crimepatrol24
১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় সকাল ১০:২৮ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

নাগরপুরে মা সমাবেশ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ফেব্রুয়ারি ৫, ২০২০ ৩:১৪ অপরাহ্ণ

মো. মেহেদী হাসান ফারুক, জেলা প্রতিনিধি , টাঙ্গাইল : টাঙ্গাইলের নাগরপুরে পাঁচটি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন টাংগাইলের জেলা প্রশাসক মো.শহীদুল ইসলাম। তিনি বুধবার (৫ ফেব্রুয়ারী,২০২০) উপজেলার সলিমাবাদ,তেবারিয়া, ধুবরিয়া, বারাপুষা ও মামুদনগর এ পাঁচটি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। জেলা প্রশাসক এর আগমন উপলক্ষ্যে বিদ্যালয়গুলোর প্রাক প্রাথমিকের কক্ষগুলো সুসজ্জিত করণ ও বিদ্যালয় আঙ্গিনায় শোভা বর্ধন করা হয়। তিনি বঙ্গবন্ধু কর্ণার উদ্বোধন,মা সমাবেশ,কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ,কম্বল বিতরণ,অভিভাবক ছাউনি উদ্বোধন, ক্রীড়া সামগ্রী বিতরণ,শহিদ মিনার উদ্বোধন, বৃক্ষরোপন ও পিঠা উৎসবে অংশগ্রহণ করেন। পরিদর্শনকালে তিনি বলেন, মুজিববর্ষে মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে হলে প্রাথমিক শিক্ষা প্রথমেই নিশ্চিত করতে হবে। প্রাথমিক শিক্ষা ভালভাবে নিশ্চিত করা না গেলে একজন প্রকৃত মানুষ আমরা পাবো না। বিল্ডিং তৈরি করতে যেমন ইঞ্জিনিয়ার ড্রয়িং করে অর্থাৎ পরিকল্পনা করে নেয় ঠিক তেমনি আপনার সন্তানকে সুযোগ্য করে গড়ে তুলতে একটি সুনিদির্ষ্ট পরিকল্পনার প্রয়োজন আছে। আর এই ইঞ্জিনিয়ার হচ্ছেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণ। তারা শিশুর আগামী দিনের ভবিষৎ পরিকল্পনা করে দেবেন। তারা যেভাবে শিশুকে গঠন করবেন তারা বড় হয়ে সেরকমই হবে। এ কারণেই প্রাথমিক বিদ্যালয়ের গুরত্ব সবচেয়ে বেশি। উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ ফয়েজুল ইসলামের সভাপতিত্বে ও সহকারী শিক্ষা অফিসার জি এম ফুয়াদের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. বজলুর রশীদ , উপজেলা কমিশনার (ভূমি) তারিন মসরুর, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আবদুল আজিজ, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আলী আহসান, ভাইস চেয়ারম্যান মো. হুমায়ুন কবির,উপজেলা শিক্ষা অফিসার আঞ্জুমান আরা বেগম বিথিসহ গণ্যমান্যব্যক্তিবর্গ।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ফান্দাউকে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখার উদ্বোধন

চট্টগ্রামে ক্যাবের নিরাপদ খাদ্য বিষয়ে প্রচারণা

চট্টগ্রামে ক্যাবের নিরাপদ খাদ্য বিষয়ে প্রচারণা

ডোমারে দুঃস্থ ও অসহায় পরিবারের পাশে রাসেল রানা

কুমারখালীতেশ্যালিকাকে নিয়ে দুলাভাই উধাও

ডোমারে ৫৩ তম জাতীয় সমবায় দিবস পালিত

ডিমলা উপজেলা পরিষদ নির্বাচনে নির্বাচিত যাঁরা

আইজিপি পদক পেলেন ঝিনাইদহের ২ পুলিশ কর্মকর্তা

রংপুর আঞ্চলিক সমবায় ইনস্টিটিউট হোস্টেলে আয়াকে মারপিট ও শ্লীনতাহানির চেষ্টা

তিতাসে তারেক রহমানের পক্ষে শুকনো খাবার নিয়ে বন্যার্তদের পাশে দাঁড়ালেন ইঞ্জি. এমএ মতিন খান

পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরে ভারত ফেরত দম্পতির করোনা শনাক্ত