crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ধুুলাবালি থেকে রক্ষা পেতে শৈলকুপার ভাটই বাজারে অতিষ্ঠ এলাকাবাসীর সড়ক অবরোধ

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মার্চ ৩, ২০২০ ৩:৩০ অপরাহ্ণ

তারেক জাহিদ, ঝিনাইদহঃ
রাস্তা সংস্কার করতে গিয়ে মাসের পর মাস ফেলে রাখার কারণে ধুলাবালিতে অতিষ্ঠ এলাকাবাসী অবশেষে ফুঁসে উঠেছে। সোমবার তারা বিপর্যস্ত জনজীবন থেকে বাঁচার আকুতি জানিয়ে রাস্তায় নেমে আসে। সকালে তারা জেলার শৈলকুপা উপজেলার ভাটই বাজারে সড়ক অবরোধ করে রাখেন। রাস্তায় পানি ছিটানোসহ দ্রুত রাস্তা মেরামতের দাবিতে তারা সকল প্রকার যান চলাচল বন্ধ করে দেন। এ সময় তারা ঝিনাইদহ সড়ক ও জনপথ বিভাগ ও ঠিকাদারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে শ্লোগান দিতে থাকে। বেআইনীভাবে মারধর করা হয় ঠিকাদারী প্রতিষ্ঠানের পানির গাড়ির চালককে। তাকে বেদম প্রহার করা হয়েছে বলে সওজের এক কর্মকর্তা জানান। খবর পেয়ে শৈলকুপা থানার পুলিশ ও র‌্যাব ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে জেলা প্রশাসক সরোজ কুমার নাথের হস্তক্ষেপে জনতা অবরোধ প্রত্যাহার করে নেন।

ঝিনাইদহ পুলিশের শৈলকুপা সার্কেলের সহকারী পুলিশ সুপার আরিফুর রহমান জানান, সড়কে ধুলাবালি উড়তে থাকায় স্থানীয়রা সড়ক অবরোধ করে। পরে জেলা প্রশাসকের আশ্বাসের পরিপ্রেক্ষিতে এলাকাবাসী তা প্রত্যাহার করে নেন।

স্থানীয়রা জানান, শৈলকুপার ভাটই বাজার ও গাড়াগঞ্জ বাজারে প্রায় ৩ কিলোমিটার সড়ক সংস্কারের নামে ফেলে রাখা হয়েছে। ফলে ধুলাবালিতে মানুষ অতিষ্ঠ হয়ে উঠছে।

ঝিনাইদহ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী জিয়াউল হায়দার গণমাধ্যম কর্মীদের জানান, মহাসড়কের আশপাশে ডোবা, জলাশয় না থাকায় পানি দিতে সমস্যা হচ্ছে। তিনি বলেন এখন থেকে বিশেষ ব্যবস্থায় নিয়মিত পানি দেয়ার চেষ্টা করা হবে।

বিষয়টি নিয়ে ঠিকাদারী প্রতিষ্ঠানের কর্মকর্তা হাবিবুল আলম সম্পদের মুঠোফোনে একাধিকবার ফোন করলেও তিনি ফোন রিসিভ করেন নি।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

গোর্কণ ইসলামিয়া দারুল উলুম মাদ্রাসার বার্ষিক মাহফিল অনুষ্ঠিত

নীলফামারীর সৈয়দপুরে খাবার অযোগ্য ২০০ কেজি মহিষের কলিজা জব্দ

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিলের দাবিতে রংপুরে মানববন্ধন

এপিবিএন হেডকোয়ার্টার্সের সফল অভিযানে ৬৪ টি মোবাইল ও বিকাশ প্র’তারণার টাকা উদ্ধার

করোনায় আরও ২৪ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১০৪৯

হোমনায় মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

কেএমপি’র অভিযানে মা’দকসহ ১০ ব্যবসায়ী গ্রে’ফতার

কেএমপি’র অভিযানে মা’দকসহ ১০ ব্যবসায়ী গ্রে’ফতার

শৈলকুপা পৌর নির্বাচনে দুই প্রার্থীর সমর্থকদের মাঝে উত্তেজনা, ধাওয়া পাল্টা ধাওয়া ও স্বতন্ত্র প্রার্থীর গাড়ি ভাংচুরের মধ্য দিয়ে ইভিএমে শেষ হল ভোট

Destruction in Montania

ডোমারে শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত