crimepatrol24
১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় দুপুর ২:০২ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

পঞ্চগড়ে ২৯ বস্তা সরকারি চাল জব্দ,২ ব্যবসায়ী আটক

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুলাই ২৭, ২০২০ ৫:৪০ অপরাহ্ণ

আল মাসুদ, পঞ্চগড় জেলা প্রতিনিধি:
পঞ্চগড় সদর উপজেলায় হাফিজাবাদ ইউনিয়নে ভিজিএফ কর্মসূচির চাল বিতরণের পর পৃথক দুই গুদাম থেকে ২৯ বস্তা চালসহ দুই ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।তারা হলেন, উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের বামনপাড়া এলাকার রমজান আলীর ছেলে আব্দুর রহমান (৩৫) ও খুনিয়াপাড়া এলাকার হাফিজুর রহমানের ছেলে আব্দুর রহিম (৩০)।সোমবার বিকেলে ইউনিয়নের তালমা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।পরে উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম ও নির্বাহী কর্মকর্তা আরিফ হোসেন চালগুলো জব্দ করেন এবং ইউপি চেয়ারম্যান গোলাম মূসা কলিমুল্লাহ প্রধান ও সদর থানার পরিদর্শক (তদন্ত) জামাল হোসেনের উপস্থিতিতে মুচলেকা লিখে তাদেরকে ছেড়ে দেন।

জানা গেছে, ঈদুল আযহা উপলক্ষে সোমবার দিনব্যাপী গরীব ও হত-দরিদ্রদের মাঝে ভিজিএফে’র চাল বিতরণ করা হয় ইউনিয়ন পরিষদ চত্বরে। সেই চাল ভ্যানে করে গুদামজাত করেন অভিযুক্ত আব্দুর রহিম ও আব্দুর রহমান। খবর পেয়ে থানা পুলিশ ও গোয়েন্দা সংস্থার লোকজন অভিযান চালিয়ে স্থানীয় মোজাম্মেল হাজী ও আব্দুর রহিমের শস্য গুদাম থেকে চালসহ তাদেরকে আটক করে।

অভিযুক্তরা জানান, সুবিধা ভোগীদের কাছ থেকে এই চাল কিনে নিয়েছেন তারা।

হাফিজাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মূসা কলিমুল্লাহ প্রধান বলেন, চাল বিতরণে কোন অনিয়ম হয়নি। স্বাস্থবিধি মেনেই সুবিধাভোগীদের মাঝে চাল বিতরণ করা হয়েছে।চাল ক্রয়-বিক্রয়ের বিষয়টি পরিষদের বাইরের ঘটনা হলেও তারা ঠিক করেনি।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, গুদাম থেকে ২৯ বস্তা ভিজিএফ’র চাল জব্দ করেছি। এখন ট্যাগ অফিসারদের সমন্বয়ে তদন্ত কমিটি গঠন করা হবে এবং প্রতিবেদনের ভিত্তিতে ব্যবস্থা নেয়া হবে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ডোমারে ২ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

হযরত রাসুল (সা.) কে স্বপ্নে দেখার আমল

জামালপুরের শরিফপুরে কৃষি জমিতে অবৈধভাবে পুকুর খনন বন্ধ করলেন ইউএনও, ভেকু মেশিন জব্দ

জামালপুরে জুলাই শহিদদের পরিবারকে জিয়াউর রহমান ফাউন্ডেশনের উপহার প্রদান

জামালপুরে আরও ১১জন করোনা শনাক্ত, সর্বমোট ৩৬৪জন

নীলফামারীর ডিমলায় ই’য়াবা ও হে’রোইনসহ মা’দক ব্যবসায়ী গ্রেফতার

নীলফামারীর ডিমলায় ই’য়াবা ও হে’রোইনসহ মা’দক ব্যবসায়ী গ্রেফতার

ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৫জন ডাক্তারের যোগদান

ভৈরবে মাসব্যাপী গ্রামপুলিশদের বুনিয়াদি প্রশিক্ষণ শুরু

কোনো নিরপরাধ মানুষ যেন হয়রানির শিকার না হন: প্রধানমন্ত্রী

হোমনায় আওয়ামী যুবলীগের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন