে এটা হত্যা না আত্মহত্যা।
Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান হলেন নাগরপুরের কৃতী সন্তান অধ্যাপক ডা. সানোয়ার হোসেন

ঝিনাইদহে বিগ ব্যাশ ফুটবল লীগের লোগো উন্মোচন

কেএমপি ডিবি’র অভিযানে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ অর্থসহ টাকাসহ গ্রেফতার- ৪

দিনাজপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা

ডিমলায় সংবর্ধনা ও মত বিনিময় সভা

নীলফামারীর সৈয়দপুরে খাবার অযোগ্য ২০০ কেজি মহিষের কলিজা জব্দ

ডিমলা থানার ইফতার মাহফিলে অতিথি মানবপাচারকারী, ওসির অপসারণ চেয়ে মানববন্ধন

কেএমপি’র অভিযানে ৮ অনলাইন জু’য়াড়ি গ্রেফতার

ঘোড়াঘাটে প্র’তারক শামীম গ্রেফতার

ন্যাশনাল প্যারালিম্পিক কমিটি অব বাংলাদেশকে (এনপিসি বাংলাদেশ) আন্তর্জাতিক প্যারালিম্পিক কমিটির স্বীকৃতি

ন্যাশনাল প্যারালিম্পিক কমিটি অব বাংলাদেশকে (এনপিসি বাংলাদেশ) আন্তর্জাতিক প্যারালিম্পিক কমিটির স্বীকৃতি