crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

বাংলাকে চির সবুজ করতে হবে: প্রধানমন্ত্রী

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুন ৫, ২০২১ ৯:৩৬ অপরাহ্ণ

মোঃ পারভেজ আলম, জেলা প্রতিনিধি, ঢাকা>> আজ সকালে গণভবনে ‘জাতীয় বৃক্ষরোপণ অভিযান-২০২১ এর উদ্বোধন করতে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জলবায়ু পরিবর্তনের অভিঘাত থেকে দেশকে বাঁচাতে সবুজায়ন বাড়ানোর লক্ষ্যে বেশি করে গাছ লাগাতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন ।
প্রধানমন্ত্রী বলেন, “আজকে বিশ্ব পরিবেশ দিবস। আমি নিজে বৃক্ষরোপণ করলাম। সেই সাথে আমি সকল দেশবাসীকে আহ্বান জানাব যে, যার যেখানে যতটুকু জায়গা পান গাছ লাগান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবাইকে তিনটা করে গাছ লাগাতে বলেন। আর সেটা যদি না পারেন অন্ততপক্ষে একটা গাছ লাগালেও লাগাবেন। পরিবেশ আমাদের রক্ষা করতে হবে। এই দেশ আমাদের। আজকে জলবায়ু পরিবর্তনের অভিঘাত থেকে দেশকে রক্ষা করতে হলে আমাদের সবুজ বাংলাকে চির সবুজ করতে হবে। বনায়নের ক্ষেত্রে আমাদের অনেক সাফল্য। আমরা যে ব্যবস্থা নিয়েছি তার ফলে আজকে আমাদের প্রায় ২২ ভাগ বনায়ন সৃষ্টি হয়েছে।
মানষের জীবনে গাছের প্রযোজনীয়তার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, “গাছ আমাদের জীবনে অনেক উপকার করে। সেজন্য সকলকেই আমি আহ্বান জানাব যে, পরিবেশ রক্ষায় এবং আপনার নিজের আর্থিক সচ্ছলতার ক্ষেত্রে  সবদিক থেকেই যেটা সব থেকে উপযোগী সেটা হচ্ছে ব্যাপকভাবে বৃক্ষরোপণ করা।”
গাছ লাগানোর পাশপাশি গাছের যত্ন নেওয়ারও পরামর্শ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, “শুধু লাগালে হবে না, গাছটা যাতে টিকে থাকে তার জন্য যত্ন করতে হবে। গাছ ফল দেবে অথবা কাঠ দেবে অথবা আপনাদের ওষুধ দেবে। নানাভাবে উপকৃত হবেন। কাজেই সকলেই আসুন আমরা সবাই মিলে ব্যাপকভাবে এই দেশে বৃক্ষরোপন করি এবং আমাদের সোনার বাংলাকে আরো সোনার সবুজ বাংলা করি।”
বাংলাদেশকে সোনার বাংলা হিসেবে গড়ে তোলার প্রত্যয়ের কথা জানিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চার নেতা, মহান মুক্তিযুদ্ধে ৩০ লক্ষ শহিদ ও সম্ভ্রম হারানো মা-বোনদের প্রতিও শ্রদ্ধা জানান শেখ হাসিনা। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে গণভবনে একটি করে ‘ডুমুর’ ও ‘সোনালু’ গাছ লাগান প্রধানমন্ত্রী।
 
Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

কেএমপি’র অভিযানে মা-দ-ক-সহ ৩ ব্যবসায়ী গ্রেফতার

বিগত সরকারের আমলে ডিজিএফআই, এনএসআই, পুলিশ ও সিভিল প্রশাসনের যেসব কর্মকর্তাকে বিএনপি-জামায়াত আখ্যা দিয়ে চাকরিচ্যুত, পদোন্নতি বঞ্চিত, বাধ্যতামূলক অবসর প্রদানসহ নানাভাবে হয়রানি করা হয়েছে তাদেরকে পুনরায় চাকুরিতে বহাল করা হোক

বিগত সরকারের আমলে ডিজিএফআই, এনএসআই, পুলিশ ও সিভিল প্রশাসনের যেসব কর্মকর্তাকে বিএনপি-জামায়াত আখ্যা দিয়ে চাকরিচ্যুত, পদোন্নতি বঞ্চিত, বাধ্যতামূলক অবসর প্রদানসহ নানাভাবে হয়রানি করা হয়েছে তাদেরকে পুনরায় চাকুরিতে বহাল করা হোক

ডোমারে হাঁস, মুরগি ও মাছ চাষে সফল জয়নাল আবেদীন

হোমনায় স্বপ্নের পদ্মা সেতু’র উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা ও র্্যালি

হোমনায় স্বপ্নের পদ্মা সেতু’র উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা ও র্্যালি

বজ্রপাতে কিশোরগঞ্জে তিন শিক্ষার্থীসহ চারজনের মৃত্যু

ডোমারে কর্মহীন ও অসহায় মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করলেন মশিয়ার

টাঙ্গাইলে ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

উপবৃত্তি ও টিউশন ফি কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

দক্ষিণ আফ্রিকাকে বিদায় করে বিশ্বকাপে টিকে রইল পাকিস্তান

ডিমলায় লাইফ কেয়ার হসপিটালে ভুল চিকিৎসা ও অবহেলায় নবজাতকের মৃ’ত্যু!

ডিমলায় লাইফ কেয়ার হসপিটালে ভুল চিকিৎসা ও অবহেলায় নবজাতকের মৃ’ত্যু!