crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

অগ্নিকাণ্ড প্রতিরোধে ফায়ার হাইড্রেন্ট স্থাপনের সুপারিশ সংসদীয় কমিটির

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মার্চ ২৯, ২০১৯ ৩:০৪ অপরাহ্ণ

ফায়ার হাইড্রেন্ট। ছবি সংগৃহীত

ফায়ার হাইড্রেণ্ট। ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক>> অগ্নিকাণ্ড প্রতিরোধে রাজধানীতে প্রয়োজনীয় সংখ্যক ফায়ার হাইড্রেন্ট স্থাপনের সুপারিশ করেছে সংসদীয় কমিটি। এজন্য ঢাকা ওয়াসাকে ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয় ওই কমিটি।বৃহস্পতিবার সংসদ ভবনে অনুষ্ঠিত দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠকে এ সুপারিশ করা হয়।

বৈঠকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বিগত পাঁচ বছরের বাস্তবায়নকৃত বিভিন্ন বরাদ্দ (টিআর, কাবিখা, ব্রিজ/কালভার্ট নির্মাণ, ত্রাণ সামগ্রী ক্রয়, বিতরণ ও বিশেষ বরাদ্দ) পরীক্ষা-নিরীক্ষার জন্য সংসদ সদস্য মাসুদ উদ্দিন চৌধুরীকে আহ্বায়ক করে তিন সদস্যের একটি উপ-কমিটি গঠন করা হয়।কমিটির অন্য সদস্যরা হলেন- সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী এবং জুয়েল আরেং।কমিটি উন্নয়ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের ক্ষেত্রে স্থানীয় সংসদ সদস্যদের সঙ্গে পরামর্শক্রমে প্রকল্প গ্রহণের সুপারিশ করে।

কমিটির সভাপতি সংসদ সদস্য এবি তাজুল ইসলামের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য সংসদ সদস্য পঞ্চানন বিশ্বাস, মো. আফতাব উদ্দিন সরকার, মীর মোস্তাক আহমেদ রবি, জুয়েল আরেং, মজিবুর রহমান চৌধুরী, মাসুদ উদ্দিন চৌধুরী ও কাজী কানিজ সুলতানা অংশ নেন।

বৈঠকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব শাহ কামাল, ইআরডি সচিব মনোয়ার আহমেদসহ মন্ত্রণালয় এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ঠিকাদার কর্তৃক ট্রাক চাপা দিয়ে ঝিনাইদহ গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলীকে হত্যার হুমকি

ড. ইউনূস সম্পর্কে ৪০ বিশ্বনেতার বিবৃতিকে বিজ্ঞাপন বললেন তথ্যমন্ত্রী

পুঠিয়া উপজেলা চেয়ারম্যান আব্দুস সামাদ গ্রেপ্তার

কেএমপি’র খালিশপুর থানা পুলিশের অভিযানে ৪টি চো’রাই মোটরসাইকেল উদ্ধারসহ চো’র চক্রের ৩ সদস্য গ্রেফতার

কেএমপি’র অভিযানে মা’দকসহ ১ মাদক কারবারি গ্রে’ফতার

ঝিনাইদহ ফায়ার সার্ভিস স্টেশনের সরকারি গাছ কেটে জ্বালানী বানাচ্ছে কর্মকর্তারা

কেএমপি’র অভিযানে মা’দকসহ ২ ব্যবসায়ী গ্রে’ফতার

কেএমপি’র অভিযানে মা’দকসহ ২ ব্যবসায়ী গ্রে’ফতার

বিরলে মিথ্যা অ*পপ্রচার ও ষ*ড়যন্ত্রের বিরুদ্ধে ড. জীবন চৌধুরীর সংবাদ সম্মেলন

ঠাকুরগাঁওয়ের লাহিড়ীতে ব্র্যাক ( ইউপিজি) কর্মসূচির আয়োজনে হতদরিদ্রদের মাঝে শীত বস্ত্র বিতরণ

গাইবান্ধায় বিভিন্ন গ্রুপের তীব্র ব্লাড সংকট