crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

চকরিয়ায় সন্ত্রাসীর গুলিতে চেয়ারম্যান প্রার্থী নোবেল নিহত

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
আগস্ট ১৭, ২০২১ ৯:৫৬ অপরাহ্ণ

 

চকরিয়া(কক্সবাজার)প্রতিনিধিঃ কক্সবাজারের চকরিয়ায় জমি বিরোধের জের ধরে পূর্ব বড় ভেওলার ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী নাছির উদ্দিন নোবেল সিকদার (৪২) নামের এক যুবককে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা।এসময় গুলিবিদ্ধ হয়েছে আরো ৯ জন।তাদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। মঙ্গলবার ( ১৭ আগস্ট) দুপুর ১টার দিকে উপজেলার পুর্ব-বড় ভেওলা ইউনিয়নের সিকদারপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত নাছির উদ্দিন নোবেল সিকদার(৪২) পুর্ব-বড় ভেওলা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সিকদার পাড়ার মৃত আব্দুল খালেক সিকদারের পুত্র। তিনি চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক নেতা ও পুর্ব বড় ভেওলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী ছিলেন।

নিহতের চাচা আজিজুল হক আবু সংবাদকর্মীদের দেওয়া সাক্ষাৎকারে বলেন,আরেক চেয়ারম্যান প্রার্থী সালামত সওদাগরের পুত্র খলিল উল্লাহ চৌধুরী ঘটনাটি ঘটিয়েছে।তার লোকেরা আমার ভাতিজাকে গুলি হত্যা করেছে।

ঘটনার বিষয়টি নিশ্চিত করে চকরিয়া থানার ওসি (তদন্ত) জুয়েল ইসলাম বলেন,খাস জমি নিয়ে সৃষ্ট বিরোধে স্হানীয় সাবেক মেম্বার আমির হোসেন গংদের সাথে নিহত পরিবারের মারামারি হয়।এতে সাবেক মেম্বারের ভাড়া করা সন্ত্রাস আমিনের পুত্র এনামের গুলিতে নোবেল গুলিবিদ্ধ হয়ে মারা যায়।এসময় আরো ৯জন লোক গুলিবিদ্ধ হয়।তাদের কক্সবাজার ও চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে।এবিষয়ে আইনগত ব্যবস্হা নিতে পুলিশ মাঠে অভিযান অব্যাহত রেখেছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

প্রাথমিক শিক্ষক নিয়োগের ফল প্রকাশ, উত্তীর্ণ ৬৯২৬৫

হোমনার কৃতী সন্তান শহীদুর রহমান ঢাকা ওয়াসার নির্বাহী প্রকৌশলী হিসেবে যোগদান

গেজেট করে আইনজীবী সনদ প্রদানের দাবিতে রংপুরে অবস্থান কর্মসূচি পালন

হোমনায় তিতাস নদী থেকে অজ্ঞাত পরিচয় যুবকের লাশ উদ্ধার

শেরপুরের অন্যতম ঐতিহ্য তুলশীমালা চাল

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে মাদক ও নগদ অর্থসহ গ্রেফতার ১

কেএমপির হরিণটানা থানা পুলিশের অভিযানে ২০০ পিস ইয়াবাসহ ১ মাদক কারবারি গ্রেফতার

সোনাডাঙ্গা মডেল থানা পুলিশের অভিযানে চাঞ্চল্যকর লিটন হ*ত্যাকান্ডে জড়িত ২ জন গ্রেফতার

হোমনার জেএসসিতে পাশের হার ৭৮.৮১% ও জেডিসিতে  ৮৯.৪১%, জিপিএ-৫ পেয়েছে ২২জন

হোমনার জেএসসিতে পাশের হার ৭৮.৮১% ও জেডিসিতে ৮৯.৪১%, জিপিএ-৫ পেয়েছে ২২জন

হোমনায় মাস্ক না পরায় ভ্রাম্যমাণ আদালতে ৫ জনকে জরিমানা