crimepatrol24
১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় রাত ১০:৩৩ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

জগন্নাথপুরে লোভনীয় অফার দিয়ে প্রতারণার দায়ে ৩ জনের কারাদণ্ড

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মার্চ ১১, ২০২০ ৩:৫০ অপরাহ্ণ

মো.আলী হোসেন খান : সুনামগঞ্জের জগন্নাথপুরে লোভনীয় অফার দিয়ে মানুষের সাথে প্রতারণার দায়ে ৩ জনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্তরা হলেন- নেত্রকোনা জেলার মোহনগঞ্জ থানার জানুখারি গ্রামের মৃত জানু মিয়া ছেলে মজনু মিয়া (৪৫), একই জেলার খালিয়াজুরি থানার নুরপুর (বোয়ালিয়া) গ্রামের মতিউর রহমানের ছেলে ওয়াসিম মিয়া (৩৫) ও হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার রকমশ্রী গ্রামের মকসুদ আলীর ছেলে মোখলেছ মিয়া (৩০)।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে জগন্নাথপুর উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের ইসলামপুর গ্রাম এলাকায় “ডিজিটাল মার্কেটিং ডিসকাউন্ট অফার” এর নামে গ্রাম-গঞ্জের সহজ-সরল মানুষের সাথে প্রতারণা করে আসছিল একটি চক্র। ১০০ টাকা দিয়ে স্ক্র্যাসকার্ড কিনে ঘসলেই পাওয়া যাবে টিভি, ফ্রিজ, স্মার্টফোনসহ বিভিন্ন আকর্ষণীয় পুরস্কার। এমন লোভনীয় সব অফার দিয়ে করা হচ্ছিল প্রতারণা। ১০ মার্চ মঙ্গলবার রাতে এমন সংবাদের ভিত্তিতে জগন্নাথপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইয়াসির আরাফাত এর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে অফার দেয়া প্রতিষ্ঠানে টিভি, ফ্রিজ, স্মার্টফোন রকম কোন পুরস্কার না পাওয়ায় মানুষের সাথে প্রতারণার দায়ে তাদেরকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে থানা পুলিশে সোপর্দ করেন। ১১ মার্চ বুধবার দণ্ডপ্রাপ্তদের সুনামগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন জগন্নাথপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইয়াসির আরাফাত।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

কেএমপি’র গোয়েন্দা পুলিশের অভিযানে অ’স্ত্র ও গু’লিসহ গ্রে’ফতার-১

কেএমপি’র গোয়েন্দা পুলিশের অভিযানে অ’স্ত্র ও গু’লিসহ গ্রে’ফতার-১

পঞ্চগড়ে ২৯ বস্তা সরকারি চাল জব্দ,২ ব্যবসায়ী আটক

পঞ্চগড়ে স্থাপন করা হয়েছে ১৩শ’রও বেশি পারিবারিক সবজি বাগান

ঝিনাইদহে যুবলীগ ও মানবাধিকার কর্মী পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ

ডোমারে বর্ষার কবিতা পাঠ ও আলোচনাসভা অনুষ্ঠিত

হোমনায় খাদিজা মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার সময়সূচি

মেলান্দহে বিয়ের দাবিতে প্রেমিক আ’লীগ নেতার বাড়িতে প্রেমিকার অনশন, পলাতক নেতা

দেশে করোনায় আরও ১১২ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৭৬৬৬

নাগরপুরে সাবেক এমপির ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত