crimepatrol24
১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় রাত ১০:৫২ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

চকরিয়ায় নৌকার প্রার্থীর ভোট কা-র-চু-পি ও ফলাফল পরিবর্তন করার অভিযোগে মানববন্ধন

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
নভেম্বর ২৯, ২০২১ ৯:১৩ অপরাহ্ণ

 

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি : গেল ২৮নভেম্বরে অনুষ্ঠিত তৃতীয় ধাপের ইউপি নির্বাচনে কক্সবাজারের চকরিয়া উপজেলার ভেওলা মানিকচর (বিএমচর) আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বদিউল আলমের ভোট কারচুপি ও ফলাফল পরিবর্তন করে পরাজিত করার অভিযোগে মানববন্ধন করা হয়েছে। সোমবার (২৯নভেম্বর) বিকেলে চকরিয়া পৌরশহরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে মহাসড়কের দু’পাশে হাজারো নারী-পুরুষ অংশ নিয়ে ভোট কা-র-চু-পি ও ফলাফল পরিবর্তন করে পরাজিত করায় নানা ধরণের লেখা সম্বলিত প্লেকার্ড এবং ব্যানার নিয়ে শ্লোগান ও বিক্ষোভ করেন।

এসময় বক্তব্যে রাখতে গিয়ে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বদিউল আলম অভিযোগ করেন, ইউনিয়নে ভোটের ফলাফল স্বাভাবিকভাবে কেন্দ্রে ঘোষণা করা হয় নাই। বিভিন্নভাবে গড়িমসি করে ৭টি কেন্দ্রের ফলাফল রাত ৮ টায় ঘোষণা করা হলেও ৫ নম্বর ওয়ার্ড বহদ্দার কাটা ইসলামিয়া আরবিয়া মাদ্রাসা ও ৭ নম্বর ওয়ার্ডের বেতুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ফলাফল রাত সাড়ে ১১টায় কেন্দ্রের মধ্যে ঘোষণা না করে উপজেলায় ফলাফল ঘোষণা করা হয় যা নির্বাচনী আইন পরিপন্থী। নির্বাচনের দিন নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট শংকর কুমার (আর আর আর সি) আমার সাথে সকালে পক্ষপাতদুষ্ট আচরণ করেন। এছাড়াও তিনি বিনা কারণে দুপুর দেডটার দিকে আমাকে ২ঘন্টা বসিয়ে রেখে জনসম্মুখে হ্যান্ডকাপ পরানোর হুমকি দেন। তাছাড়া প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সামনে ওই নির্বাহী ম্যাজিস্ট্রেট আমার সাথে অশালিন আচরণ করেন ও আমাকে হেনস্থা করেন।

তিনি আরও জানান, ভোট কেন্দ্রে ভোট শেষে ৫ ও ৭ নম্বর কেন্দ্রে আমার নির্বাচনী এজেন্টের স্বাক্ষর জোরপূর্বক ভোট গণনার আগেই নিয়ে নেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও প্রিজাইডিং কর্মকর্তা। কেন্দ্রের ফলাফলে রাতে সার্বিক ভোটের মাধ্যমে আমাকে ১৩৮ ভোটের ব্যবধান দেখানো হয় যা একটি পাতানো নির্বাচনী ফলাফল। এ বিষয়ে তিনি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রশাসক বরাবরে লিখিত অভিযোগ করেছেন। পাশাপাশি নির্বাচনে দুই কেন্দ্রের ভোট পুন:গণনা এবং বাতিল করে নির্বাচন দেওয়ার দাবি জানান।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

মব করে মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধকে খাটো করার কোনো সুযোগ নেই: সেনাসদর

কেএমপি’র অভিযানে মাদকসহ ৮ ব্যবসায়ী গ্রেফতার

নেত্রকোনায় ঐতিহাসিক ‘নাজিরপুর যুদ্ধ দিবস’ পালিত

প্রাথমিকের বার্ষিক পরীক্ষা হচ্ছে না

প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভালো করার জন্য এই বইটিই আপনার প্রয়োজন

জামালপুরে আওয়ামী লীগ নেতার গুদামে পোল্ট্রি ফিডের বস্তায় চাউল উদ্ধার,গ্রেফতারের দাবি

পাবনা চাটমোহর জুয়েলার্স মালিক সমিতি’র বাৎসরিক বনভোজন অনুষ্ঠিত

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ও কমিউনিটি পুলিশিং, চট্টগ্রাম মহানগরের উদ্যোগে উপহার সামগ্রী বিতরণ

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ও কমিউনিটি পুলিশিং, চট্টগ্রাম মহানগরের উদ্যোগে উপহার সামগ্রী বিতরণ

দেবীগঞ্জে শেখ রাসেল উচ্চ বিদ্যালয়ে মুজিববর্ষ উপলক্ষে বৃক্ষ রোপন কর্মসূচি

ঝিনাইদহে দুস্থ মা ও শিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ