crimepatrol24
১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় সকাল ১০:২৯ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

বুড়িচংয়ে পুকুরে ডুবে ২ ভাইয়ের মৃত্যু

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মার্চ ১৯, ২০১৯ ৪:০১ অপরাহ্ণ

ক্রাইম পেট্রোল ডেস্ক>> কুমিল্লার বুড়িচংয়ে পুকুরে ডুবে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার সদর আরাগ আনন্দপুর পশ্চিমপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো মো. সাকিব (৫) ও জিসান (৫)। খেলার ছলে পুকুরের পানিতে ডুবে মারা যায় তারা। সাকিব ও জিসান আপন চাচাতো ভাই। দু’জনই স্থানীয় আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে উপজেলার বুড়িচং সদর ইউনিয়নের আরাগ আনন্দপুর গ্রামের আব্দুল মজিদ (মাজু মিয়া) বাড়ির মো. জাকির হোসেনের ছেলে মো. সাকিব ও মো. ইমন হোসেনের ছেলে জিসান বাড়ির পাশে পুকুরপাড়ে খেলার একপর্যায়ে পুকুরের পানিতে পড়ে তলিয়ে যায়।

এ সময় সাকিবের বাবা মো. জাকির হোসেন পুকুরের অপর প্রান্ত থেকে জাল দিয়ে মাছ ধরছিলেন। হঠাৎ তিনি দেখেন শিশু দু’টি পুকুরপাড়ে নেই। সঙ্গে সঙ্গে তিনি ঘটনাস্থলে এসে দেখেন একটি শিশু জিসান পানিতে ভাসছে। এ সময় তিনি সোর চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে এসে পানির নিচ থেকে সাকিব ও জিসানকে উদ্ধার করে বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশু দুটিকে মৃত ঘোষণা করেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ডোমারে স্কুল ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৩ ব্যবসায়ী গ্রে’ফতার

ঘোড়াঘাটে একই জমির মালিকানা দাবি দু’পক্ষের, অগভীর নলকুপের বোরিং ভাং’চুরের অভিযোগ

রংপুরে ‘নুর হোটেল’ দ্বিতীয় শাখার শুভ উদ্বোধন

রংপুরে ‘নুর হোটেল’ দ্বিতীয় শাখার শুভ উদ্বোধন

দুর্গাপূজায় আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে কঠোর অবস্থানে কেএমপি

ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদ থেকে অজ্ঞাত পরিচয় ব্যক্তির লাশ উদ্ধার

কিশোরগঞ্জে তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন

কিশোরগঞ্জে তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন

সংখ্যালঘু আর সংখ্যাগুরু বলে মানুষের মধ্যে পার্থক্য করা যাবেনা : ডা. শফিকুর রহমান

শেরপুরের শ্রীবরদীতে ৫০ জন কৃষকের মাঝে সার সুপারিশ কার্ড প্রদান

নাসিরনগরে আওয়ামীলীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত