crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

সাংবাদিকদের ওপর হামলা ও নির্যাতনের প্রতিবাদে চুয়াডাঙ্গায় সাংবাদিকদের মানববন্ধন ও স্মারকলিপি পেশ

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জানুয়ারি ৭, ২০২০ ১:০৬ অপরাহ্ণ

চুয়াডাঙ্গা প্রতিনিধি:
খুলনা, টাঙ্গাইল ও চট্রগামসহ দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকদের ওপর হামলা- নির্যাতনের প্রতিবাদে চুয়াডাঙ্গায় মানববন্ধন-ও সমাবেশ করেছে সাংবাদিকরা। এ সময় সাংবাদিকরা তাদের ব্যবহৃত ক্যামেরা ল্যাপটপও বুম সড়কের ওপর রেখে সড়কের ওপর বসে অভিনব প্রতিবাদ জানান। অবিলম্বে সাংবাদিকদের ওপর হামলাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শান্তির দাবি জানিয়েছেন তারা। সাংবাদিকদের এ কর্মসূচিতে যোগদান করে সংহতি প্রকাশ করেছেন সুশীল সমাজের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

চুয়াডাঙ্গা জেলা প্রেসক্লাবের আয়োজনে মঙ্গলবার সকালে শহরের শহীদ হাসান চত্বরে সমাবেত হয় জেলায় কর্মরত গণমাধ্যমকর্মীরা। পরে বেলা ১২টায় মানববন্ধনে অংশ নেয় জেলার চারটি উপজেলার সাংবাদিকরা। জেলা প্রেসক্লাবের সভাপতি অ্যাড. মানিক আকবরের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, সিনিয়র সাংবাদিক আনোয়ার হোসেন, শাহার আলী, নাসির উদ্দীন আহমেদ, জেড আলম, শরীফ উদ্দীন হাসু, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, দর্শনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আওয়াল হোসেন, জীবননগরের জামাল হোসেন ও হিজলগাড়ি প্রেসক্লাবের শামীম হোসেন মিজি। সাংবাদিকদের এ মানববন্ধনে সংহতি প্রকাশ করে অংশগ্রহণ করেন, চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ও সুজনের সভাপতি সিদ্দিকুর রহমান, পৌর ডিগ্রিী কলেজের অধ্যক্ষ শাহাজান আলী, সাহিত্য পরিষদের সভাপতি ও নদীরক্ষা আন্দোলনের আহবায়ক অধ্যক্ষ হামিদুল হক মুন্সি, উদীচীর সভাপতি হাবীবী জহির রায়হান, কবি সাহিত্যিক হেলাল হোসেন জোয়ার্দ্দার ও এনজিও প্রতিনিধি ইলিয়াস হোসেন।

বক্তারা অবিলম্বে সাংবাদিকদের ওপর হামলাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সাথে সারা দেশে সাংবাদিকদের নিরাপদ কর্মপরিবেশ তৈরিও আহবান জানান সাংবাদিক নেতারা। মানববন্ধন শেষে সাংবাদিকরা শহীদ হাসান চত্বরের রাস্তায় ব্যারিকেড দিয়ে বসে পড়লে চুয়াডাঙ্গা-মেহেরপুর, চুয়াডাঙ্গা-ঝিনাইদাহ, চুয়াডাঙ্গা-যশোর ও চুয়াডাঙ্গা-খুলনা সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় সাংবাদিকরা তাদের ব্যবহৃত ক্যামেরা ল্যাপটপ ও বুম রাস্তার ওপর রেখে বিক্ষোভ প্রদর্শন করেন। প্রায় আধাঘন্টা সড়ক অবরোধ শেষে সাংবাদিকরা বিক্ষোভ মিছিল সহকারে চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপিতে জেলা প্রেসক্লাবের পক্ষ থেকে সারা দেশে সাংবাদিকদের নিরাপদ কর্মপরিবেশ তৈরিসহ ৫ দফা দাবি জানানো হয়েছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

পঞ্চগড়ে সুবিধাবঞ্চিত নারীদের ঋণ বিতরণে অনিয়ম,সমিতির অর্থ ভাগ বাটোয়ারা

ময়মনসিংহে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণে আলোচনা সভা ও ক্রেস্ট বিতরণ

ময়মনসিংহে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণে আলোচনা সভা ও ক্রেস্ট বিতরণ

সারা দেশে ডেঙ্গুজ্বরে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৩৫

শান্তিরাম ইউপির বন্যা কবলিত ২০০ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ বিতরণ

করোনা: দেশে একদিনে মৃত্যু ৪৬, আক্রান্ত ৩৪৭১

নীলফামারীর কিশোরগঞ্জে ডাক্তারের শরীরে করোনা সন্দেহে এলাকা লকডাউন

রংপুরে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার, পুলিশ হেফাজতে চাচাতো ভাই

মহেশপুরে বিপুল পরিমান ফেনসিডিলসহ ট্রাক হেলপার আটক

জ্বালানি তেল ও ইউরিয়া সারের অস্বাভাবিক মূল‍্যবৃদ্ধির প্রতিবাদে রংপুরে মানববন্ধন-সমাবেশ

জ্বালানি তেল ও ইউরিয়া সারের অস্বাভাবিক মূল‍্যবৃদ্ধির প্রতিবাদে রংপুরে মানববন্ধন-সমাবেশ

দেশে করোনায় আরও ১৮৭ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১২,১৪৮