crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

চীন থেকে কিট ও পিপিই নিয়ে এলো বিমানবাহিনী

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
এপ্রিল ১৯, ২০২০ ৪:৩০ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : বাংলাদেশ বিমান বাহিনীর একটি সি-১৩০জে পরিবহণ বিমান করোনাভাইরাস শনাক্তকারী কীট, ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী (পিপিই)সহ চিকিৎসা সহায়ক সামগ্রী নিয়ে রবিবার (১৯ এপ্রিল) চীন থেকে দেশে ফিরেছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

‘ইনএইড টু সিভিল পাওয়ার’ বা বেসামরিক প্রশাসনকে সহায়তা দিতে বাংলাদেশ বিমান বাহিনীর একটি সি-১৩০জে পরিবহণ বিমান করোনাভাইরাসে শনাক্তের প্রয়োজনীয় কিট, ১২ লাখ ২২ হাজার সার্জিক্যাল মাস্ক, সাত হাজার ৫০০টি এন-৯৫ মাস্ক, ১৩০টি ইলেকট্রিক থার্মোমিটার, দুই হাজারটি প্রটেকটিভ গ্লাভস, ১০ হাজার ২০০টি মেডিকেল সেফটিগ্লাস, ২০০টি গগলস এবং ১০ হাজার ৪৫৯টি ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জামসহ (পিপিই) বিভিন্ন চিকিৎসা সহায়ক সামগ্রী নিয়ে চীন থেকে দেশে ফিরেছে।

এছাড়াও, একই বিমানে মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এর উদ্যোগে বাংলাদেশের করোনাভাইরাসের মোকাবেলায় নিয়োজিত বিভিন্ন সংস্থাসমূহকে প্রদানের নিমিত্তে গণচীন হতে সংগৃহীত আরো কিছু স্বাস্থ্যসেবা সহায়ক দ্রব্যাদি (পিপিই, মাস্ক এবং স্যানিটাইজার ইত্যাদি) চীন থেকে দেশে আনা হয়।

বাংলাদেশ বিমান বাহিনীর সি-১৩০জে পরিবহণ বিমানের মাধ্যমে করোনাভাইরাস প্রতিরোধে চীন হতে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা সহায়ক দ্রব্যাদি সংগ্রহের জন্য শুক্রবার (১৭ এপ্রিল) বিমান বাহিনীর ১৬ জন এয়ার ক্রু চীনের উদ্দেশ্যে চট্টগ্রামের আন্তর্জাতিক শাহ আমানত বিমানবন্দর ত্যাগ করেন। বাংলাদেশ বিমান বাহিনীর এয়ার কমডোর মো. জাহিদুর রহমান, জিডি(পি) দলনেতা হিসেবে দায়িত্ব পালন করেন।

করোনা মোকাবিলায় বাংলাদেশে এর আগেও চীন সরকারের পক্ষ থেকে ১০ হাজার টেস্ট কিট, ১০ হাজার পিপিই, এক হাজার ইনফারেট থার্মোমিটার প্রদান করা হয়।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ডোমার উপজেলা স্কাউট ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

চার জেলায় নতুন ডিসি নিয়োগ

ঢাকা মেডিকেলে ২০ কোটি টাকা খাবারের বিল অস্বাভাবিক : প্রধানমন্ত্রী

কেএমপি’র অভিযানে মাদকসহ ৬ ব্যবসায়ী গ্রেফতার

জগন্নাথপুরে ফসলি জমিতে চলছে লাইসেন্সবিহীন ইটভাটা

হোমনায় ভ্রাম্যমাণ আদালতে ১৪ জনকে অর্থদণ্ড প্রদান

হোমনায় ভ্রাম্যমাণ আদালতে ১৪ জনকে অর্থদণ্ড প্রদান

পঞ্চগড়ে করোনা প্রতিরোধে সেনাবাহিনীর টহল

ডিমলায় ব্যাপক কর্মসূচির মাধ্যমে ছাত্রলীগের ৭৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আটোয়ারীতে কমিউনিটি ক্লিনিকে অর্থ ছাড়া মিলছে না স্বাস্থ্যসেবা

রাষ্ট্র সংস্কারের অগ্রপথিক বিএনপি: ডা. এ জেড এম জাহিদ হোসেন