crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

জামালপুরে আওয়ামী লীগ নেতার গুদামে পোল্ট্রি ফিডের বস্তায় চাউল উদ্ধার,গ্রেফতারের দাবি

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
এপ্রিল ১১, ২০২০ ৩:৩১ পূর্বাহ্ণ

আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম:

জামালপুরে তৃতীয়বারের অভিযানে এবার ৩৭টি পোল্ট্রি ফিডের বস্তা থেকে সরকারি চাউল উদ্ধার করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার ১০ এপ্রিল ২০২০ বিকেল ৫টার দিকে সদর উপজেলার শাহবাজপুর ইউনিয়নের বিয়ারা পলাশতলা এলাকার জামালপুর জেলা পরিষদ সদস্য ও সদর থানা আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাবিবুর রহমান দুলালের ভাড়া দেওয়া গুদাম থেকে পোলট্রি বস্তায় ভরা এই চাল উদ্ধার করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মাহমুদা বেগম।

সূত্র জানায়, এসব চাউল নারায়ণপুর পুলিশ তদন্ত কেন্দ্রে রাখা হয়েছে।

ইতোপূর্বে একই দিনে সকালে একই ইউনিয়নের চিকারপাড় গ্রামে অভিযান চালিয়ে কালোবাজারে পাচারের সময় ৮৫ বস্তা চাউল উদ্ধার করা হয়।

জামালপুরে এ পর্যন্ত ৩টি স্থান হতে এসব চাল উদ্ধার হলেও চাল চোরাই কাজে জড়িত কেউ রহস্যজনক কারণে গ্রেফতার হচ্ছেনা বলে মন্তব্য করেছেন এলাকার স্থানীয় জনসাধারণ। তবে এসব ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন জেলা খাদ্য বিভাগ।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মাহমুদা বেগম সংবাদ মাধ্যমকে জানান, গোপনে খবর পেয়ে বিয়ারা পলাশতলা বাজারের একটি গুদামে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। ওই গুদামটির মালিক সদর থানা আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও জেলা পরিষদের সদস্য হাবিবুর রহমান দুলালের। তিনি নূরুল ইসলাম নামে এক ব্যক্তিকে গুদামটি ভাড়া দিয়েছেন। ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনার স্বার্থে দুলাল গুদামটির দরোজা খুলে দিয়েছেন। সেখানে ৭৪টি সরকারি পরিত্যক্ত বস্তা পাওয়া গেছে। পাশেই পোল্ট্রি ফিডের ৩৭টি বস্তায় যে চাউল পাওয়া গেছে সেসব সরকারি চাউল। নূরুল ইসলাম পলাতক রয়েছেন। এ বিষয়ে মামলা দায়েরের জন্য উপজেলা খাদ্য কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে বলে তিনি জানান।

এদিকে সকালে একই ইউনিয়নের চিকারপাড় এলাকায় খাদ্যবান্ধব কর্মসূচির চাউল কালোবাজারে পাচারের খবর পেয়ে ভ্রম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে চাউল ব্যবসায়ী রফিকুল ইসলামের বাড়ির সামনে ৩টি ইজিবাইক থেকে ৮৫ বস্তা চাউল জব্দ করে নারায়ণপুর পুলিশ তদন্তকেন্দ্রে রাখা হয়। এ ঘটনায় ওই এলাকার ডিলার লুৎফর রহমান, কালোবাজারি আসাদুল্লাহ ও রফিকুল ইসলামের বিরুদ্ধে মামলা দায়েরের জন্য উপজেলা খাদ্য কর্মকর্তাকে নির্দেশ দেন ভ্রাম্যমাণ আদালত। এদিকে চাউল কালোবাজারি ও প্রভাবশালী ব্যক্তিদের চুরির ঘটনায় স্থানীয় এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে তাদের গ্রেপ্তার করে আইনানুযায়ী কঠোর বিচারের দাবি জানান।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ফেনীতে গ্রাহকদের কয়েক কোটি টাকা নিয়ে ব্যাংক কর্মকর্তা উধাও

শৈলকুপায় মুজিববর্ষ উপলক্ষে ফ্রি-মেডিকেল ক্যাম্প

সারা দেশে মহামারি আকারে বাড়ছে প্রতারণা, অভিযোগ করেও প্রতিকার পাচ্ছেনা ভুক্তভোগীরা !

হোমনার ইউএনও’র এক অসহায়ের পাশে দাঁড়ানোর গল্প

কুমিল্লা জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

কুমিল্লা জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিগত সরকারের আমলে ডিজিএফআই, এনএসআই, পুলিশ ও সিভিল প্রশাসনের যেসব কর্মকর্তাকে বিএনপি-জামায়াত আখ্যা দিয়ে চাকরিচ্যুত, পদোন্নতি বঞ্চিত, বাধ্যতামূলক অবসর প্রদানসহ নানাভাবে হয়রানি করা হয়েছে তাদেরকে পুনরায় চাকুরিতে বহাল করা হোক

বিগত সরকারের আমলে ডিজিএফআই, এনএসআই, পুলিশ ও সিভিল প্রশাসনের যেসব কর্মকর্তাকে বিএনপি-জামায়াত আখ্যা দিয়ে চাকরিচ্যুত, পদোন্নতি বঞ্চিত, বাধ্যতামূলক অবসর প্রদানসহ নানাভাবে হয়রানি করা হয়েছে তাদেরকে পুনরায় চাকুরিতে বহাল করা হোক

কেএমপি’র অভিযানে মাদকসহ ৩ ব্যবসায়ী গ্রেফতার

ডোমারে প্রকল্প সমাপনী ও মত বিনিময় সভা অনুষ্ঠিত

জামালপুরে সরকারি ত্রাণ কার্যক্রমে দুর্নীতির অভিযোগ জেলা বিএনপির

জগন্নাথপুরে চুরি যাওয়া ৩০ বস্তা সিমেন্ট আটক